শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ১২:৪২ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
সৌদিতে এরদোগান-সালমান-শাহবাজ ত্রিপক্ষীয় বৈঠক, হতে যাচ্ছে কি প্রতিরক্ষা চুক্তি? যে কারণে ইসলামে চুপচাপ থাকাও ফজিলতপূর্ণ নতুন তালিকা হবে ইয়াবা কারবারিদের, অপহরণ রোধে বসবে দুই সেনা ক্যাম্প: স্বরাষ্ট্রমন্ত্রী নাইক্ষ্যংছড়িতে মালিকবিহীন বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধার পেকুয়ার মগনামায় ওযু করতে গিয়ে মসজিদের ইমামের মৃত্যু তৃতীয় শ্রেণির কর্মচারী ফারুকের ডিলার ব্যবসা, উপজেলা প্রশাসনের বিরুদ্ধে অনৈতিক সুবিধা দেওয়ার অভিযোগ তনু হত্যা: সাবেক সেনাসদস্য হাফিজুরের জামিন বাতিল, আত্মসমর্পণের নির্দেশ মহেশখালীতে ভাসমান বিকল এলএনজি টার্মিনাল আংশিক চালু ‘বিপুল’ অস্ত্রভান্ডারের দাবি ট্রাম্পের, তথ্য ফাঁসকারীদের হুঁশিয়ারি ‘আমি আমার শারীরিক গঠন পছন্দ করি’

সতর্ক করলেন আঁখি আলমগীর

ভয়েস বিনোদন ডেস্ক:

নেট দুনিয়ায় এখন প্রায় সবাই সোশ্যাল মিডিয়ার সঙ্গে যুক্ত। এতে অনেকেই নিজের ভালোলাগা, মন্দলাগা, সফলতা, ব্যর্থতার কথা তুলে ধরেন। বিশেষ করে তারকাদের ফেসবুক আইডিতে ভক্তদের নজর একটু বেশি-ই। স্বাভাবিক কারণে তাদের ফ্যান-ফলোয়ারও অনেক বেশি।

অন্য সাধারণ মানুষের তুলনায় তারকা শিল্পীদের ফেসবুক আইডি হ্যাকারদের কবলেও বেশি পড়ে। অনেক সময় শিল্পীদের ফেসবুক আইডি হ্যাক করে প্রতারণা করছে হ্যাকাররা। এমন প্রতারণা থেকে সাবধান করলেন জনপ্রিয় কণ্ঠশিল্পী আঁখি আলমগীর।

এ শিল্পী তার ভেরিফায়েড ফেসবুক পেজে লিখেন—যারা শিল্পীদের ফেক অ্যাকাউন্ট চালায় তারা বিভিন্ন মানুষের কাছে মেসেঞ্জারের মাধ্যমে টাকা চাচ্ছে বা চায়। আমার নাম ব্যবহার করে অনেকের কাছে টাকা চাওয়া হচ্ছে বলে জানতে পারলাম। আমি আমার তরফ থেকে বলতে চাই, এরকম কেউ আমার নামে টেক্সট করে টাকা চাইলে বা আলো আঁধারের ভিডিও কলে ‘আঁখি’ সেজে কথা বলে টাকা চাইলে সেই ফাঁদে পা দিবেন না। আমি আমার তরফ থেকে সবাইকে সাবধান করে দিলাম। খুব শিগগির এর প্রতিরোধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

আঁখি আলমগীর চলচ্চিত্রের প্লে-ব্যাক ও নিয়মিত স্টেজ শো করে আসছিলেন। করোনার কারণে দীর্ঘ পাঁচ মাস কাজহীন ঘরবন্দি সময় কাটাচ্ছেন।

নেট দুনিয়ায় এখন প্রায় সবাই সোশ্যাল মিডিয়ার সঙ্গে যুক্ত। এতে অনেকেই নিজের ভালোলাগা, মন্দলাগা, সফলতা, ব্যর্থতার কথা তুলে ধরেন। বিশেষ করে তারকাদের ফেসবুক আইডিতে ভক্তদের নজর একটু বেশি-ই। স্বাভাবিক কারণে তাদের ফ্যান-ফলোয়ারও অনেক বেশি।

অন্য সাধারণ মানুষের তুলনায় তারকা শিল্পীদের ফেসবুক আইডি হ্যাকারদের কবলেও বেশি পড়ে। অনেক সময় শিল্পীদের ফেসবুক আইডি হ্যাক করে প্রতারণা করছে হ্যাকাররা। এমন প্রতারণা থেকে সাবধান করলেন জনপ্রিয় কণ্ঠশিল্পী আঁখি আলমগীর।

এ শিল্পী তার ভেরিফায়েড ফেসবুক পেজে লিখেন—যারা শিল্পীদের ফেক অ্যাকাউন্ট চালায় তারা বিভিন্ন মানুষের কাছে মেসেঞ্জারের মাধ্যমে টাকা চাচ্ছে বা চায়। আমার নাম ব্যবহার করে অনেকের কাছে টাকা চাওয়া হচ্ছে বলে জানতে পারলাম। আমি আমার তরফ থেকে বলতে চাই, এরকম কেউ আমার নামে টেক্সট করে টাকা চাইলে বা আলো আঁধারের ভিডিও কলে ‘আঁখি’ সেজে কথা বলে টাকা চাইলে সেই ফাঁদে পা দিবেন না। আমি আমার তরফ থেকে সবাইকে সাবধান করে দিলাম। খুব শিগগির এর প্রতিরোধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

আঁখি আলমগীর চলচ্চিত্রের প্লে-ব্যাক ও নিয়মিত স্টেজ শো করে আসছিলেন। করোনার কারণে দীর্ঘ পাঁচ মাস কাজহীন ঘরবন্দি সময় কাটাচ্ছেন। সূত্র:রাইজিংবিডি।

ভয়েস/জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION