বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১২:০২ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।

করোনামোকাবেলায়: ইতালিতে রাতে মাস্ক পরা বাধ্যতামূলক

ভয়েস নিউজ ডেস্ক:

ইতালিতে করোনাভাইরাসের সংক্রমণ বাড়তে শুরু করেছে।  ইতালির সরকার বেশ কিছু সিদ্ধান্ত নিয়েছে। তার মধ্যে রয়েছে নাইট ক্লাব ও ডিসকো বন্ধ করা এবং রাতে বাইরে গেলে অবশ্যই মাস্ক পরিধান করে যেতে হবে। খবর আল জাজিরার।

রোববার (১৬ আগস্ট) স্বাস্থ্যমন্ত্রী রবার্তো স্পেরাঞ্জা স্বাক্ষরিত এক ডিক্রিতে বলা হয়েছে সন্ধ্যা ৬টা থেকে সকাল ৬টা পর্যন্ত যারা বাইরে যাবেন তাদের প্রত্যেককেই বাধ্যতামূলকভাবে মাস্ক পরিধান করতে হবে। নাইট ক্লাব ও ডিসকো বন্ধ রাখতে হবে। ১৭ আগস্ট থেকে শুরু করে ৭ সেপ্টেম্বর পর্যন্ত এই নিয়ম বহাল থাকবে।

দেশব্যাপী ৩ হাজার নাইট ক্লাব রয়েছে। যেখানে কাজ করে প্রায় ৫০ হাজার মানুষ। তাদের ক্ষতিপূরণ দিবে সরকার।

গেল ২৪ ঘণ্টায় ইতালিতে করোনা আক্রান্ত হয়েছে ৪৭৯ জন। তাতে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ২ লাখ ৫৩ হাজার ৯১৫ জন। মারা গেছে ৪ জন। তাতে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ৩৫ হাজার ৩৯৬ জন। যা বিশ্বের মধ্যে ষষ্ঠ সর্বোচ্চ।সূত্র:রাইজিংবিডি।

ভয়েস/জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION