শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ১১:৪৩ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
যে কারণে ইসলামে চুপচাপ থাকাও ফজিলতপূর্ণ নতুন তালিকা হবে ইয়াবা কারবারিদের, অপহরণ রোধে বসবে দুই সেনা ক্যাম্প: স্বরাষ্ট্রমন্ত্রী নাইক্ষ্যংছড়িতে মালিকবিহীন বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধার পেকুয়ার মগনামায় ওযু করতে গিয়ে মসজিদের ইমামের মৃত্যু তৃতীয় শ্রেণির কর্মচারী ফারুকের ডিলার ব্যবসা, উপজেলা প্রশাসনের বিরুদ্ধে অনৈতিক সুবিধা দেওয়ার অভিযোগ তনু হত্যা: সাবেক সেনাসদস্য হাফিজুরের জামিন বাতিল, আত্মসমর্পণের নির্দেশ মহেশখালীতে ভাসমান বিকল এলএনজি টার্মিনাল আংশিক চালু ‘বিপুল’ অস্ত্রভান্ডারের দাবি ট্রাম্পের, তথ্য ফাঁসকারীদের হুঁশিয়ারি ‘আমি আমার শারীরিক গঠন পছন্দ করি’ বাংলাদেশকে পরনির্ভরশীল ‘ক্লায়েন্ট রাষ্ট্র’ হিসেবে দেখতে চায় না সরকার: পররাষ্ট্রমন্ত্রী

মহেশভাট-রিয়া সম্পর্ক: ভাট যদি ছাড়তে বলতেন কাজ দিতনা। কারণ এটি হৃদয়ঘটিত ব্যাপার

ভয়েস বিনোদন ডেস্ক:

অভিনেতা সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর থেকেই তার প্রেমিকা রিয়া চক্রবর্তীর বিরুদ্ধে উঠছে নানা অভিযোগ। নির্মাতা মহেশ ভাটের সঙ্গে তার সম্পর্ক নিয়েও নানা গুঞ্জন চাউর হয়েছে। সম্প্রতি এ বিষয়ে মুখ খুলেছেন এই অভিনেত্রী।

এক সাক্ষাৎকারে রিয়া জানান, মহেশ ভাট তার কাছে বাবার মতো। এমনটি এই নির্মাতাও তাকে সন্তান হিসেবে দেখেন। মহেশ ভাটকে তিনি সব সময় ‘স্যার’ বলেই সম্বোধন করেন।

এদিকে গত ৮ জুন সুশান্তের বাড়ি ছেড়ে চলে আসেন রিয়া। সেদিনেই মহেশ ভাটের সঙ্গে তার কথা হয়। এটি নিয়েও বিতর্কে এই অভিনেত্রী। রিয়া চক্রবর্তী বলেন, ‘আমি মহেশ ভাট সাহেবের সঙ্গে কথা বলেছি কারণ তিনি আমার বাবার মতো। আমি তাকে এটি বলার জন্য কল করেছিলাম— সামনে এগিয়ে যাওয়ার শক্তি আমার নেই। সুশান্ত আমাকে চলে যেতে বলে এবং আমি পুরোপুরি ভেঙে পড়েছিলাম। তিনি আমাকে আমার বাবার কথা ভেবে বাড়িতে যেতে বলেন। ভাট সাহেব আমাকে বলেন, এই বয়সে ভেঙে পড়া যাবে না। এই কথোপকথনই বিকৃতি করা হয়েছে। যার আমার বয়সি একটি মেয়ে আছে, আমি কীভাবে তার প্রেমিকা হই। কারো পরামর্শ নেওয়ার জন্য কি আমি কল করতে পারি না?’

‘জালেবি’ সিনেমার সময় থেকেই মহেশ ভাটের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখের রিয়া। এই অভিনেত্রী বলেন, ‘সুশান্তের বাড়ি থেকে যেদিন বের হয়ে আসি সেদিনই ভাট সাহেবকে ফোন করেছিলাম। সত্যি বলতে, ভাট সাহেবের সঙ্গে ‍সুশান্তেরও খুব ভালো সম্পর্ক ছিল। আমার আগে থেকেই তার সঙ্গে ভাট সাহেবের পরিচয় ছিল। মহেশ ভাট সাহেবের সঙ্গে দেখা হওয়ার পর সুশান্ত কতটা আনন্দিত হয়েছিল সেটি টুইটের মাধ্যমে জানিয়েছিল। তখন কেউ কেন সুশান্তের কথা শোনেনি?’

মহেশ ভাটের পরামর্শে সুশান্তের বাড়ি থেকে বের হয়ে এসেছিলেন কিনা প্রশ্ন করা বলে রিয়া বলেন, ‘না, এমনকি ভাট সাহেব যদি আমাকে সুশান্তকে ছাড়তে বলতেন তা কাজে দিত না। কারণ এটি হৃদয়ঘটিত ব্যাপার।’

গত ১৪ জুন নিজ ফ্ল্যাটে সুশান্তের লাশ উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে ময়নাতদন্তে এই অভিনেতার মৃত্যুকে আত্মহত্যা বলা হলেও দিন দিন এটি নিয়ে রহস্য বেড়েই চলেছে। বর্তমানে সুশান্তের মৃত্যুর বিষয়টি ভারতের সেন্ট্রাল ব্যুরো অব ইনভেস্টিগেশন (সিবিআই) তদন্ত করছে। সূত্র:রাইজিংবিডি।

ভয়েস/জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION