মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৯:৫৩ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
ওসব লেভেল আমরা গুনি না, পাল্টা জবাবে পরীমণি মৃত্যুদণ্ডাদেশ থেকে যে কারণে খালাস পেলেন স্বপ্না খাতুন চিংড়ি হ্যাচারি খাতে ডিজিটাল তথ্য অনুসরণব্যবস্থা চালুর উদ্যোগ, কক্সবাজারে কর্মশালা ১১ বছর পর মাঠে ফিরলেন রোনালদিনিও, জিতল তার দল পরীমনিকে ‘ফ্লপ নায়িকা’ বললেন অপু বিশ্বাস নামাজে আস্তে ও জোরে আমিন বলা হয় যে কারণে ইনানীতে গ্যাস উত্তোলনের প্রস্তুতি: ৩১তম গ্যাসক্ষেত্রের দ্বারপ্রান্তে বাংলাদেশ কলাতলীতে আবাসিক হোটেলে আগুন: নিরাপদে সরিয়ে নেওয়া হলো পর্যটকদের রামুতে ১০ হাজার পিস ইয়াবাসহ ৬৫ বছর বয়সী মাদক কারবারি গ্রেপ্তার টানা ১৫ দিন জ্বলার পর ইনানীর গ্যাসক্ষেত্র পরিদর্শনে বাপেক্স, বাণিজ্যিক উত্তোলনের সম্ভাব্যতা যাচাই

ভারতে ফের করোনার সংক্রমণ বাড়ছে

আন্তর্জাতিক ডেস্ক:

করোনায় দিশেহারা ভারত তৃতীয়বার বৈশ্বিক সংক্রমণের দিনভিত্তিক হিসাবে রেকর্ড গড়ল। রবিবার দেশটিতে ৭৮ হাজার ৭৬১ জন নতুন এই রোগটিতে পজিটিভ হিসেবে শনাক্ত হয়েছেন। এর আগে পৃথিবীর কোনো দেশে ২৪ ঘণ্টায় এত মানুষ শনাক্ত হননি।রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রে জুলাইয়ের ১৬ তারিখ একদিনে মোট শনাক্ত হয়েছিলেন ৭৭ হাজার ২৯৯ জন। ভারত এই রেকর্ড ছাড়িয়ে যায় গত বৃহস্পতিবার।

ভারতে এখন পর্যন্ত মোট ৩৬ লাখ ১৯ হাজার ১৬৯ জন কভিড-১৯ পজিটিভ হিসেবে শনাক্ত হয়েছেন, মৃত্যু ৬৪ হাজার ৬১৭ জনের।

আন্তর্জাতিক জরিপকারী সংস্থা ওয়ার্ল্ডওমিটারের হিসাব অনুযায়ী, সোমবার বাংলাদেশ সময় সকাল সাড়ে আটটা পর্যন্ত বিশ্বব্যাপী মৃতের সংখ্যা ৮ লাখ ৫০ হাজার ৫৮৮তে দাঁড়িয়েছে। পজিটিভ হিসেবে শনাক্ত হয়েছেন, ২ কোটি ৫৩ লাখ ৮৩ হাজার ৯৯৩ জন। সুস্থ হয়েছেন ১ কোটি ৭৭ লাখ ৬ হাজার ৬৬৭ জন।

আক্রান্ত এবং মৃতের তালিকায় শীর্ষে থাকা যুক্তরাষ্ট্রে ৬১ লাখ ৭৩ হাজার ২৩৬ জন শনাক্ত হয়েছেন। মারা গেছেন ১ লাখ ৮৭ হাজার ২২৪ জন। সুস্থ ৩৪ লাখ ২৫ হাজার ৭২৩ জন।

ব্রাজিলে ১ লাখ ২০ হাজার ৮৯৬ জনের প্রাণ গেছে কভিড-১৯ রোগে। দেশটিতে মোট আক্রান্ত ৩৮ লাখ ৬২ হাজার ৩১১ জন। সুস্থ ৩০ লাখ ৩১ হাজার ৫৫৯ জন।

করোনা ‘প্রতিরোধী’ ভ্যাকসিন অনুমোদনের ঘোষণা দেয়া রাশিয়ায় এখন পর্যন্ত ৯ লাখ ৯০ হাজার ৩২৬ জন রোগী শনাক্ত হয়েছেন। মারা গেছেন ১৭ হাজার ৯৩ জন।

পাঁচ নম্বরে থাকা পেরুতে ৬ লাখ ৪৭ হাজার ১৬৬ জন শনাক্ত হয়েছেন। দেশটিতে মারা গেছেন ২৮ হাজার ৭৮৮ জন। মেক্সিকোয় শনাক্ত রোগী ৫ লাখ ৯৫ হাজার হলেও মৃত্যুতে অনেক উপরে দেশটি। এখন পর্যন্ত ৬৪ হাজার ১৫৮ জন মারা গেছেন সেখানে।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION