বৃহস্পতিবার, ২৩ Jul ২০২৬, ০৫:৫৮ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
ইসির আইন-বিধি সংশোধন প্রস্তাব চূড়ান্ত:স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থী হতে পারবেন না এমপিওভুক্ত শিক্ষকরা মামদানি জানালেন নেতানিয়াহুকে গ্রেফতারে আইনি সীমাবদ্ধতার কথা আইনশৃঙ্খলা সভায় আওয়ামী দোসর ফারুক, রাজনৈতিক অঙ্গনে ক্ষোভ পুটিবিলা ইসলামিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষের বিরুদ্ধে অপপ্রচার প্রসঙ্গে বক্তব্য আর্জেন্টিনার হৃদয় ভেঙে বিশ্বকাপ চ্যাম্পিয়ন স্পেন বিএনপি জনগণের সরকার এবং সবসময় জনগণের পাশে থাকবে-সালাহউদ্দিন আহমদ  কক্সবাজার সৈকতে টর্নেডোর আঘাতে তছনছ আর্জেন্টিনা জিতলে কেন বিয়ে করবেন পরীমণি? মিয়ানমার উপকূলে ২ নৌকাডুবি : ৫৩০ রোহিঙ্গা নিহত শিক্ষার্থীদের দাবি মেনে অটোপাস নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

মেসিকে ৫ বছরে ৭৫০ মিলিয়ন ইউরোর প্রস্তাব ম্যানসিটির

এই গ্রীষ্মেই বার্সেলোনা ছাড়তে চান আর্জেন্টাইন সুপারস্টার লিওনেল মেসি। নিজের সিদ্ধান্তের কথা গত সপ্তাহেই কাতালান ক্লাবকে এরই মধ্যে জানিয়ে দিয়েছেন তিনি। এরপর থেকেই শোনা যাচ্ছে মেসিকে দলে ভেড়াতে ম্যানসিটি বেশ এগিয়ে।বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী, সিটি ৫ বছরের জন্য চুক্তির প্রস্তাব করেছে মেসিকে।

স্পোর্টের বরাত দিয়ে মার্কা তাদের প্রতিবেদনে বলেছে, চুক্তিটি দুটি সময়কালে বিভক্ত থাকবে। তিন বছর প্রিমিয়ার লিগে ম্যানসিটির হয়ে খেলতে হবে মেসিকে। দুই বছর খেলতে হবে সিটি গ্রুপের আরেক ক্লাব নিউ ইয়র্ক সিটি এফসির হয়ে, মেজর লিগ সকারে।
কর পরিশোধের আগে প্রতি মৌসুমে মেসির আয় হবে ১০০ মিলিয়ন ইউরো। ৫ বছরে মোট চুক্তির পরিমাণ হবে ৭৫০ মিলিয়ন ইউরো।

মৌসুম প্রতি ১০০ মিলিয়ন ইউরো হলে ৫ বছরে অঙ্ক দাঁড়ায় ৫০০ মিলিয়ন ইউরো। বাকি ২৫০ মিলিয়ন ইউরো মেসি পাবেন নিউ ইয়র্ক সিটিতে যোগ দেওয়ার সাইনিং বোনাস হিসেবে।এই ধরনের চুক্তি ফিন্যান্সিয়াল ফেয়ার প্লে বিধি ভঙ্গের জটিলতা এড়াতে পারে বলে প্রতিবেদনে বলা হয়েছে।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION