মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৮:৩৯ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
ওসব লেভেল আমরা গুনি না, পাল্টা জবাবে পরীমণি মৃত্যুদণ্ডাদেশ থেকে যে কারণে খালাস পেলেন স্বপ্না খাতুন চিংড়ি হ্যাচারি খাতে ডিজিটাল তথ্য অনুসরণব্যবস্থা চালুর উদ্যোগ, কক্সবাজারে কর্মশালা ১১ বছর পর মাঠে ফিরলেন রোনালদিনিও, জিতল তার দল পরীমনিকে ‘ফ্লপ নায়িকা’ বললেন অপু বিশ্বাস নামাজে আস্তে ও জোরে আমিন বলা হয় যে কারণে ইনানীতে গ্যাস উত্তোলনের প্রস্তুতি: ৩১তম গ্যাসক্ষেত্রের দ্বারপ্রান্তে বাংলাদেশ কলাতলীতে আবাসিক হোটেলে আগুন: নিরাপদে সরিয়ে নেওয়া হলো পর্যটকদের রামুতে ১০ হাজার পিস ইয়াবাসহ ৬৫ বছর বয়সী মাদক কারবারি গ্রেপ্তার টানা ১৫ দিন জ্বলার পর ইনানীর গ্যাসক্ষেত্র পরিদর্শনে বাপেক্স, বাণিজ্যিক উত্তোলনের সম্ভাব্যতা যাচাই

করোনা সংক্রমণে বিশ্বের দ্বিতীয় ভারত

আন্তর্জাতিক ডেস্ক:

করোনাভাইরাস (কভিড-১৯) সংক্রমণের মারাত্মক হটস্পটে পরিণত হয়েছে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম জনসংখ্যার দেশ ভারত। দৈনিক সংক্রমণে টানা রেকর্ডে বৈশ্বিক তালিকায় ব্রাজিলকে টপকে দ্বিতীয় স্থানে উঠে এসেছে দক্ষিণ এশিয়ার দেশটি।

করোনা সংক্রমণে ভারতের সামনে এখন কেবল যুক্তরাষ্ট্র। তবে যুক্তরাষ্ট্রের চেয়ে দৈনিক দ্বিগুণ সংক্রমণের এই ধারা অব্যাহত থাকলে করোনায় সবচেয়ে বিধ্বস্ত ওই দেশটিকেও ছাড়িয়ে যাবে ভারত।

সোমবার সকালে ওয়ার্ল্ডো মিটারের তথ্য অনুযায়ী, দ্বিতীয় স্থানে উঠে আসা ভারতে মোট ৪২ লাখ ২ হাজার ৫৬২ জনের করোনা শনাক্ত হয়েছে। দেশটিতে এখন পর্যন্ত মারা গেছেন ৭১ হাজার ৬৮৭ জন।

তৃতীয় স্থানে নেমে যাওয়া ব্রাজিলে সংক্রমিত হয়েছে ৪১ লাখ ৩৭ হাজার ৬০৬ জন। লাতিন আমেরিকার দেশটিতে মারা গেছেন ১ লাখ ২৬ হাজার ৬৮৬ জন।

তালিকার শীর্ষে থাকা যুক্তরাষ্ট্রে মোট করোনা শনাক্ত হয়েছে ৬৪ লাখ ৬০ হাজার ২৫০ জনের। দেশটিতে এখন পর্যন্ত মারা গেছেন ১ লাখ ৯৩ হাজার ২৫০ জন।

এদিকে ভারতে গত ২৪ ঘণ্টায় রেকর্ড ৯১ হাজার ৭২৩ জন আক্রান্ত হয়েছেন। একই সময়ে মারা গেছেন ১ হাজার ৮ জন।

এর আগের ২৪ ঘণ্টায় নতুন করে করোনায় আক্রান্ত হন ৯০ হাজার ৬৩৩ জন যা দৈনিক সংক্রমণে বিশ্ব রেকর্ড ছিল। আর মারা যান ১ হাজার ৬৫ জন।

ভারতে করোনা পজিটিভ রোগীর সংখ্যা ৩০ লাখ থেকে ৪০ লাখ হতে সময় লেগেছে মাত্র ১৩ দিন। করোনা-বিধ্বস্ত যুক্তরাষ্ট্রেও সংক্রমণে এর চেয়ে বেশি সময় লেগেছিল।এছাড়া ওয়ার্ল্ডো মিটারের তথ্য অনুযায়ী, করোনার বৈশ্বিক সংক্রমণ প্রায় ২ কোটি ৭২ লাখ ৯০ হাজারে দাঁড়িয়েছে। এখন পর্যন্ত মারা গেছেন ৮ লাখ ৮৭ হাজার ৫৫০ জন।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION