শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০৯:১৯ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
নাইক্ষ্যংছড়িতে মালিকবিহীন বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধার পেকুয়ার মগনামায় ওযু করতে গিয়ে মসজিদের ইমামের মৃত্যু তৃতীয় শ্রেণির কর্মচারী ফারুকের ডিলার ব্যবসা, উপজেলা প্রশাসনের বিরুদ্ধে অনৈতিক সুবিধা দেওয়ার অভিযোগ তনু হত্যা: সাবেক সেনাসদস্য হাফিজুরের জামিন বাতিল, আত্মসমর্পণের নির্দেশ মহেশখালীতে ভাসমান বিকল এলএনজি টার্মিনাল আংশিক চালু ‘বিপুল’ অস্ত্রভান্ডারের দাবি ট্রাম্পের, তথ্য ফাঁসকারীদের হুঁশিয়ারি ‘আমি আমার শারীরিক গঠন পছন্দ করি’ বাংলাদেশকে পরনির্ভরশীল ‘ক্লায়েন্ট রাষ্ট্র’ হিসেবে দেখতে চায় না সরকার: পররাষ্ট্রমন্ত্রী জাতিসংঘে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত নির্যাতনের ঝুঁকি থাকলে রোহিঙ্গাদের মিয়ানমারে ফেরত পাঠাবে না মালয়েশিয়া

অভিনেতা কে এস ফিরোজ না ফেরার দেশে 

ভয়েস বিনোদন ডেস্ক:

বরেণ্য অভিনেতা কে এস ফিরোজ আর নেই (ইন্নালিল্লাহি ওয়াইন্নইলাহি রাজিউন)। বুধবার (৯ সেপ্টেম্বর) সকাল সোয়া ৬টার দিকে ঢাকা সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

এর আগে মঙ্গলবার তাকে সিএমএইচে ভর্তি করা হয়েছিল। তার জ্বর ও শ্বাসকষ্ট ছিল।

মৃত্যুর বিষয়টি গণমাধ্যমকে জানিয়েছেন কে এস ফিরোজের মেয়ে রাবিয়া হাজান ফিরোজ। পারিবারিক সূত্র জানায়, বাদ জোহর জানাজার পর বনানী সামরিক করস্থানে তাকে সমাহিত হরা হবে।

তার মৃত্যুর খবরটি জানিয়ে নির্মাতা চয়নিকা চৌধুরী বলেন, ‘আমার অনেক নাটকেই এ গুণী শিল্পী অভিনয় করেছেন। সকাল বেলাই এমন দুঃসংবাদ মেনে নিতে পারছি না।’

মঞ্চনাটকের মাধ্যমে অভিনয় ক্যারিয়ার শুরু করেন কে এস ফিরোজ। নাট্যদল ‘থিয়েটার’-এর সঙ্গে সম্পৃক্ত ছিলেন। টিভি নাটকের পাশাপাশি সিনেমাতেও অভিনয় করেছেন। তার প্রথম সিনেমা ‘লাওয়ারিশ’। এছাড়া তার উল্লেখযোগ্য সিনেমার মধ্যে রয়েছে— ‘শঙ্খনাদ’, ‘বাঁশি’, ‘চন্দ্রগ্রহণ’, ‘বৃহন্নলা’।

মৃত্যুকালে কেএস ফিরোজ স্ত্রী ও তিন মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

কে এস ফিরোজের জন্ম বরিশাল জেলায়। অভিনয় জগতে আসার আগে এ অভিনেতা ১৯৬৭ সালে বাংলাদেশ সেনাবাহিনীতে কমিশন পদে চাকরি পান। ১৯৭৭ সালে মেজর পদে চাকরি থেকে অব্যাহতি নেন। সূত্র:রাইজিংবিডি।

ভয়েস/জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION