মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৭:৩৯ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
ওসব লেভেল আমরা গুনি না, পাল্টা জবাবে পরীমণি মৃত্যুদণ্ডাদেশ থেকে যে কারণে খালাস পেলেন স্বপ্না খাতুন চিংড়ি হ্যাচারি খাতে ডিজিটাল তথ্য অনুসরণব্যবস্থা চালুর উদ্যোগ, কক্সবাজারে কর্মশালা ১১ বছর পর মাঠে ফিরলেন রোনালদিনিও, জিতল তার দল পরীমনিকে ‘ফ্লপ নায়িকা’ বললেন অপু বিশ্বাস নামাজে আস্তে ও জোরে আমিন বলা হয় যে কারণে ইনানীতে গ্যাস উত্তোলনের প্রস্তুতি: ৩১তম গ্যাসক্ষেত্রের দ্বারপ্রান্তে বাংলাদেশ কলাতলীতে আবাসিক হোটেলে আগুন: নিরাপদে সরিয়ে নেওয়া হলো পর্যটকদের রামুতে ১০ হাজার পিস ইয়াবাসহ ৬৫ বছর বয়সী মাদক কারবারি গ্রেপ্তার টানা ১৫ দিন জ্বলার পর ইনানীর গ্যাসক্ষেত্র পরিদর্শনে বাপেক্স, বাণিজ্যিক উত্তোলনের সম্ভাব্যতা যাচাই

শাখারভ বিজয়ীদের কোনো কার্যক্রমে অংশ নিতে পারবেনা সূচি

আন্তর্জাতিক ডেস্ক:

ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) শীর্ষ মানবাধিকারবিষয়ক পুরস্কার শাখারভ বিজয়ীদের কোনো কার্যক্রমে আর অংশ নিতে পারবেন না মিয়ানমারের স্টেট কাউন্সিলর এবং পররাষ্ট্রমন্ত্রী অং সান সু চি। নোবেল পাওয়ার এক বছর আগে, ১৯৯০ সালে সু চি এই পুরস্কার জয়লাভ করেন।

রোহিঙ্গাদের প্রতি মিয়ানমার সেনাবাহিনীর আচরণ মেনে নেয়ায় বৃহস্পতিবার সু চিকে এই কমিউনিটি থেকে বহিষ্কারের কথা জানিয়েছে ইউরোপিয়ান পার্লামেন্ট বা ইপি।

১৯৯০ সালের আগের কার্যক্রমের জন্য সূ চি পুরস্কারটি পেয়েছিলেন বলে এখন প্রত্যাহারের সুযোগ নেই।

তাই কমিউনিটি থেকে বহিষ্কার করা হয়েছে। এর অর্থ বিশ্বজুড়ে এই পুরস্কার বিজয়ীরা যে সম্মানজনক কার্যক্রমে অংশ নেন, সেখানে সূ চিকে আর ডাকা হবে না।
২০১৭ সালের আগস্টে মিয়ানমারে রাখাইন রাজ্যে রোহিঙ্গাদের বিরুদ্ধে অভিযানে নামে দেশটির সেনাবাহিনী। নির্বিচার হত্যা, ধর্ষণ, নির্যাতন থেকে বাঁচতে পরের কয়েক মাসে লাখ-লাখ রোহিঙ্গা বাংলাদেশে আশ্রয় নেয়। এই ঘটনায় সু চির নীরব ভূমিকা আন্তর্জাতিক অঙ্গনে সমালোচনা সৃষ্টি করে। তাকে দেওয়া সম্মানজনক ডিগ্রি কেড়ে নেয় বহু খ্যাতনামা বিশ্ববিদ্যালয়। কানাডায় তার সম্মানসূচক নাগরিকত্ব বাতিল করে দেশটির পার্লামেন্ট।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION