মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৬:৫৫ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
ওসব লেভেল আমরা গুনি না, পাল্টা জবাবে পরীমণি মৃত্যুদণ্ডাদেশ থেকে যে কারণে খালাস পেলেন স্বপ্না খাতুন চিংড়ি হ্যাচারি খাতে ডিজিটাল তথ্য অনুসরণব্যবস্থা চালুর উদ্যোগ, কক্সবাজারে কর্মশালা ১১ বছর পর মাঠে ফিরলেন রোনালদিনিও, জিতল তার দল পরীমনিকে ‘ফ্লপ নায়িকা’ বললেন অপু বিশ্বাস নামাজে আস্তে ও জোরে আমিন বলা হয় যে কারণে ইনানীতে গ্যাস উত্তোলনের প্রস্তুতি: ৩১তম গ্যাসক্ষেত্রের দ্বারপ্রান্তে বাংলাদেশ কলাতলীতে আবাসিক হোটেলে আগুন: নিরাপদে সরিয়ে নেওয়া হলো পর্যটকদের রামুতে ১০ হাজার পিস ইয়াবাসহ ৬৫ বছর বয়সী মাদক কারবারি গ্রেপ্তার টানা ১৫ দিন জ্বলার পর ইনানীর গ্যাসক্ষেত্র পরিদর্শনে বাপেক্স, বাণিজ্যিক উত্তোলনের সম্ভাব্যতা যাচাই

ভয়াবহ সেই স্মৃতির কথা ভুলেনি লাদেনের ভাতিজি

আন্তর্জাতিক ডেস্ক:

৯/১১ হামলার কথা স্মরণ করে ওসামা বিন লাদেনের ভাতিজি নূর বিন লাদেন বলেছেন, ভয়াবহ সেই স্মৃতির কথা কোনোদিন তিনি ভুলতে পারবেন না। নূর সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করা বিবৃতিতে লিখেছেন, ‘শেষ ১৯ বছর ধরে যারা এই ভয়াবহ স্মৃতি বয়ে বেড়াচ্ছেন আমি তাদের সঙ্গী। আমি এমন একজন, যে কোনোদিন সেই স্মৃতি ভুলতে পারবে না।’ ‘যারা এই হামলার ভুক্তভোগী তাদের পরিবার, প্রিয়জনের প্রতি আমার সমবেদনা।’

সুইজারল্যান্ডে বেড়ে ওঠা নূর যুক্তরাষ্ট্রে যান কালেভদ্রে। তিনি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ‘একনিষ্ঠ সমর্থক’। কিছুদিন আগে বলেন, ‘পাশ্চাত্য সভ্যতা রক্ষা’ করতে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডোনাল্ড ট্রাম্পকে সবার ভোট দেয়া উচিত।

তারও আগে বেশ কয়েক বার নূরের মাথায় ট্রাম্পের নির্বাচনী প্রচারণার স্লোগান ‘মেক আমেরিকা গ্রেট এগেইন’ লেখা হ্যাট দেখা গেছে।

৯/১১’র মাস্টার মাইন্ড ওসামা বিন লাদেন তার কর্মকাণ্ডের জন্য বিশ্বজুড়ে সমালোচিত হলেও পরিবারের অন্যরা শান্তিপূর্ণ জীবন-যাপনই করছেন। আইন নিয়ে পড়ালেখা শেষ করে নূর ব্যবসায়ী হিসেবে ক্যারিয়ার গড়েছেন। নূরের বোন ওয়াফাহ ডুফুর সুইজারল্যান্ডের পরিচিত গায়িকা।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION