বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১০:২০ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
উখিয়া থানা ৪ ক্যাটাগরিতে পুরস্কার লাভ: পুরস্কার নিচ্ছেন ওসি আতিকুর রহমান উখিয়ায় ২ লাখ ইয়াবা উদ্ধার, বাজারমূল্য প্রায় ৬ কোটি টাকা বলিউডের শীর্ষ অভিনেত্রীদের অগ্রাধিকার এখন আর চলচ্চিত্র নয় কেন? আর্জেন্টিনার হয়ে মেসির ক্যারিয়ারের ৬টি স্মরণীয় ঘটনা আগে গোল দিয়েও মালয়েশিয়াকে হারাতে পারলো না বাংলাদেশের মেয়েরা নবম পে-স্কেল মন্ত্রিসভায় অনুমোদন চলন্ত বাসে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ, ফেলে দেওয়া হয় ৪০ কিলোমিটার দূরে লারাক দ্বীপে মার্কিন হামলার জবাবে জর্ডানে পাল্টা হামলা ইরানের কক্সবাজারে বালিয়াড়ি ভরাট করে বাঁধ নির্মাণ: প্রকল্প পুনর্বিবেচনার আহ্বান টিআইবির নারীপাচারের নয়া ফাঁদ ও শিকড়ের সংকট

গ্রিন টিভির যাত্রা শুরু

ভয়েস নিউজ ডেস্ক:

‘তোমার চোখে বিশ্ব দেখি’ স্লোগান নিয়ে শুরু হলো গ্রিন টিভির পথচলা।শুক্রবার (১৯ মে) সন্ধ্যায় রাজধানীর আন্তর্জাতিক কনভেনশন সিটি বসুন্ধরায় আয়োজিত অনুষ্ঠানে টেলিভিশনটির আনুষ্ঠানিক সম্প্রচার শুরু হয়।

রংধনু গ্রুপের উদ্যোগে গ্রিন টেলিভিশনের সম্প্রচার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী।

স্পিকার বলেন, নতুন এই টেলিভিশন চ্যানেলটি ভিন্নধর্মী অনুষ্ঠান যেমন- ধারাবাহিক নাটক, টিভি শো, গেইম শো ইত্যাদি অনুষ্ঠানের মাধ্যমে নতুন কিছু উপহার দেবে, সেটাই আমাদের প্রত্যাশা। বিশেষ করে তরুণ প্রজন্মের কাছে মুক্তিযুদ্ধের ঠিক ইতিহাস তুলে ধরে এই টেলিভিশন চ্যানেল অগ্রণী ভূমিকা পালন করবে বলে আমি বিশ্বাস করি।

তিনি বলেন, তথ্যপ্রযুক্তির এই যুগে পৃথিবী এখন হাতের মুঠোয়। আমরা যেন ভুল সংবাদ প্রচার না করি। এতে চ্যানেলের বিশ্বাসযোগ্যতা ও ভাবমূর্তি ক্ষুণ্ন হয়। এই চ্যানেলটি মানসম্পন্ন অনুষ্ঠান ও ঠিক সংবাদ প্রচার করে সবার মনে জায়গা করে নেবে বলে আমার আশা।

নারীরা গণমাধ্যমে অংশ নিয়ে বিশেষ ভূমিকা রাখছে এবং গ্রিন টিভি কাজের ক্ষেত্রে নারীবান্ধব চ্যানেল হিসেবে কাজ করবে বলে প্রত্যাশা করেন তিনি।

এর আগে গ্রিন টেলিভিশনের সম্প্রচার উদ্বোধন ঘোষণাকালে তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেন, ১৯৯৬ সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত ধরে যাত্রা শুরু হয়েছিল বেসরকারি টেলিভিশন চ্যানেলের। আমাদের সরকার গণমাধ্যমের স্বাধীন বিকাশে বিশ্বাসী কারণ এর সাথে রাষ্ট্রের ও সমাজের বিকাশ জড়িয়ে রয়েছে।

গণমাধ্যম যাতে সঠিকভাবে কাজ করতে পারে সেজন্য যা যা করা দরকার, সরকার সব করছে উল্লেখ করে তিনি বলেন, বাংলাদেশের গণমাধ্যম স্বাধীনভাবে কাজ করে। তাই স্বাধীনতার পাশাপাশি দায়িত্বশীল হওয়ার প্রয়োজন আরও বেড়ে যায়।

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল অনুষ্ঠানে গ্রিন টিভির জন্য সুন্দর আগামীর পথ কামনা করে সংস্থার সকলকে অভিনন্দন জানান।

রংধনু গ্রুপের চেয়ারম্যান রফিকুল ইসলাম, বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানির চেয়ারম্যান শাহজাহান মাহমুদ, গ্রিন মাল্টিমিডিয়া লিমিটেডের চেয়ারপার্সন নাফিসা জুমাইনা মাহমুদ, সাবেক আইজিপি বেনজীর আহমেদ, এফবিসিসিআইয়ের সহ-সভাপতি আমিন হেলালী প্রমুখ অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য দেন ও সবাই মিলে কেক কাটেন।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION