শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ১০:৩৯ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
অপু বিশ্বাস বললেন- নেপালে ভয়াবহ অভিজ্ঞতার কথা একাদশ ভর্তিতে আটকে রাখা যাবে না মূল মার্কশিট, লঙ্ঘনে কঠোর ব্যবস্থা নেপালে-তিব্বতে নিহত বেড়ে ৬৩৩, নিখোঁজ বেড়ে প্রায় ৩ হাজার সাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরগুলোতে ৩ নম্বর সংকেত ইন্টার মিয়ামির কোচ বদল: সিদ্ধান্ত ক্লাবের নাকি মেসির? কক্সবাজার শহরে রেনেসাঁ হোটেলে মদের বারে সংঘর্ষ, দুই যুবক নিহত আজ রাতেই আংশিক চন্দ্রগ্রহণ, বাংলাদেশ থেকে কী দেখা যাবে? স্থানীয় সরকার নির্বাচন: অক্টোবরে প্রস্তুতি, নভেম্বরে ভোট নেপাল-তিব্বতে বন্যা ও ভূমিধসে নিহত বেড়ে ১৬৫, নিখোঁজ ১৫০০ মহানবী (সা.)-এর শুভাগমন মানবসভ্যতার ইতিহাসে মহিমান্বিত ঘটনা: প্রধানমন্ত্রী

হিরো আলমের নাম রেখেছি ‘নেভার গিভ আপম্যান- নায়িকা রিয়া

বিনোদন ডেস্ক:

আসন্ন ঈদকে সামনে রেখে মুক্তি পেতে যাচ্ছে আলোচিত কনটেন্ট ক্রিয়েটর হিরো আলম অভিনীত নতুন সিনেমা ‘টোকাই’। আগামী ২ জুন দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পেতে পারে এই সিনেমাটি।

সিনেমার বিষয়ে কথা বলতে শনিবার (২৭ মে) রাজধানীর মহানগর প্রজেক্ট এলাকায় নিজের অফিসে গণমাধ্যমের মুখোমুখি হন হিরো আলম ও সিনেমার কলাকুশলীরা।

যেখানে সাংবাদিকদের সামনে কথা বলেন এই সিনেমার নায়িকা রিয়া চৌধুরী। নিজের পরিচয় জানিয়ে তিনি বলেন,‘ছোটবেলা থেকেই অভিনয়ের জগতে আছি আমি। শুরুটা হয়েছে নাটক দিয়ে। এরপর টিভি সিরিয়ালসহ সব করা হয়েছে। এখন পর্যন্ত আমি চারটি সিনেমায় কাজ করেছি।’

এসময় হিরো আলমের প্রশংসা করে তিনি বলেন, ‘আমার এত মুভির মাঝে হিরো আলমের কাছে কমফোর্ট জোন পাই। আমি বড় বড় প্রডাকশনে কাজ করেছি। কিন্তু হিরো আলম যে সম্মানটা আমাকে দেয়, অন্য কোথাও পাই না। সবাই সম্মান দিলেও শুধু ফরমালি দেখায় কিন্তু হিরো আলম হৃদয় থেকে আমাকে সম্মান করে।’

তিনি আরও বলেন,“হিরো আলমকে নিয়ে বিভিন্নজন নানা মন্তব্যে করেন। কিন্তু যতটুকু আমি চিনি উনি (হিরো আলম) একজন ভালো মানুষ। এজন্য আমি ওনার নাম রেখেছি ‘নেভার গিভ আপম্যান’ ও কখনো গিভআপ করে না। উনি নির্বাচন করেছেন শুধু একবার না, একাধিকবার। তার পরও উনি হাল ছাড়েননি। তার বিশেষ গুণ হচ্ছে— কোনো বিষয়ে জড়িয়ে গেলে সেটিতে হাল ছাড়েন না, লেগে থাকার মনমানসিকতা আছে তার। সফল না হওয়া পর্যন্ত লেগে থাকেন তিনি”।

এই সিনেমায় কাজ করা সম্পর্কে রিয়া বলেন, যখন মুভির কাজ নিয়ে প্রথমে আমার কাছে যায়, তখন আগ্রহ ছিল না। পরে আবার গেলে আমি স্ক্রিপ্টটা ভালো করে পড়ে দেখি। এরপর মনে হয়েছে, এটি আমার জন্য তৈরি করা হয়েছে।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION