শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৩:৪৩ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
ইনানীর নলকূপের গ্যাসের আগুন নিয়ন্ত্রণে বাপেক্স, আজই শুরু হচ্ছে মুখ বন্ধের অপারেশন কক্সবাজারের স্কুলে বদলাচ্ছে চিত্র, জেন্ডার সমতা ও সক্ষমতায় এগোচ্ছে শিক্ষার্থীরা রোনালদোর ৯৮৭ গোল: হাজারের মাইলফলক থেকে দূরে আর ১৩ টেকনাফে অস্ত্র-গুলিসহ তিন সন্ত্রাসী গ্রেপ্তার সাবেক এমপি বদির ছেলে শাওন আরমানসহ চারজনকে আটকের দাবি হাসপাতালের বারান্দায় আপত্তিকর অবস্থায় কারারক্ষী ও কলেজছাত্রী আটক স্বর্ণদ্বীপে যৌথ মহড়া পরিদর্শন, সামরিক যান চালালেন প্রধানমন্ত্রী পর্যটন মৌসুমেও পর্যটক সংকটে কক্সবাজার, বিপাকে পর্যটননির্ভর ব্যবসা বাংলাদেশি বংশোদ্ভূত কাভান সুলিভান ইতিহাস গড়ে এমএলএসের বর্ষসেরা ‘মাইসা’ নিয়ে নতুন বিপত্তি, কী বললেন রাশমিকা?

২০০০ আয়কর দিয়ে উন্নয়নে শামিল হওয়া গর্বের ব্যাপার:এনবিআর চেয়ারম্যান

ভয়েস নিউজ ডেস্ক:

ন্যূনতম আয়কর হিসেবে দুই হাজার টাকা সরকারের কোষাগারে দিয়ে উন্নয়নে শামিল হওয়া গর্বের ব্যাপার বলে মনে করেন এনবিআর চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুনিম।

শুক্রবার (২ জুন) বিকেলে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ২০২৩-২৪ অর্থবছরের বাজেট পরবর্তী সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।

রিটার্ন দাখিল করলে দুই হাজার টাকা কর দেওয়া বাধ্যতামূলক প্রসঙ্গে এনবিআর চেয়ারম্যান বলেন, আমি অনুরোধ করবো দেখে নিন কাদের টিআইএন আছে। টিআইএন বাধ্যতামূলক আমদানিকারক প্রতিষ্ঠানের জন্য, গাড়িসহ বিভিন্ন ক্ষেত্রে। গরিব মানুষের জন্য তো টিআইএন বাধ্যতামূলক নয়। তাই আমি মনে করি তাদের দুই হাজার টাকা সরকারের কোষাগারে দিয়ে উন্নয়নে শামিল হওয়া গর্বের ব্যাপার।

সংবাদ সম্মেলনে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেন, আইএমএফের সঙ্গে যারা যুক্ত তাদের সবার সার্বিক বিষয়ে তারা দেখে। তারা শুধু লোন দিয়েই সাহায্য করে না, কিছু প্রজেক্টও সাজেস্ট করে। কোন কোন বিষয় বাস্তবায়ন করা যাবে সেগুলোও তারা পরামর্শ দেয়। আমি মনে করি তাদের পরামর্শ শুনলে সফল হবো।

এসময় কৃষিমন্ত্রী ড. আবদুর রাজ্জাক, শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি, পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান, স্থানীয় সরকারমন্ত্রী তাজুল ইসলাম, শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন, বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি উপস্থিত ছিলেন। এছাড়াও মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন, প্রধানমন্ত্রীর অর্থ উপদেষ্টা ড. মশিউর রহমান, অর্থসচিব ফাতিমা ইয়াসমিন, বাংলাদেশ ব্যাংকের গভর্নর আবদুর রউফ তালুকদার প্রমুখ উপস্থিত ছিলেন।

ভয়েস/জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION