রবিবার, ২৯ মার্চ ২০২৬, ০২:৩৯ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
মিয়ানমারে পাচারকালে ডিজেল-আলকাতরা, ট্রলিং বোটসহ আটক ৭ সংগ্রামের আলোকশিখা সত্যেন সেন: জন্মের ১১৯ বছরে শ্রদ্ধা ও স্মরণ যুদ্ধ শেষ করতে ইরানের নতুন শর্ত, বিলিয়ন ডলার হাতছানি কক্সবাজার বিমানবন্দরে নিরাপত্তা মহড়া: ঢাকা-কক্সবাজারগামী বিমানে বোমা, নিরাপদে যাত্রীদের উদ্ধার সোনারপাড়া সৈকতে ফুলেল মানচিত্রে খালেদা জিয়ার প্রতি ব্যতিক্রমধর্মী শ্রদ্ধা তাসনিম জারার মনোনয়নপত্র বাতিল সন্তানের প্রতি দ্বীনি দায়িত্ব পালনে ইব্রাহিম (আ.) মায়ের প্রতি দেশবাসীর ভালোবাসা ও বৈশ্বিক শ্রদ্ধায় তারেক রহমানের কৃতজ্ঞতা সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া আর নেই ঢাকা-১৭ আসনে তারেক রহমানের মনোনয়নপত্র জমা

রুমায় মাইন বিস্ফোরণ যুবক নিহত

ভয়েস নিউজ ডেস্ক:

বান্দরবানের রুমায় মাইন বিস্ফোরণে জুয়েল ত্রিপুরা (৩৫) নামে এক পাহাড়ি যুবকের মৃত্যু হয়েছে। এসময় গুরুতর আহত হয়ে আব্রাহাম ত্রিপুরা (৩১) নামে আরেকজন। হতাহতরা থানচি উপজেলার রেমাক্রি ইউনিয়নের ৯নং ওয়ার্ডের বাসিরাম পাড়ার বাসিন্দা।

বুধবার (১৭‌মে) বিকা‌লে জেলার রুমা উপজেলার রেমাক্রি পাংসা ইউনিয়নের সীমান্তবর্তী তামলং বম পাড়ায় এলাকার পাহাড়ি রাস্তায় এ ঘটনা ঘ‌টে।

আইনশৃঙ্খলা বাহিনী ও স্থানীয়রা জানায়, খবর পেয়ে স্থানীয়দের সহযোগিতায় আইনশৃংখলা বাহিনীর সদস্যরা হতাহতদের উদ্ধার করে থানচি উপ‌জেলা স্বাস্থ‌্য কম‌প্লে‌ক্সে নিয়ে আসে।

থানচি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো.ওয়াহিদুজামান মুরাদ জানান, আহত ব্যক্তিকে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য বান্দরবান সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে রুমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন জানান, ঘটনাস্থল রুমা উপজেলায় হলেও থানচির সীমান্ত সড়কের পাশ্ববর্তী হওয়ায় হতাহতদের উদ্ধার করে থানচিতে নেওয়া হয়েছে। আহত ব্যক্তিকে উন্নত চিকিৎসার জন্য বান্দরবান পাঠানো হয়েছে। লাশটি ময়নাতদন্তের পর পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION