সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৯:৪৯ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
ফেসবুক ফিডজুড়ে শেখ হাসিনার পাসপোর্ট দেওয়া না দেওয়া, ফেরা না ফেরার তর্ক রোহিঙ্গা সংকটের মানবিক চিত্র দেখতে কক্সবাজার আসছেন ডাচেস অব এডিনবরা সোফি সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় ৭ বাংলাদেশির মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক ‘ঐক্যবদ্ধ বাংলাদেশই রোহিঙ্গা সংকট সমাধানে শক্তিশালী অবস্থান তৈরি করবে’ রেজুখালে গোসলে নেমে কিশোরের মৃত্যু সেন্টমার্টিন নৌ-রুটে মৌসুমের প্রথম যাত্রা: ৮ শতাধিক পর্যটকের উচ্ছ্বাসে প্রাণ ফিরে পেল প্রবাল দ্বীপ টেকনাফে ১১ লাখ ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার হরমুজের কাছে ২টি মার্কিন ড্রোন ভূপাতিত করার দাবি ইরানের ঝলমলে ত্বকের জন্য ঐশ্বরিয়ার ভরসা মাত্র তিন অভ্যাস যে মোরগের লেজের পালকের দৈর্ঘ্য ৫০ ফুট

ফেসবুক ফিডজুড়ে শেখ হাসিনার পাসপোর্ট দেওয়া না দেওয়া, ফেরা না ফেরার তর্ক

ভয়েস নিউজ ডেস্ক:

বাংলাদেশের ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে ফেরার প্রস্তুতি হিসেবে নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) জন্য আবেদন করেছেন। সোমবার (৯ নভেম্বর) লন্ডনভিত্তিক তার আইনজীবীদের মাধ্যমে ভারতের দিল্লিতে বাংলাদেশ দূতাবাসে এ আবেদন করা হয় বলে রয়টার্সের দেখা একটি চিঠিতে উল্লেখ করা হয়েছে। এ বিষয়ে খবর প্রকাশ হওয়ার পর থেকে ফেসবুক ফিডজুড়ে শেখ হাসিনার পাসপোর্ট দেওয়া না দেওয়া এবং ফেরা না ফেরা নিয়ে নানা তর্ক শুরু হয়েছে।

রয়টার্সের ওই খবরে বলা হয়, শেখ হাসিনা জানিয়েছেন, আদালতের মুখোমুখি হওয়ার জন্য তিনি দেশে ফিরতে চান। আর তার সহযোগীরা সোমবার জানিয়েছেন, বিভিন্ন আনুষ্ঠানিকতা সম্পন্ন হওয়ার পরই ফেরার দিনক্ষণ ঘোষণা করা হবে।

রয়টার্স জানিয়েছে, লন্ডনভিত্তিক ল ফার্ম ‘ম্যাট্রিক্স চেম্বারস’-এর আইনজীবীরা দিল্লির বাংলাদেশ দূতাবাসের ভারপ্রাপ্ত হাইকমিশনার প্রীতি রহমানের কাছে পাঠানো চিঠিতে লিখেছেন, ‘অন্তর্বর্তীকালীন সরকার ও অন্যান্য কর্তৃপক্ষের পক্ষ থেকে শেখ হাসিনার বর্তমান পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র (এনআইডি) বাতিলের খবরের পরিপ্রেক্ষিতে, আমাদের মক্কেলের জন্য নতুন একটি বাংলাদেশি পাসপোর্ট এবং জাতীয় পরিচয়পত্র ইস্যু করার প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি’।

চিঠিতে বাংলাদেশি জাতীয়তার ভিত্তিতে এবং ‘আন্তর্জাতিক মানবাধিকার কাঠামোর বাধ্যবাধকতা’ অনুযায়ী এই আবেদনগুলো দ্রুত সম্পন্ন করার অনুরোধ জানানো হয়েছে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে তর্ক

রয়টার্সের ওই খবর বাংলাদেশের বিভিন্ন সংবাদ মাধ্যমে ছড়িয়ে পড়ার পর সামাজিক যোগোযোগ মাধ্যমে বিষয়টি নিয়ে তোরপাড় সৃষ্টি হয়েছে। শেখ হাসিনার পাসপোর্ট দেওয়া না দেওয়া, ফেরা না ফেরা নিয়ে তৈরি হয়েছে নানা তর্ক।

আসিফ নজরুল

এ বিষয়ে ‘শেখ হাসিনার ভুল’ শিরোনামে সাবেক অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা আসিফ নজরুল নিজের পেজে লিখেছেন, বাংলাদেশে আসার জন্য পাসপোর্ট চেয়েছেন শেখ হাসিনা। তার মানে, বাংলাদেশে এসে বিচার ফেস করার মতো পরিস্থিতি আছে বলে মনে করছেন তিনি। কিন্তু সমস্যা হচ্ছে, তিনি একজন দণ্ডিত অপরাধী। তাকে দণ্ডিত অপরাধী হিসেবে প্রত্যর্পণের জন্য বাংলাদেশ সরকার ভারতকে চিঠি দিয়েছে। প্রত্যর্পণ চাওয়া একজন দণ্ডিত অপরাধী নতুন পাসপোর্ট নিয়ে দেশে ফিরতে পারেন না। তাকে ফিরতে হবে দণ্ডিত অপরাধী হিসেবেই। এ জন্য পাসপোর্টের প্রয়োজন নেই। ভারত সরকার চাইলেই তাকে গ্রেফতার করে বাংলাদেশের কাছে হস্তান্তর করতে পারে।

তিনি লেখেন, পাসপোর্ট চেয়ে সেই পথই সহজ করে দিয়েছেন শেখ হাসিনা। বাংলাদেশ সরকার এখন বলতে পারে, দেশে ন্যায়বিচার আছে বলেই তিনি দেশে ফেরার সাহস করছেন। কাজেই রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বিচার হচ্ছে-এই অজুহাতে তাকে ফেরত না দেওয়ার যুক্তি আর গ্রহণযোগ্য নয়। ভারতকে এখন আরও জোরালোভাবে এই কথাটি বলার সুযোগ তৈরি হয়েছে। শেখ হাসিনা, আপনি ভুল করেছেন। দেশে ফিরবেন না, এটা সবাই বোঝে। শুধু শুধু দলের সাধারণ নেতাকর্মীদের বিপদ বাড়াচ্ছেন।’

নাহিদ ইসলাম

এ বিষয়ে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম লিখেছেন, ‘খুনি হাসিনার ফাঁসির রায় কার্যকর কর। ফ্যাসিস্ট লীগের বিচার কর। হ্যাশট্যাগে নাহিদ লেখেন, #JusticeForJuly #JusticeForHadi.

আসিফ মাহমুদ

সাবেক অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা ও এনসিপির সিনিয়র যুগ্ম সদস্যসচিব আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া লেখেন, ‘পাসপোর্ট লাগবে না আপা। বিমানে নয়, খাঁচায় আসতে হবে। আর সেটা রেডি আছে।’

এই পোস্ট দেওয়ার চার ঘণ্টা পর তিনি আরেকটি পোস্টে লেখেন, ‘আজ নৌকাটা না ডুবলে পাসপোর্ট লাগতো না!’

শফিকুল আলম

সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া একটি পোস্টে অন্তর্বর্তী সরকারের প্রেস সচিব শফিকুল আলম লেখেন, ‘হাসিনা অনেক আগেভাগেই নিজের চাল দিয়ে ফেলেছেন—অথচ নভেম্বর মাস এখনও শেষই হয়নি! ডিসেম্বরে তার পরিকল্পিত প্রত্যাবর্তন ঘিরে যে আলোচনা ও প্রত্যাশা তৈরি হয়েছিল, তা এখন অনেকটাই ম্লান হয়ে গেছে। স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ এবং পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির প্রাথমিক চ্যালেঞ্জগুলো অত্যন্ত দক্ষতার সঙ্গে সামাল দিয়েছেন। এতে প্রমাণিত হয়েছে, তার পরবর্তী পদক্ষেপ মোকাবিলায় সরকার আগে থেকেই প্রস্তুত ছিল।’

পোস্টের শেষ লাইনে তিনি লেখেন, ‘আপা ফিরবেন? নাকি ফিরবেন? নাকি ফিরবেনই না?’

আনিস আলমগীর

নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে গণমাধ্যমকর্মী আনিস আলমগীর এ বিষয়ে লেখেন, খবরে দেখলাম, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা নতুন পাসপোর্ট এবং এনআইডি পাওয়ার জন্য দিল্লিস্থ বাংলাদেশ হাইকমিশনে আবেদন করেছেন। ‘বাংলাদেশ পাসপোর্ট আদেশ, ১৯৭৩’ অনুযায়ী কোনও সাজাপ্রাপ্ত বা পরোয়ানাভুক্ত আসামিকে নতুন পাসপোর্ট দিতে সরকার আইনিভাবে বিন্দুমাত্র বাধ্য নয়।
দণ্ডপ্রাপ্ত পলাতক আসামি যদি বিদেশে অবস্থান করেন এবং সরকার তাকে দেশে ফিরিয়ে এনে সাজা পরোয়ানা কার্যকর বা বিচারিক প্রক্রিয়া সম্পন্ন করতে চায়, তবে সরকার নতুন পাসপোর্ট না দিয়ে কেবল “একমুখী ট্রাভেল পারমিট” (One-Way Travel Permit) ইস্যু করতে পারে, যা দিয়ে তিনি কেবল বাংলাদেশে ফেরত আসতে পারবেন।

তিনি আরও লেখেন, এখন প্রশ্ন একটাই, সরকার কি শেখ হাসিনাকে শান্তিপূর্ণভাবে দেশে আসতে দিয়ে আইনের মুখোমুখি করাবে, নাকি ‘কি হবে ডিসেম্বরে’ এই অনিচ্ছায় তার মধ্যে রেখে দেবে জাতিকে?

উল্লেখ্য, ২০২৪ সালের ৫ আগস্ট এক অভ্যুত্থানের মুখে ভারতে আশ্রয় নেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ছাত্র-জনতার আন্দোলন দমনে প্রাণঘাতী অভিযান চালানোর নির্দেশ দেওয়ার অভিযোগে ২০২৫ সালের নভেম্বর মাসে বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তার অনুপস্থিতিতে মৃত্যুদণ্ডের রায় ঘোষণা করে। তবে ভারত থেকে তিনি এই অভিযোগ অস্বীকার করে আসছেন।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION