বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৪:৪০ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
সেন্টমার্টিন নৌ-রুটে মৌসুমের প্রথম যাত্রা: ৮ শতাধিক পর্যটকের উচ্ছ্বাসে প্রাণ ফিরে পেল প্রবাল দ্বীপ টেকনাফে ১১ লাখ ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার হরমুজের কাছে ২টি মার্কিন ড্রোন ভূপাতিত করার দাবি ইরানের ঝলমলে ত্বকের জন্য ঐশ্বরিয়ার ভরসা মাত্র তিন অভ্যাস যে মোরগের লেজের পালকের দৈর্ঘ্য ৫০ ফুট ঘুরতে যাবেন? জেনে নিন ২০২৭ সালে লম্বা ছুটি পড়বে কোন কোন মাসে সৌদি আরবের সঙ্গে আলোচনা চলছে, জানালো ইরান মিরপুরে টানা তিনদিন ধরে চলছে সংঘর্ষ: জনমনে আতংক ইনানীতে নলকূপ খননে গ্যাস উদগীরণ, মজুত নিরূপণে জরিপ দ্বীপ প্রস্তুত: আজ সেন্টমার্টিন খুললেও যায়নি কোন জাহাজ: চূড়ান্ত অনুমতির অপেক্ষায়

রাজস্থানের মিশন শুরু

খেলাধুলা ডেস্ক:

চেন্নাই সুপার কিংসকে ১৬ রানে হারিয়ে আইপিএল ২০২০-এ নিজেদের মিশন শুরু করল রাজস্থান রয়্যালস। দুই গুরুত্বপূর্ণ খেলোয়াড় জস বাটলার ও বেন স্টোকসকে ছাড়াই খেলতে নেমেছিল রাজস্থান। এরপরও হাই স্কোরিং ম্যাচে মহেন্দ্র সিং ধোনির দলের বিপক্ষে জয় তুলে নিতে অসুবিধা হয়নি দলটির।

শারজা ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে চেন্নাইয়ের সামনে ছিল ২১৭ রানের লক্ষ্য। দলটি নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেটে ২০০ রান তুলতে পেরেছিল।

নির্বাসন কাটিয়ে ২০১৮ সালে চেন্নাই আইপিএলে ফেরার পর ৫ বারের দেখায় রাজস্থানের এটি দ্বিতীয় জয়।

দুই ইনিংস মিলে ৩৩টি ছক্কা হয়েছে ম্যাচে। যা আইপিএলে যৌথভাবে সর্বোচ্চ। রাজস্থানের ইনিংসে ছিল ১৭ ছক্কা, চেন্নাইয়ের ইনিংসে ১৬। সবচেয়ে বেশি ৯ ছক্কা হাঁকান রাজস্থানের সঞ্জু স্যামসন। এ ছাড়া স্টিভেন স্মিথ ও জোফরা আর্চার ৪টি করে ছক্কা হাঁকান।

চেন্নাইয়ের পক্ষে সর্বোচ্চ ৭টি ছক্কা হাঁকান ফ্যাফ ডু প্লেসিস। এ ছাড়া শেন ওয়াটসন ৪টি, স্যাম কারেন ২টি ও মহেন্দ্র সিং ধোনি ৩টি করে ছক্কা হাঁকান।

পাহাড় স্কোর তাড়া করতে নেমে ফ্যাফ ডু প্লেসি আসরে টানা দ্বিতীয় ফিফটি তুলে নেন। ৩৭ বলে ৭২ রানের ইনিংস খেলেন। শেন ওয়াটসন খেলেন ৩৩ রানের ইনিংস। কিন্তু ধোনি বাদে অন্যদের ইনিংসগুলো ২২ রানের বেশি ছিল না।

ধোনি এবারের আইপিএলে প্রথম রানের দেখা পেলেন। ১৭ বলে অপরাজিত ২৯ রান করেন তিনি।

রাজস্থানের পক্ষে লেগ স্পিনার রাহুল তেবাটিয়া ৪ ওভারে ৩৭ রান খরচায় নেন ৩ উইকেট।

এর আগে টস হেরে ব্যাট করতে নেমে ৭ উইকেটে ২১৬ রান করে রাজস্থান। সঞ্জু স্যামসন ও অধিনায়ক স্টিভেন স্মিথ দ্বিতীয় উইকেটে ১২১ রানের জুটি গড়েন। স্যামসন ৩২ বলে ৭৪ রান করেন। স্মিথ ৪৭ বলে করেন ৬৯ রান।

ফাস্ট বোলার জোফরা আর্চার ৮ বলে অপরাজিত ২৭ রানের ক্যামিও ইনিংস খেলে দলের স্কোরকে দুই শর ওপরে নিয়ে যান। শেষ ওভারে টানা ৪টি ছক্কায় একাই তোলেন ২৬ রান। সঞ্জু স্যামসন হয়েছেন ম্যাচসেরা।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION