মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১০:০৭ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
হিজড়া ‘গুরুমাকে’ হত্যা করে আরেক নেত্রীর ঘরে আশ্রয়, জানালেন খুনের কারণ উখিয়া থানা ৪ ক্যাটাগরিতে পুরস্কার লাভ: পুরস্কার নিচ্ছেন ওসি আতিকুর রহমান উখিয়ায় ২ লাখ ইয়াবা উদ্ধার, বাজারমূল্য প্রায় ৬ কোটি টাকা বলিউডের শীর্ষ অভিনেত্রীদের অগ্রাধিকার এখন আর চলচ্চিত্র নয় কেন? আর্জেন্টিনার হয়ে মেসির ক্যারিয়ারের ৬টি স্মরণীয় ঘটনা আগে গোল দিয়েও মালয়েশিয়াকে হারাতে পারলো না বাংলাদেশের মেয়েরা নবম পে-স্কেল মন্ত্রিসভায় অনুমোদন চলন্ত বাসে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ, ফেলে দেওয়া হয় ৪০ কিলোমিটার দূরে লারাক দ্বীপে মার্কিন হামলার জবাবে জর্ডানে পাল্টা হামলা ইরানের কক্সবাজারে বালিয়াড়ি ভরাট করে বাঁধ নির্মাণ: প্রকল্প পুনর্বিবেচনার আহ্বান টিআইবির

ব্রাজিলের বিশ্বকাপ বাছাই শুরু ৫ গোল দিয়ে

ফিরমিনো পেয়েছেন জোড়া গোল, কুতিনিয়ো পেয়েছেন একটি

স্পোর্টস ডেস্ক :

ঘোর অনিশ্চয়তা ছিল নেইমারকে ঘিরে। কোচ তিতে জানিয়েছিলেন, দলের সেরা খেলোয়াড়ের জন্য শেষ মুহূর্ত পর্যন্ত অপেক্ষা করবেন। ম্যাচের শুরুতেই ব্রাজিল সমর্থকদের মুখে হাসি ফোটে পিঠের ব্যথা কাটিয়ে নেইমার একাদশে জায়গা করে নেওয়ায়। আর ম্যাচের শেষ বাঁশি বাজার পর হাসিটা আরও চওড়া হয়েছে তাদের। বলিভিয়ার বিপক্ষে বিশ্বকাপ বাছাইয়ের অভিযান শুরু হয়েছে সেলেসাওদের গোলোৎসব করে। ঘরের মাঠে ব্রাজিল পেয়েছে ৫-০ গোলের দাপুটে জয়।

সাও পাওলোর ম্যাচের প্রথমার্ধে ব্রাজিল পায় ২ গোল, এরপর দ্বিতীয়ার্ধে আসে আরও ৩টি। জোড়া গোল করেছেন রবের্তো ফিরমিনো। আর একবার করে জাল খুঁজে পেয়েছেন মারকিনুস ও ফিলিপে কুতিনিয়ো। অন্য গোলটি এসেছে আত্মঘাতী থেকে। চোট শঙ্কা কাটিয়ে মাঠে নামা নেইমার বল লক্ষ্যে পৌঁছাতে না পারলেও অবদান রেখেছে দুটি গোলে।

১১ মাস পর প্রথমবার মাঠে নামা, তাও আবার বিশ্বকাপ বাছাইয়ের গুরুত্বপূর্ণ ম্যাচ, কিন্তু ব্রাজিলকে দেখে সেটা বোঝার উপায় কই! ছন্দময় ফুটবলে ২০২২ সালের কাতার বিশ্বকাপের বাছাই শুরু করেছে দোর্দণ্ড প্রতাপ দেখিয়ে। সেলেসাওদের বাছাই মার্চে শুরু হওয়ার কথা থাকলেও করোনাভাইরাসের কারণে হয়নি। তবে লম্বা বিরতি যে তিতের দলের কিছুই কাড়তে পারেনি, সেটা স্কোরলাইনই বলে দিচ্ছে।

বলিভিয়ার বিপক্ষে শুরু থেকেই প্রভাব বিস্তার করে খেলেছে ব্রাজিল। প্রথম তিন মিনিটে ২ গোলে পেয়ে যেতে পারতো তারা। যদিও এভারটন ও মারকিনুস সুবর্ণ সুযোগ নষ্ট করেছেন। তৃতীয় মিনিটে হেড পোস্টের বাইরে দিয়ে চলে গেলেও ১৬তম মিনিটে আর ভুল করেননি মারকিনুস। প্যারিস সেন্ত জার্মেই ডিফেন্ডারের হেডেই গোলোৎসবের শুরু ব্রাজিলের। দানিলোর ক্রস জোরালো হেডে পাঠিয়ে দেন তিনি জালে।

সফরকারীদের ভঙ্গুর রক্ষণ আরেকবার স্পষ্ট হয় যখন রেনান লোদি একেবারে ফাঁকায় থেকে ছয় গজ বক্সের ভেতর ক্রস করেন ফিরমিনোকে। লিভারপুল ফরোয়ার্ডের গোল করতে কোনও অসুবিধাই হয়নি।

বিরতির পর এই ফিরমিনো আবারও নাম তোলেন স্কোরশিটে। এবারের গোলে অবদান রাখেন নেইমার। পিএসজি ফরোয়ার্ডের পাস ধরে যখন তিনি বল জালে জড়ালেন, ম্যাচ ঘড়িতে তখন ৪৯ মিনিট।

এক নম্বর গোলকিপার আলিসনের চোটে ব্রাজিলের গোলবারের নিচে দাঁড়ানো ওয়েভার্টনকে ৫০ মিনিটে ব্রুনো মিরান্দার শটের আগ পর্যন্ত কিছুই করতে হয়নি। অন্যদিকে গোলের জন্য আরও মরিয়া হয়ে উঠে ব্রাজিল। আক্রমণের পর আক্রমণ চালাতে থাকে। ৬৬ মিনিটে তেমনই একটি আক্রমণ প্রতিহত করতে গিয়ে নিজেদের জালে বল জড়িয়ে দেন হোসে কারাসকো।

এরপর শেষ বাঁশি বাঁজার ১৭ মিনিট আগে নেইমারের পাস ধরে বলিভিয়ার কফিনে শেষ পেরেকটি মারেন কুতিনিয়ো।

নেইমার গোল না পেলেও ব্রাজিলের খেলার প্রাণ ছিলেন তিনিই। অনুশীলনের বাইরে থেকে পুরো ৯০ মিনিট খেলার সঙ্গে সতীর্থদের দিয়ে ২ গোল করে ব্রাজিলের জার্সিতে আবারও নিজেকে প্রমাণ করেছেন ১০২তম ম্যাচ খেলতে নামা ২৮ বছর বয়সী ফরোয়ার্ড।

বাংলাদেশ সময় বুধবার সকালে বিশ্বকাপ বাছাইয়ের দ্বিতীয় ম্যাচ খেলতে পেরুর মাঠে আতিথ্য নেবে ব্রাজিল। অন্যদিকে বড় হারের ধাক্কা কাটানোর মিশনে বলিভিয়ার পরের ম্যাচের প্রতিপক্ষ আর্জেন্টিনা। সূত্র:বাংলাট্রিবিউন।

ভয়েস/জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION