রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩১ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
উখিয়া থানা ৪ ক্যাটাগরিতে পুরস্কার লাভ: পুরস্কার নিচ্ছেন ওসি আতিকুর রহমান উখিয়ায় ২ লাখ ইয়াবা উদ্ধার, বাজারমূল্য প্রায় ৬ কোটি টাকা বলিউডের শীর্ষ অভিনেত্রীদের অগ্রাধিকার এখন আর চলচ্চিত্র নয় কেন? আর্জেন্টিনার হয়ে মেসির ক্যারিয়ারের ৬টি স্মরণীয় ঘটনা আগে গোল দিয়েও মালয়েশিয়াকে হারাতে পারলো না বাংলাদেশের মেয়েরা নবম পে-স্কেল মন্ত্রিসভায় অনুমোদন চলন্ত বাসে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ, ফেলে দেওয়া হয় ৪০ কিলোমিটার দূরে লারাক দ্বীপে মার্কিন হামলার জবাবে জর্ডানে পাল্টা হামলা ইরানের কক্সবাজারে বালিয়াড়ি ভরাট করে বাঁধ নির্মাণ: প্রকল্প পুনর্বিবেচনার আহ্বান টিআইবির নারীপাচারের নয়া ফাঁদ ও শিকড়ের সংকট

বৈরী আবহাওয়ায় সেন্টমার্টিনে আটকা পড়েছে দু’শতাধিক পর্যটক

ভয়েস প্রতিবেদক, টেকনাফ:
বঙ্গোপসাগরে সৃষ্ট  লঘু চাপের কারণে দেশের সমুদ্র উপকুলকে ৩ নম্বর হুশিয়ারী সংকেত থাকায় কক্সবাজারের সাথে সেন্টমার্টিন দ্বীপের জাহাজ চলাচল বন্ধ রয়েছে। এ কারণে গতবুধবার ও তার আগের দিন সেন্টমার্টিনে বেড়াতে যাওয়া প্রায় দু’শতাধিক পর্যটক আটকে পড়েছে। তাদের অনেকেই বৃহস্পতিবার ফিরে আসার কথা ছিল।

সেন্টমার্টিন পুলিশ ফাঁড়ির ইনচার্জ তারেক মাহমুদ কক্সবাজার ভয়েসকে জানিয়েছেন, ‘হঠাৎ বৈরী আবহাওয়ার কারণে টেকনাফ, কক্সবাজারের সাথে সেন্টমার্টিন নৌ-রুটে জাহাজ চলাচল বন্ধ হয়ে যায়। এ কারণে সেন্টমাটিন ভ্রমনে আসা দু’শতাধিক পর্যটক সেন্টমার্টিনে আটকা পড়ে আছে। বিশেষ করে সাগরে ৩ নম্বর হুশিয়ারী সংকেত বলবৎ থাকায় কক্সবাজার থেকে পর্যটকবাহী জাহাজ কর্ণফুলী সেন্টমার্টিন যায়নি। টেকনাফ বন্দর থেকে এখনো পর্যটকবাহী জাহাজ চলাচল শুরু হয়নি।তবে সব পর্যটক স্বস্ব হোটেলে নিরাপদে রয়েছে।’

সেন্টমার্টিন ইউনিয়নের ইউপি সদস্য ও প্যানেল চেয়ারম্যান হাবিব খান জানিয়েছেন গতকাল বুধবার দুপুরে আবহাওয়া অফিস থেকে সমুদ্র উপকুলকে ৩ নম্বর হুশিয়ারী সংকেত দেখিয়ে যেতে বলা হলে সেন্টমার্টিন দ্বীপে যারা বেড়াতে আসে তাদের জাহাজে করে কক্সবাজারে চলে যেতে মাইকিং করা হয়। কিন্তু অনেকেই সংকেত উপেক্ষা করে সেন্টমার্টিন দ্বীপে থেকে যায়। তিনি জানান বর্তমানে দ্বীপে প্রায় দু’ শতাধিক পর্যটক বিভিন্ন রিসোর্টে রয়েছে। তারা নিরাপদে রয়েছে। তাদের কোন সমস্যা হচ্ছেনা। সাগরের পরিস্থিতি ভালো হলে তারা নিরাপদে কক্সবাজারে ফিরে যেতে পারবে।’

টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো সাইফুল ইসলাম জানিয়েছেন হুশিয়ারী সংকেত উপেক্ষা করে সেন্টমার্টিন দ্বীপে যে সব পর্যটক রয়ে গেছে তারা যাতে কোন সমস্যায় না পড়ে সে ব্যপারে সেন্টমার্টিন পুলিশ ও স্হানীয় জনপ্রতিনিধিদের নির্দেশনা দেয়া হয়েছে। আটকে পড়া পর্যটকদের সাশ্রয় মুল্যে থাকা এবং খাওয়ার ব্যবস্হা করার কথা বলা হয়েছে।

কক্সবাজার আবহাওয়া অফিসের প্রধান আবহাওয়াবিদ মো: আব্দুর রহমান কক্সবাজার ভয়েসকে জানিয়েছেন, ‘সাগরে লঘুচাপের কারণে সমুদ্র বন্দর সমুহকে ৩ নম্বর হুশিয়ারী সংকেত দেখিয়ে যেতে বলেছেন আবহাওয়া অধিদপ্তর। লঘুচাপের কারণে সাগর উত্থাল রয়েছে। কক্সবাজারে ভারি বৃষ্টি হচ্ছে। বৃহস্পতিবার ভোর ৬টা থেকে বিকাল ৩টা পর্যন্ত ৭৪ মিলিমিটার বৃ্ষ্টিপাতা রেকর্ড  করা হয়েছে। আগামীকাল শুক্রবারও ভারি বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION