শনিবার, ২৭ Jun ২০২৬, ০২:০০ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।

এক লাখের বেশি ক্যালিফোর্নিয়ায় বন্দুক বিক্রি হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক:

করোনাভাইরাস মহামারী শুরু হওয়ার পর ক্যালিফোর্নিয়ায় এক লাখের বেশি মানুষ বন্দুক কিনেছে। সম্প্রতি একটি রিপোর্টে উঠে এসেছে এ তথ্য। এমন উচ্চহারে বন্দুক বিক্রির কারণে আত্মহত্যা ও মরণঘাতী গার্হস্থ্য সহিংসতার আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা।

ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়া, ডেভিসের গবেষকরা দেখেছেন, ক্যালিফোর্নিয়ার ১ লাখ ১০ হাজার মানুষ করোনাভাইরাসের প্রতিক্রিয়া হিসেবে আগ্নেয়াস্ত্র কিনেছে। যেখানে ৪৭ হাজার মানুষ প্রথমবারের মতো বন্দুকের ক্রেতা হয়েছে। নাগরিক বিশৃঙ্খলা, অর্থনৈতিক মন্দা এবং রাজ্যের জেল থেকে মুক্তি পাওয়া হাজারো কয়েদিকে নিয়ে উদ্বেগের কথা জানিয়েছেন ক্রেতারা।

এভাবে উচ্চহারে বন্দুক বিক্রির ফলে অনেক মানুষের হাতেই সেটি পৌঁছে গেছে, যাদের সেটি চালানোর বিষয়ে কোনো অভিজ্ঞতা নেই। যার ফলে অনিচ্ছাকৃত চোট পাওয়ার ঘটনা বাড়তে শুরু করবে, বিশেষ করে যখন শিশু ও কিশোররা বাসায় অবস্থান করছে।

বন্দুক সহিংসতা প্রতিরোধী সংস্থা হোপস অ্যান্ড হেল ফান্ডের প্রধান নির্বাহী ব্রায়ান মাল্টে বলেন, সাধারণ মানুষ নির্বাচন, প্রতিবাদ ও কভিড সম্পর্কিত অনিশ্চয়তা নিয়ে ভয়ে আছেন। কিন্তু আমাদের ঘরে থাকা আগ্নেয়াস্ত্রের ঝুঁকি নিয়েও কথা বলতে হবে। আপনি একটি আগ্নেয়াস্ত্র কিনতে পারেন, কিন্তু তার মানে এই নয় যে আপনি সেটা চালাতে জানেন, যা বেশ গুরুত্বপূর্ণ ব্যাপার।

বিশেষজ্ঞরা উদ্বিগ্ন যে মহামারীর কারণে মালিকানা ও বন্দুক কেনার পরিমাণ বৃদ্ধির সঙ্গে হতাশা, ভয় ও বিচ্ছিন্নতা যুক্ত হবে, যা কিনা আত্মহত্যাজনিত মৃত্যুকেও অনেক বাড়িয়ে দিতে পারে। বিশেষজ্ঞরা তাই এখনই এ বিষয়টি নিয়ে সবাইকে সতর্ক হওয়ার আহ্বান জানিয়েছেন, নয়তো অনাকাঙ্ক্ষিত মৃত্যুর পরিমাণ অনেক বেড়ে যাবে। সূত্র:বণিকবার্তা।

ভয়েস/জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION