মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪০ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
হিজড়া ‘গুরুমাকে’ হত্যা করে আরেক নেত্রীর ঘরে আশ্রয়, জানালেন খুনের কারণ উখিয়া থানা ৪ ক্যাটাগরিতে পুরস্কার লাভ: পুরস্কার নিচ্ছেন ওসি আতিকুর রহমান উখিয়ায় ২ লাখ ইয়াবা উদ্ধার, বাজারমূল্য প্রায় ৬ কোটি টাকা বলিউডের শীর্ষ অভিনেত্রীদের অগ্রাধিকার এখন আর চলচ্চিত্র নয় কেন? আর্জেন্টিনার হয়ে মেসির ক্যারিয়ারের ৬টি স্মরণীয় ঘটনা আগে গোল দিয়েও মালয়েশিয়াকে হারাতে পারলো না বাংলাদেশের মেয়েরা নবম পে-স্কেল মন্ত্রিসভায় অনুমোদন চলন্ত বাসে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ, ফেলে দেওয়া হয় ৪০ কিলোমিটার দূরে লারাক দ্বীপে মার্কিন হামলার জবাবে জর্ডানে পাল্টা হামলা ইরানের কক্সবাজারে বালিয়াড়ি ভরাট করে বাঁধ নির্মাণ: প্রকল্প পুনর্বিবেচনার আহ্বান টিআইবির

পয়েন্ট হারালো জুভেন্তাস

খেলাধুলা ডেস্ক:

চলতি সেরি আয় আবার একটি ড্র দেখল জুভেন্তাস। এবার নিজেদের মাঠে হেলাস ভেরোনার কাছে পয়েন্ট হারাল আন্দ্রে পিরলোর দল। তুরিনোয় রোববার রাতে ইতালির শীর্ষ লিগের ম্যাচটি ১-১ গোলে ড্র হয়। গোলশূন্য প্রথমার্ধের পর দ্বিতীয়ার্ধে জালের দেখা পায় উভয় দল। প্রথমে পিছিয়ে পড়া জুভেন্তাসকে ৭৭তম মিনিটে গোল করে সমতায় ফেরান বদলি নামা সুইডিস রাইট-উইঙ্গার দিজান কুলুসেভস্কি।

এর আগের ম্যাচেও ক্রোতোনের মাঠ থেকে ১-১ গোলের ড্র নিয়ে ফিরেছিল জুভেন্তাস। চলতি লিগে এখন পর্যন্ত পাঁচটি ম্যাচ খেলে তিনটিতেই ড্র করেছে লিগের গত নয় আসরের চ্যাম্পিয়নরা।

পাঁচ ম্যাচে মাত্র ৯ পয়েন্ট নিয়ে টেবিলের পঞ্চমস্থানে আছে জুভেন্তাস। অপর দিকে ১২ শীর্ষে থাকা এসি মিলান এখন পর্যন্ত চার ম্যাচ খেলে সবকটিতেই জয় পেয়েছে।

এখন পর্যন্ত করোনা থেকে সেরে উঠতে না পারায় ভেরোনার বিপক্ষেও ছিলেন না জুভেন্তাস তারকা ক্রিস্টিয়ানো রোনালদো। আক্রমণভাগে আলভারো মোরাতা ও পাওলো দিবালারা বেশ কয়েকবার গোলের সুযোগ পেলেও তা ব্যর্থ করে দেন অতিথি দলের গোলরক্ষক।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION