মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪০ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
হিজড়া ‘গুরুমাকে’ হত্যা করে আরেক নেত্রীর ঘরে আশ্রয়, জানালেন খুনের কারণ উখিয়া থানা ৪ ক্যাটাগরিতে পুরস্কার লাভ: পুরস্কার নিচ্ছেন ওসি আতিকুর রহমান উখিয়ায় ২ লাখ ইয়াবা উদ্ধার, বাজারমূল্য প্রায় ৬ কোটি টাকা বলিউডের শীর্ষ অভিনেত্রীদের অগ্রাধিকার এখন আর চলচ্চিত্র নয় কেন? আর্জেন্টিনার হয়ে মেসির ক্যারিয়ারের ৬টি স্মরণীয় ঘটনা আগে গোল দিয়েও মালয়েশিয়াকে হারাতে পারলো না বাংলাদেশের মেয়েরা নবম পে-স্কেল মন্ত্রিসভায় অনুমোদন চলন্ত বাসে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ, ফেলে দেওয়া হয় ৪০ কিলোমিটার দূরে লারাক দ্বীপে মার্কিন হামলার জবাবে জর্ডানে পাল্টা হামলা ইরানের কক্সবাজারে বালিয়াড়ি ভরাট করে বাঁধ নির্মাণ: প্রকল্প পুনর্বিবেচনার আহ্বান টিআইবির

নবাগত তারিকের প্রথমবারের মতো জাতীয় দলের অনুশীলন

খেলাধুলা ডেস্ক:

ফিনল্যান্ড প্রবাসী ফুটবলার তারিক রায়হান কাজী প্রথমবারের মতো অনুশীলন করলেন বাংলাদেশ জাতীয় দলের সঙ্গে। নেপালের বিপক্ষে দুটি প্রীতি ম্যাচের জন্য ঘোষিত প্রাথমিক স্কোয়াডে আছেন বসুন্ধরা কিংসের এই ডিফেন্ডার। জাতীয় দলের অনুশীলনে যোগ দিয়ে জানালেন মূল স্কোয়াডে ঠাঁই করে নেওয়াই এখন লক্ষ্য তার।

১৩ ও ১৭ নভেম্বর নেপালের বিপক্ষে ম্যাচ দুটি সামনে রেখে গত শনিবার শুরু হয় বাংলাদেশ দলের অনুশীলন। তারিক ফিনল্যান্ড থেকে ঢাকা আসেন মঙ্গলবার। দুই দিন কোয়ারেন্টাইনে থাকার পর বৃহস্পতিবার যোগ দেন অনুশীলনে।

লাল-সবুজের জার্সিতে প্রথম দিনের অভিজ্ঞতার কথা এভাবে বললেন তারিক, ‘অবশ্যই এটা স্বপ্ন পূরণের মতো। মূল লক্ষ্য বাংলাদেশ দলের হয়ে খেলা। আমি ভালো অনুভব করছি। দুই দিন আগে বাংলাদেশে এসেছি। আজকের অনুশীলনে সতীর্থদের সংস্পর্শে এলাম। সতীর্থদের সম্পর্কে জানতে পারা ভালো আমার জন্য।’

বাংলাদেশের ফুটবলের সঙ্গে অবশ্য আগেই পরিচয় হয়েছে তারিকের। করোনার কারণে গত মৌসুম বাতিল হওয়ার আগে দুটি ম্যাচ খেলেছিলেন বসুন্ধরার জার্সিতে। মূল স্কোয়াডে ঠাঁই পাওয়া প্রসঙ্গে ২০ বছর বয়সী বলেন, ‘আমি আমার সর্বোচ্চ চেষ্টা করব। পরিশ্রম করব। দেখা যাক কী হয়।’

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION