বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৪:০৬ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
সেন্টমার্টিন নৌ-রুটে মৌসুমের প্রথম যাত্রা: ৮ শতাধিক পর্যটকের উচ্ছ্বাসে প্রাণ ফিরে পেল প্রবাল দ্বীপ টেকনাফে ১১ লাখ ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার হরমুজের কাছে ২টি মার্কিন ড্রোন ভূপাতিত করার দাবি ইরানের ঝলমলে ত্বকের জন্য ঐশ্বরিয়ার ভরসা মাত্র তিন অভ্যাস যে মোরগের লেজের পালকের দৈর্ঘ্য ৫০ ফুট ঘুরতে যাবেন? জেনে নিন ২০২৭ সালে লম্বা ছুটি পড়বে কোন কোন মাসে সৌদি আরবের সঙ্গে আলোচনা চলছে, জানালো ইরান মিরপুরে টানা তিনদিন ধরে চলছে সংঘর্ষ: জনমনে আতংক ইনানীতে নলকূপ খননে গ্যাস উদগীরণ, মজুত নিরূপণে জরিপ দ্বীপ প্রস্তুত: আজ সেন্টমার্টিন খুললেও যায়নি কোন জাহাজ: চূড়ান্ত অনুমতির অপেক্ষায়

মুমিনুল হক করোনায় আক্রান্ত

খেলাধুলা ডেস্ক:

এবার করোনায় আক্রান্ত হয়েছেন বাংলাদেশের টেস্ট অধিনায়ক মুমিনুল হক। মুঠোফোনে এর সত্যতার কথা নিশ্চিত করেছেন মুমিনুল হক নিজেই।

মুমিনুল বলেছেন, ‘করোনায় আক্রান্তের খবর সত্য। গতকাল টেস্ট করিয়েছিলাম। উপসর্গ বলতে গতকাল হাল্কা জ্বর ছিল। এখন অবশ্য জ্বরও নেই। শ্বাস-প্রশ্বাসেও কোনো সমস্যা নেই। ঠাণ্ডার একটা সমস্যা তো আমার নিয়মিত। আক্রান্ত হলেও আমার শারীরিক কোন সমস্যা নেই।’
তিনদিন আগেই করোনায় আক্রান্ত হয়েছেন মাহমুদউল্লাহ। যার কারণে করাচিতে পাকিস্তান সুপার লিগ খেলতে যেতে পারেননি। এই মুহূর্তে তিনি নিজ বাসায় আইসোলেশনে আছেন।
অবশ্য এই অবস্থায় মাহমুদউল্লাহ-মুমিনুল করোনায় আক্রান্ত হলেও বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপের ড্রাফটে তাদের নাম থাকবে। নির্বাচকরা আশা প্রকাশ করছেন, চলতি মাসের শেষ সপ্তাহে টুর্নামেন্ট শুরুর আগে তারা সুস্থ হয়ে উঠবেন। নির্বাচক হাবিবুল বাশারও বলেছেন তেমন কথা, ‘যদি কোনও কারণে কেউ করোনায় আক্রান্ত হন, তাহলে স্বাভাবিকভাবেই তার রিপ্লেস থাকতে হয়। যেহেতু টুর্নামেন্টের এখনও দেরি আছে, সেহেতু মাহমুদউল্লাহ-মুমিনুলকে নিয়ে ভয়ের কিছু নেই। তারা সুস্থ না হলে তাদের রিপ্লেস খেলোয়াড় অন্তর্ভুক্ত হবে। সুতরাং এটা নিয়ে বেশি ভাবার কারণ নেই।’

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION