মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫৩ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
হিজড়া ‘গুরুমাকে’ হত্যা করে আরেক নেত্রীর ঘরে আশ্রয়, জানালেন খুনের কারণ উখিয়া থানা ৪ ক্যাটাগরিতে পুরস্কার লাভ: পুরস্কার নিচ্ছেন ওসি আতিকুর রহমান উখিয়ায় ২ লাখ ইয়াবা উদ্ধার, বাজারমূল্য প্রায় ৬ কোটি টাকা বলিউডের শীর্ষ অভিনেত্রীদের অগ্রাধিকার এখন আর চলচ্চিত্র নয় কেন? আর্জেন্টিনার হয়ে মেসির ক্যারিয়ারের ৬টি স্মরণীয় ঘটনা আগে গোল দিয়েও মালয়েশিয়াকে হারাতে পারলো না বাংলাদেশের মেয়েরা নবম পে-স্কেল মন্ত্রিসভায় অনুমোদন চলন্ত বাসে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ, ফেলে দেওয়া হয় ৪০ কিলোমিটার দূরে লারাক দ্বীপে মার্কিন হামলার জবাবে জর্ডানে পাল্টা হামলা ইরানের কক্সবাজারে বালিয়াড়ি ভরাট করে বাঁধ নির্মাণ: প্রকল্প পুনর্বিবেচনার আহ্বান টিআইবির

এবার অভিনয়ে টেনিস গ্ল্যামার গার্ল সানিয়া মির্জা

খেলাধুলা ডেস্ক:

র‌্যাকেট ছেড়ে এবার অভিনয়ের খাতায় নাম লেখাতে যাচ্ছেন ভারতের টেনিস গ্ল্যামার গার্ল সানিয়া মির্জা। তবে বড় পর্দায় নয় একটি ওয়েব সিরিজে দেখা যাবে তাকে।ভারতীয় সংবাদমাধ্যম নিউজ এইটিন জানায়, ‘এমটিভি প্রবিহিশন অ্যালোন টুগেদার’ নামের একটি ওয়েব সিরিজে অভিনয় করতে চলেছেন ভারতীয় এই টেনিস তারকা।

মূলত টিবি বা যক্ষ্মা রোগের বিরুদ্ধে জনসচেতনতায় এ ওয়েব সিরিজটি নির্মাণ করা হচ্ছে।

সিরিজটিতে অভিনয় প্রসঙ্গে সানিয়া মির্জা বলেন, ‘আমাদের দেশে (ভারতে) ৩০ বছরের নিচে যাদের বয়স, তাদের ৫০ শতাংশ টিবি রোগে আক্রান্ত। এ রোগ নিয়ে মানুষের মধ্যে সচেতনতা গড়ে তুলতে এবং চিন্তাধারা বদলাতে হবে, যার জন্য এই ওয়েব সিরিজ।’

এই ওয়েব সিরিজের মূল বিষয়বস্তু হলো এক সদ্য বিবাহিত দম্পতি বিকি ও মেঘা তাদের জীবনের নানান সমস্যা নানান টানাপোড়েন।

করোনায় হঠাৎ লকডাউনের ফলে তাদের জীবনের বিভিন্ন সমস্যা সামনে আসে। মহামারিতে যক্ষ্মা রোগী অবস্থা আরও খারাপ হয়। ওই দম্পতির চরিত্রে অভিনয় করছেন সৈয়দ রাজা আহমেদ ও প্রিয়া চৌহান।

সানিয়া মির্জা বলেন, ‘প্রতিটি সময়ই কেউ না কেউ টিবি রোগে আক্রান্ত হওয়ার ঝুঁকি বাড়ছে। করোনা মহামারির মধ্যে এই ঝুঁকিটা আরও কয়েকগুণ বৃদ্ধি পেয়েছে। অন্য সময়ের চেয়ে বর্তমানে টিবি রোগ নিরাময়ে লড়াই করাটাও বেশ কঠিন। এই বিষয়টাই আমাকে এই ভূমিকায় অভিনয় করতে উদ্বুদ্ধ করেছে।’

এই টিনিস তারকা আরও বলেন, ‘আমার বিশ্বাস, এই চরিত্রে আমার উপস্থিতি টিবি রোগ সম্পর্কে সচেতনতা বাড়াতে বড় এবং ইতিবাচক একটি ভূমিকা রাখবে।’নভেম্বরের শেষ সপ্তাহে এমটিভি ইন্ডিয়া এবং এমটিভি প্রবিহিশন সোশ্যাল মিডিয়া পেজে পাঁচ পর্বের এই ওয়েব সিরিজ প্রচার করা হবে।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION