মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০৮ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
টাইব্রেকারে চকরিয়াকে হারিয়ে আন্তঃউপজেলা গোল্ডকাপে চ্যাম্পিয়ন রামু শুরু হচ্ছে চ্যাম্পিয়নস লিগ, কে জিতবে শিরোপা দেব-শুভশ্রী এক যুগ পর পর্দায় আল্লাহর সিদ্ধান্তে সন্তুষ্ট থাকাই মুমিনের প্রশান্তি হিজড়া ‘গুরুমাকে’ হত্যা করে আরেক নেত্রীর ঘরে আশ্রয়, জানালেন খুনের কারণ উখিয়া থানা ৪ ক্যাটাগরিতে পুরস্কার লাভ: পুরস্কার নিচ্ছেন ওসি আতিকুর রহমান উখিয়ায় ২ লাখ ইয়াবা উদ্ধার, বাজারমূল্য প্রায় ৬ কোটি টাকা বলিউডের শীর্ষ অভিনেত্রীদের অগ্রাধিকার এখন আর চলচ্চিত্র নয় কেন? আর্জেন্টিনার হয়ে মেসির ক্যারিয়ারের ৬টি স্মরণীয় ঘটনা আগে গোল দিয়েও মালয়েশিয়াকে হারাতে পারলো না বাংলাদেশের মেয়েরা

নারী এনজিও কর্মীর বিরুদ্ধে বিজিবির ১শ’ কোটি টাকার মানহানি মামলার শুনানি আজ

বিশেষ প্রতিবেদক:

টেকনাফে এক নারী এনজিওকর্মীর বিরুদ্ধে বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবির করা ১০০ কোটি টাকার মানহানি মামলায় তদন্ত প্রতিবেদন আজ রোববার জমা দিচ্ছে পুলিশ। একই সাথে মামলাটির শুনানির জন্যও আজ দিন ধার্য করা হয়েছে আজ।

গত ৮ অক্টোবর টেকনাফ উপজেলার বিজিবি-২ ব্যাটালিয়নের দমদমিয়া চেকপোস্টে ব্লাস্ট নামে একটি এনজিও’র এক কর্মীকে তল্লাশি করা হয়। অটোরিকশার যাত্রী ওই নারী পরে বিজিবি সদস্যদের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ করেন। এর পরিপ্রেক্ষিতে গত ১০ নভেম্বর কক্সবাজার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে ওই নারীর বিরুদ্ধে মানহানির মামলা করে বিজিবি।

টেকনাফ বিজিবির দমদমিয়া তল্লাশি ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত জেসিও নায়েব সুবেদার মোহাম্মদ আলী মোল্লা বাদী হয়ে মামলাটি করেন। এরপর আদালত সাত কার্যদিবসের মধ্যে মামলার উল্লিখিত সাক্ষীদের জবানবন্দি নিয়ে বিস্তারিত প্রতিবেদন দাখিল করার জন্য টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) নির্দেশ দেন। এরই প্রেক্ষিতে আজ রোববার তদন্তকারি সংস্থা পুলিশ আদালতে প্রতিবেদন জমা দিচ্ছে।

তবে এ বিষয়ে নারী এনজিও কর্মীর বক্তব্য নেওয়া সম্ভব হয়নি। তিনি ফোন রিসিভ করেননি। এনজিও সংস্থা ব্লাস্টের কোনো কর্মকর্তাও কথা বলতে রাজি হননি।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION