বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৩:৩০ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
সেন্টমার্টিন নৌ-রুটে মৌসুমের প্রথম যাত্রা: ৮ শতাধিক পর্যটকের উচ্ছ্বাসে প্রাণ ফিরে পেল প্রবাল দ্বীপ টেকনাফে ১১ লাখ ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার হরমুজের কাছে ২টি মার্কিন ড্রোন ভূপাতিত করার দাবি ইরানের ঝলমলে ত্বকের জন্য ঐশ্বরিয়ার ভরসা মাত্র তিন অভ্যাস যে মোরগের লেজের পালকের দৈর্ঘ্য ৫০ ফুট ঘুরতে যাবেন? জেনে নিন ২০২৭ সালে লম্বা ছুটি পড়বে কোন কোন মাসে সৌদি আরবের সঙ্গে আলোচনা চলছে, জানালো ইরান মিরপুরে টানা তিনদিন ধরে চলছে সংঘর্ষ: জনমনে আতংক ইনানীতে নলকূপ খননে গ্যাস উদগীরণ, মজুত নিরূপণে জরিপ দ্বীপ প্রস্তুত: আজ সেন্টমার্টিন খুললেও যায়নি কোন জাহাজ: চূড়ান্ত অনুমতির অপেক্ষায়

সেরা খেলোয়াড় বেনজেমা

খেলাধুলা ডেস্ক:

২০০৭/০৮ সাল থেকে লা লিগার সেরা খেলোয়াড়ের পুরস্কার প্রদান করা হয়ে আসছে। এতদিনে লিওনেল মেসি ৯ বার, ক্রিস্টিয়ানো রোনালদো, রাউল গঞ্জালেজ ও অ্যান্তোনিও গ্রিজম্যান একবার করে জিতেছেন এই অ্যাওয়ার্ড। এবার রিয়াল মাদ্রিদকে লা লিগার শিরোপা জেতানো করিম বেনজেমা জিতলেন আলফ্রেড ডি স্টেফানো অ্যাওয়ার্ড অর্থাৎ লা লিগার সেরা খেলোয়াড়ের পুরস্কার। এছাড়াও লা লিগার সর্বোচ্চ গোলদাতা হয়ে পিচিচি ট্রফি লিওনেল মেসি। এটি তাঁর সপ্তম শিরোপা, লা লিগায় মেসির চেয়ে বেশি পিচিচি জেতেনি কেউ।

২০১৯/২০ মৌসুমে রিয়াল মাদ্রিদকে শিরোপা জেতাতে রেখেছিলেন সবচেয়ে বড় ভূমিকা। এর আগে রিয়াল মাদ্রিদের হয়ে এই পুরস্কার প্রথমবার যখন দেখা হয় তখন জিতেছিলেন রাউল গঞ্জালেজ আর এরপর ২০১৩/১৪ মৌসুমে জিতেছিলেন ক্রিস্টিয়ানো রোনালদো। এর মাঝে কেবল লিওনেল মেসি ও অ্যান্তোনিও গ্রিজম্যানই জিতেছেন এই শিরোপা। তবে রিয়াল মাদ্রিদের কেউই এই শিরোপা জিততে পারেননি এতদিন।

এবার সেই আক্ষেপ ঘুচল, লিওনেল মেসিকে পেছনে ফেলে লা লিগার সেরা খেলোয়াড় হলেন করিম বেনজেমা। ২০০৯ সালে রিয়াল মাদ্রিদে নাম লেখানোর পর এটিই তাঁর প্রথম ব্যক্তিগত কোনো শিরোপা। গেল মৌসুমে বেনজেম লা লিগায় ২১টি গোল করেছিলেন। কেবল লিওনেল মেসিই তাঁর থেকে বেশি গোল করতে পেরেছিলেন।

লা লিগার সেরা খেলোয়াড়ের পুরস্কার জয়ী বেনজেমা বলেন, ‘এটা আমার জন্য অনেক বড় পাওয়া। আমি গর্ববোধ করছি এবং অনেক খুশি। ২০০৯ সালে ক্লাবে যোগ দেওয়ার পর আমি যে কঠর পরিশ্রম করেছি তারই পুরস্কার এটি।’

‘আমি দীর্ঘদিন ধরেই রিয়াল মাদ্রিদে আছি, আর সবসময় দলকে সাহায্য করতে চাই। আমি জানি মেসি ও রোনালদো অন্য মাত্রার খেলোয়াড়। তারা ব্যক্তিগত পর্যায়ে সকল শিরোপা জিতেছেন। আর তাদের ছাড়িয়ে আমি এই শিরোপা জিতেছি যেটা খুবই গর্বের।’-যোগ করেন বেনজেমা।

এছাড়াও ২০১৯/২০ মৌসুমের সর্বোচ্চ গোলদাতার পুরস্কার পিচিচি হাতে নিয়েছেন। গেল মৌসুমে মেসি ২৫টি গোল করে রেকর্ড সপ্তমবারের মতো এই অ্যাওয়ার্ড জিতলেন। আর লা লিগার সেরা গোলরক্ষকের পুরস্কার জিতেছেন থিবো কোর্তোয়া।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION