মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪৬ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
হিজড়া ‘গুরুমাকে’ হত্যা করে আরেক নেত্রীর ঘরে আশ্রয়, জানালেন খুনের কারণ উখিয়া থানা ৪ ক্যাটাগরিতে পুরস্কার লাভ: পুরস্কার নিচ্ছেন ওসি আতিকুর রহমান উখিয়ায় ২ লাখ ইয়াবা উদ্ধার, বাজারমূল্য প্রায় ৬ কোটি টাকা বলিউডের শীর্ষ অভিনেত্রীদের অগ্রাধিকার এখন আর চলচ্চিত্র নয় কেন? আর্জেন্টিনার হয়ে মেসির ক্যারিয়ারের ৬টি স্মরণীয় ঘটনা আগে গোল দিয়েও মালয়েশিয়াকে হারাতে পারলো না বাংলাদেশের মেয়েরা নবম পে-স্কেল মন্ত্রিসভায় অনুমোদন চলন্ত বাসে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ, ফেলে দেওয়া হয় ৪০ কিলোমিটার দূরে লারাক দ্বীপে মার্কিন হামলার জবাবে জর্ডানে পাল্টা হামলা ইরানের কক্সবাজারে বালিয়াড়ি ভরাট করে বাঁধ নির্মাণ: প্রকল্প পুনর্বিবেচনার আহ্বান টিআইবির

মিলান বার্সার ৭২ বছরের পুরোনো রেকর্ড ছুঁলো 

ক্রীড়া ডেস্ক:

সিরি আ’য় দুর্দান্ত ফর্মে থেকে ইতিহাসের পাতায় নাম লিখলো এসি মিলান। বুধবার ৩-২ গোলে লাৎসিওকে হারিয়ে স্তেফানো পিওলির দল, এক দশক পর স্কুদেত্তো পুনরুদ্ধারের শক্তিশালী দাবিদার হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করেছে তারা। একই দিন বার্সার ৭০ বছরেরও বেশি পুরোনো গোলের রেকর্ডে ভাগ বসালো ইতালিয়ান জায়ান্টরা।

নগর প্রতিদ্বন্দ্বী ইন্টার মিলানের (৩৩) চেয়ে এক পয়েন্টে এগিয়ে থেকে লিগ টেবিলে শীর্ষে মিলান (৩৪)। ৩-০ গোলে ফিওরেন্তিনার কাছে হেরে বছর শেষ করায় গত আসরের চ্যাম্পিয়ন জুভেন্টাস (২৪) নেমে গেছে ষষ্ঠ স্থানে। তাতে করে ইউরোপের শীর্ষ পাঁচ লিগের একমাত্র দল হিসেবে অজেয় থেকে বছর শেষ করলো মিলান।

সান সিরোতে দারুণ জয়ে ৭২ বছরে এক বর্ষপঞ্জিকায় প্রথম দল হিসেবে একই প্রতিযোগিতায় অন্তত ১৫ ম্যাচ টানা দুটি বা তার বেশি গোলের কীর্তি গড়েছে মিলান। আন্তে রেবিচ, হাকান কালহানোগলু ও থিও হার্নান্দেজের গোলে কেবল দ্বিতীয় দল হিসেবে তারা এই রেকর্ড গড়লো। এর আগে ১৯৪৮ সালে টানা ১৮ ম্যাচ অন্তত দুটি গোল করেছিল বার্সেলোনা।

লিঁলের কাছে নভেম্বরে ইউরোপা লিগের গ্রুপ পর্বে ৩-০ গোলে হারের পর থেকে সব প্রতিযোগিতায় অপরাজেয় মিলান। ক্রিসমাস ও নতুন বছরের উদযাপন করে আগামী ৩ জানুয়ারি বেনেভেন্তোর বিপক্ষে মাঠে ফিরবে তারা। সুত্র: রাইজিংবিডি।ভয়েস/ জেইউ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION