বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৩:২৩ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
সেন্টমার্টিন নৌ-রুটে মৌসুমের প্রথম যাত্রা: ৮ শতাধিক পর্যটকের উচ্ছ্বাসে প্রাণ ফিরে পেল প্রবাল দ্বীপ টেকনাফে ১১ লাখ ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার হরমুজের কাছে ২টি মার্কিন ড্রোন ভূপাতিত করার দাবি ইরানের ঝলমলে ত্বকের জন্য ঐশ্বরিয়ার ভরসা মাত্র তিন অভ্যাস যে মোরগের লেজের পালকের দৈর্ঘ্য ৫০ ফুট ঘুরতে যাবেন? জেনে নিন ২০২৭ সালে লম্বা ছুটি পড়বে কোন কোন মাসে সৌদি আরবের সঙ্গে আলোচনা চলছে, জানালো ইরান মিরপুরে টানা তিনদিন ধরে চলছে সংঘর্ষ: জনমনে আতংক ইনানীতে নলকূপ খননে গ্যাস উদগীরণ, মজুত নিরূপণে জরিপ দ্বীপ প্রস্তুত: আজ সেন্টমার্টিন খুললেও যায়নি কোন জাহাজ: চূড়ান্ত অনুমতির অপেক্ষায়

মিলান বার্সার ৭২ বছরের পুরোনো রেকর্ড ছুঁলো 

ক্রীড়া ডেস্ক:

সিরি আ’য় দুর্দান্ত ফর্মে থেকে ইতিহাসের পাতায় নাম লিখলো এসি মিলান। বুধবার ৩-২ গোলে লাৎসিওকে হারিয়ে স্তেফানো পিওলির দল, এক দশক পর স্কুদেত্তো পুনরুদ্ধারের শক্তিশালী দাবিদার হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করেছে তারা। একই দিন বার্সার ৭০ বছরেরও বেশি পুরোনো গোলের রেকর্ডে ভাগ বসালো ইতালিয়ান জায়ান্টরা।

নগর প্রতিদ্বন্দ্বী ইন্টার মিলানের (৩৩) চেয়ে এক পয়েন্টে এগিয়ে থেকে লিগ টেবিলে শীর্ষে মিলান (৩৪)। ৩-০ গোলে ফিওরেন্তিনার কাছে হেরে বছর শেষ করায় গত আসরের চ্যাম্পিয়ন জুভেন্টাস (২৪) নেমে গেছে ষষ্ঠ স্থানে। তাতে করে ইউরোপের শীর্ষ পাঁচ লিগের একমাত্র দল হিসেবে অজেয় থেকে বছর শেষ করলো মিলান।

সান সিরোতে দারুণ জয়ে ৭২ বছরে এক বর্ষপঞ্জিকায় প্রথম দল হিসেবে একই প্রতিযোগিতায় অন্তত ১৫ ম্যাচ টানা দুটি বা তার বেশি গোলের কীর্তি গড়েছে মিলান। আন্তে রেবিচ, হাকান কালহানোগলু ও থিও হার্নান্দেজের গোলে কেবল দ্বিতীয় দল হিসেবে তারা এই রেকর্ড গড়লো। এর আগে ১৯৪৮ সালে টানা ১৮ ম্যাচ অন্তত দুটি গোল করেছিল বার্সেলোনা।

লিঁলের কাছে নভেম্বরে ইউরোপা লিগের গ্রুপ পর্বে ৩-০ গোলে হারের পর থেকে সব প্রতিযোগিতায় অপরাজেয় মিলান। ক্রিসমাস ও নতুন বছরের উদযাপন করে আগামী ৩ জানুয়ারি বেনেভেন্তোর বিপক্ষে মাঠে ফিরবে তারা। সুত্র: রাইজিংবিডি।ভয়েস/ জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION