মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩২ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
হিজড়া ‘গুরুমাকে’ হত্যা করে আরেক নেত্রীর ঘরে আশ্রয়, জানালেন খুনের কারণ উখিয়া থানা ৪ ক্যাটাগরিতে পুরস্কার লাভ: পুরস্কার নিচ্ছেন ওসি আতিকুর রহমান উখিয়ায় ২ লাখ ইয়াবা উদ্ধার, বাজারমূল্য প্রায় ৬ কোটি টাকা বলিউডের শীর্ষ অভিনেত্রীদের অগ্রাধিকার এখন আর চলচ্চিত্র নয় কেন? আর্জেন্টিনার হয়ে মেসির ক্যারিয়ারের ৬টি স্মরণীয় ঘটনা আগে গোল দিয়েও মালয়েশিয়াকে হারাতে পারলো না বাংলাদেশের মেয়েরা নবম পে-স্কেল মন্ত্রিসভায় অনুমোদন চলন্ত বাসে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ, ফেলে দেওয়া হয় ৪০ কিলোমিটার দূরে লারাক দ্বীপে মার্কিন হামলার জবাবে জর্ডানে পাল্টা হামলা ইরানের কক্সবাজারে বালিয়াড়ি ভরাট করে বাঁধ নির্মাণ: প্রকল্প পুনর্বিবেচনার আহ্বান টিআইবির

জয়ে সিরিজে ১-১’এ সমতায় ফিরল ভারত

স্পোর্টস ডেস্ক:

এমসিজি টেস্টের দ্বিতীয় ইনিংসে ৬ উইকেট হাতে রেখে ২ রানের লিড নিয়ে তৃতীয় দিন শেষ করেছিল অস্ট্রেলিয়া। চতুর্থ দিনে অস্ট্রেলিয়া ২০০ রানে অলআউট হলে ভারতের সামনে জয়ের লক্ষ্য দাঁড়ায় মাত্র ৭০। মামুলি লক্ষ্য শুভমন গিলের অপরাজিত ৩৫ ও অধিনায়ক অজিঙ্কা রাহানের ২৭ রানে ভর করে ৮ উইকেট হাতে রেখেই পৌঁছে যায় ভারত। এই জয়ে সিরিজে ১-১’এ সমতায় ফিরল ভারত।

মাত্র ৭০ রানের জয়ের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুতেই দুটি উইকেট হারিয়ে বসে ভারত। আর তখনই প্রথম টেস্টের ৩৬ রানে অলআউট হওয়ার লজ্জা আবারও উঁকি দিচ্ছিল। তবে না, এবার আর তেমনটা হয়নি। তৃতীয় উইকেটে ওপেনার শুভমন গিল ও অধিনায়ক অজিঙ্কা রাহানের দুর্দান্ত জুটি শেষ পর্যন্ত জয়ের বন্দরে পৌঁছে দেয় ভারতকে

দলীয় ১৬ রানে মায়াঙ্ক আগারওয়ালকে (৫) টিম পেইনের তালুবন্দি করেন মিচেল স্টার্ক। এরপর মাত্র তিন রান যোগ করে প্যাট কামিন্সের বলে ক্যামেরুন গ্রিনের হাতে ক্যাচ দিয়ে ফেরেন চেতেশ্বর পুজারা (৩)। তাতেই অলৌকিক কিছু ঘটানোর স্বপ্ন দেখছিল অজিরা।

এরপর তৃতীয় উইকেটে শুভমন গিলকে সঙ্গে নিয়ে অপরাজিত ৫১ রানের জুটি গড়েন অজিঙ্কা রাহানে। শেষ পর্যন্ত শুভমন ৩৫ ও রাহানে ২৭ রানে অপরাজিত থাকেন। আর তাতেই ৮ উইকেটের বড় জয় নিশ্চিত হয় ভারতের। এই জয়ে সিরিজে ১-১ সমতায় ফিরল সফরকারীরা।

এর আগে চতুর্থ দিনে ব্যাট করতে নেমে গত দিনের ১৩৩ রানের সঙ্গে আরও ৬৭ যোগ করে অজিরা। আর তাতেই ভারতের সামনে মাত্র ৭০ রানের জয়ের লক্ষ্য ছুঁড়ে দেয় অস্ট্রেলিয়া।
সংক্ষিপ্ত স্কোরকার্ড:

প্রথম ইনিংস: অস্ট্রেলিয়া: ১৯৫/১০, (মার্নাস লাবুশেন ৪৮), জাসপ্রিত বুমরাহ (৪/৫৬)।

প্রথম ইনিংস: ভারত: ৩২৬/১০, (অজিঙ্কা রাহানে ১১২), (নাথান লায়ন ৩/৭২, স্টার্ক ৩/৭৮)।

দ্বিতীয় ইনিংস: অস্ট্রেলিয়া: ২০০/১০, (ক্যামেরুন গ্রিন ৪৫), (মোহাম্মদ সিরাজ ৩/৩৭)।

দ্বিতীয় ইনিংস: ভারত: ৭০/২, (শুভমন গিল ৩৫, অজিঙ্কা রাহানে ২৭), (মিচেল স্টার্ক ১/২০, প্যাট কামিন্স ১/২২)

ফলাফল: ভারত ৮ উইকেটে জয়ী।

ম্যাচ সেরা: অজিঙ্কা রাহানে।

সূত্র:সারাবাংলা।

ভয়েস/জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION