বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২৫ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
টাইব্রেকারে চকরিয়াকে হারিয়ে আন্তঃউপজেলা গোল্ডকাপে চ্যাম্পিয়ন রামু শুরু হচ্ছে চ্যাম্পিয়নস লিগ, কে জিতবে শিরোপা দেব-শুভশ্রী এক যুগ পর পর্দায় আল্লাহর সিদ্ধান্তে সন্তুষ্ট থাকাই মুমিনের প্রশান্তি হিজড়া ‘গুরুমাকে’ হত্যা করে আরেক নেত্রীর ঘরে আশ্রয়, জানালেন খুনের কারণ উখিয়া থানা ৪ ক্যাটাগরিতে পুরস্কার লাভ: পুরস্কার নিচ্ছেন ওসি আতিকুর রহমান উখিয়ায় ২ লাখ ইয়াবা উদ্ধার, বাজারমূল্য প্রায় ৬ কোটি টাকা বলিউডের শীর্ষ অভিনেত্রীদের অগ্রাধিকার এখন আর চলচ্চিত্র নয় কেন? আর্জেন্টিনার হয়ে মেসির ক্যারিয়ারের ৬টি স্মরণীয় ঘটনা আগে গোল দিয়েও মালয়েশিয়াকে হারাতে পারলো না বাংলাদেশের মেয়েরা

সবচেয়ে মূল্যবান ক্রিকেটার বাবর

বাবর আজম, পাকিস্তানি ক্রিকেটার

ভয়েস ক্রীড়া ডেস্ক:

পাকিস্তানের তিন সংস্করণের অধিনায়ক বাবর আজম দেশটির সবচেয়ে মূল্যবান ক্রিকেটার হিসেবে নির্বাচিত হয়েছেন। এ সঙ্গে তিনি ওয়ানডে ও টি-টোয়েন্টির বর্ষসেরা ক্রিকেটারও নির্বাচিত হন।

শুক্রবার পাকিস্তানের ক্রিকেট বোর্ড (পিসিবি) এই পুরষ্কার ঘোষণা করে। বর্ষসেরা টেস্ট ক্রিকেটার নির্বাচিত হয়েছেন মোহাম্মদ রিজওয়ান।

২০২০ সালে বাবর তিন ওয়ানডেতে ১১০.৫০ গড়ে করেন ২২১ রান। সেঞ্চুরি আছে একটি। আঁট টি-টোয়েন্টিতে ৫৫.২০ গড়ে তার ব্যাট থেকে আসে ২৭৬ রান। আঁটটি ম্যাচের মধ্যে চারটিতেই ফিফটি করেন পাকিস্তান অধিনায়ক। এ ছাড়া চার টেস্টে তিনি করেন ৩৩৮। সেঞ্চুরি আছে ১টি।

এদিকে পাঁচটি টেস্ট খেলা উইকেটরক্ষক-ব্যাটসম্যান রিজওয়ান ৪৩.১৪ গড়ে করেন ৩০২ রান। ফিফটি হাঁকিয়েছেন চারটি। বাবর থেকে পিছিয়ে থাকলেও কঠিন মুহূর্তে দলকে সাহায্য করায় তার হাতে এই পুরষ্কার ওঠে।

এ ছাড়া ইমার্জিং আন্তর্জাতিক ক্রিকেটার হয়েছেন নাসিম শাহ। নিউ জিল্যান্ডের বিপক্ষে শতক হাঁকানো ফাওয়াদ আলমকে বর্ষসেরা ব্যক্তিগত পারফরম্যান্স হিসেবে নির্বাচিত করেছে পিসিবি। আর বর্ষসেরা নারী ক্রিকেটার হয়েছেন অলরাউন্ডার আলিয়া রিয়াজ। নারী ইমার্জিং ক্রিকেটার ফাতিমা সান। সূত্র:রাইজিংবিডি।

ভয়েস/জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION