মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১৮ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
হিজড়া ‘গুরুমাকে’ হত্যা করে আরেক নেত্রীর ঘরে আশ্রয়, জানালেন খুনের কারণ উখিয়া থানা ৪ ক্যাটাগরিতে পুরস্কার লাভ: পুরস্কার নিচ্ছেন ওসি আতিকুর রহমান উখিয়ায় ২ লাখ ইয়াবা উদ্ধার, বাজারমূল্য প্রায় ৬ কোটি টাকা বলিউডের শীর্ষ অভিনেত্রীদের অগ্রাধিকার এখন আর চলচ্চিত্র নয় কেন? আর্জেন্টিনার হয়ে মেসির ক্যারিয়ারের ৬টি স্মরণীয় ঘটনা আগে গোল দিয়েও মালয়েশিয়াকে হারাতে পারলো না বাংলাদেশের মেয়েরা নবম পে-স্কেল মন্ত্রিসভায় অনুমোদন চলন্ত বাসে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ, ফেলে দেওয়া হয় ৪০ কিলোমিটার দূরে লারাক দ্বীপে মার্কিন হামলার জবাবে জর্ডানে পাল্টা হামলা ইরানের কক্সবাজারে বালিয়াড়ি ভরাট করে বাঁধ নির্মাণ: প্রকল্প পুনর্বিবেচনার আহ্বান টিআইবির

উইলিয়ামসন হাঁকালেন চতুর্থ ডাবল সেঞ্চুরি

ক্রীড়া ডেস্ক:

নিউ জিল্যান্ড অধিনায়ক কেন উইলিয়ামসনের ব্যাটে বইছে রানের বন্যা। পাকিস্তানের বিপক্ষে চলমান টেস্টসহ সর্বশেষ তিন টেস্টের দুটিতেই হাঁকিয়েছেন ডাবল সেঞ্চুরি। আর একটিতে সেঞ্চুরি। পিতৃত্বকালীন ছুটিতে থাকায় একটি টেস্ট খেলতে পারেননি।

ক্রাইস্টচার্চে পাকিস্তানের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টের প্রথম ইনিংসে উইলিয়ামসন ক্যারিয়ারের চতুর্থ ডাবল হাঁকান। ৩২৭ বলে ২৪টি চারের মারে ২০০ রান স্পর্শ করেন এই কিউই অধিনায়ক। এর আগে গতকাল টেস্টের দ্বিতীয় দিন ১৪০ বলে ১০০ রান করেছিলেন তিনি। শেষ পর্যন্ত আউট হন ২৩৮ রান করে।

পাকিস্তানের বিপক্ষেই প্রথম টেস্টে হাঁকিয়েছেন সেঞ্চুরি। এর আগের সিরিজে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে খেলেন ক্যারিয়ার সেরা ২৫১ রানের ইনিংস। এই টেস্টে আরও একটি মাইলফলকে নাম লেখান বিশ্বের অন্যতম সেরা এই ব্যাটসম্যান। স্যার ডোনাল্ড ব্র্যাডম্যানকে ছাড়িয়ে যান টেস্ট ক্রিকেটে ৭ হাজার রান পূর্ণ করেন । টেস্ট ক্রিকেটে ব্র্যাডম্যানের রান ৬৯৯৬।

এ ছাড়া তৃতীয় কিউই ব্যাটসম্যান হিসেবে ৭ হাজার রানের ক্লাবে নাম লেখান উলিয়ামসন। স্টিফেন ফ্লেমিং ৭১৭২ ও রস টেইলর ৭৩৭৯ রান নিয়ে উইলিয়ামসনের সামনে আছেন। যেভাবে এগোচ্ছেন তিনি তাদেরও ছাড়িয়ে যাবেন দ্রুত।

পাকিস্তানের দেওয়া ২৯৭ রানের লিডকে সামনে রেখে খেলতে নেমে উলিয়ামসনের ডাবল আর হ্যানরি নিকোলসের দেড়শ রানে ভর করে রানের পাহাড় গড়ছে কিউইরা। এই প্রতিবেদন লেখা পর্যন্ত প্রথম ইনিংসে স্বাগতিকদের সংগ্রহ ছয় উইকেট হারিয়ে ৫৯৫ রান। পাকিস্তানের সামনে লিড ২৯৭ রান। সূত্র:রাইজিংবিডি।

ভয়েস/জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION