মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১৮ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
হিজড়া ‘গুরুমাকে’ হত্যা করে আরেক নেত্রীর ঘরে আশ্রয়, জানালেন খুনের কারণ উখিয়া থানা ৪ ক্যাটাগরিতে পুরস্কার লাভ: পুরস্কার নিচ্ছেন ওসি আতিকুর রহমান উখিয়ায় ২ লাখ ইয়াবা উদ্ধার, বাজারমূল্য প্রায় ৬ কোটি টাকা বলিউডের শীর্ষ অভিনেত্রীদের অগ্রাধিকার এখন আর চলচ্চিত্র নয় কেন? আর্জেন্টিনার হয়ে মেসির ক্যারিয়ারের ৬টি স্মরণীয় ঘটনা আগে গোল দিয়েও মালয়েশিয়াকে হারাতে পারলো না বাংলাদেশের মেয়েরা নবম পে-স্কেল মন্ত্রিসভায় অনুমোদন চলন্ত বাসে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ, ফেলে দেওয়া হয় ৪০ কিলোমিটার দূরে লারাক দ্বীপে মার্কিন হামলার জবাবে জর্ডানে পাল্টা হামলা ইরানের কক্সবাজারে বালিয়াড়ি ভরাট করে বাঁধ নির্মাণ: প্রকল্প পুনর্বিবেচনার আহ্বান টিআইবির

ব্যান-টেক সর্বোচ্চ মূল্যে বাংলাদেশ-উইন্ডিজ সিরিজের টিভি স্বত্ব বিক্রি

ক্রীড়া ডেস্ক:
বাংলাদেশ ও উইন্ডিজ সিরিজের টিভি স্বত্ব কিনেছে ব্যান-টেক নামের একটি বিজ্ঞাপনী সংস্থা । অবিশ্বাস্য মূল্যে এ স্বত্ব কিনেছে প্রতিষ্ঠানটি।

জানা গেছে, তিন ওয়ানডে এবং দুই টেস্টের জন্য ১৭ কোটি ৯৭ লাখ টাকা বিসিবির কোষাগারে জমা দিয়েছে ব্যান-টেক।

২০১৪ সালে ছয় বছরের জন্য হোম সিরিজের টিভি স্বত্ব গাজী টেলিভিশনের কাছে বিক্রি করে বিসিবি। ২ কোটি ২৫ হাজার ডলারে সম্প্রচার স্বত্ব পায় টেলিভিশনটি।
এবার বিসিবি দীর্ঘ মেয়াদে দরপত্র আহ্বান করেনি। সিরিজ বাই সিরিজ এগিয়ে সম্প্রচার স্বত্ব বিক্রির পরিকল্পনা।

আবার করোনার পরবর্তী সময়ের কথা বিবেচনায় আনা হয়েছে। পরিকল্পনার অংশ হিসেবে উইন্ডিজের বিপক্ষে হোম সিরিজের জন্য দরপত্র আহ্বান করে বিসিবি।
তাতে তিনটি প্রতিষ্ঠান অংশগ্রহণ করলেও অবিশ্বাস্য মূল্যে সবাইকে ছাড়িয়ে সম্প্রচার স্বত্ব কিনে নেয় ব্যান-টেক।

জানা গেছে, বিজ্ঞাপনী সংস্থা ব্যান-টেক এ স্বত্ব কিনলেও তারা দেশের প্রথম ক্রীড়া চ্যানেল টি স্পোর্টসের কাছে বিক্রি করবে। ফলে আসন্ন সিরিজটি দেখা যাবে টি স্পোর্টসে।

বিসিবির প্রধান নির্বাহী কর্মকর্তা নিজামউদ্দীন চৌধুরী সুজন গণমাধ্যম বলেন, ‘ব্যান-টেক সর্বোচ্চ মূল্য দিয়ে আসন্ন সিরিজের সম্প্রচার স্বত্ব কিনে নিয়েছে। তারা নিজেদের চ্যানেল কিংবা অন্য কোনো প্রতিষ্ঠিত চ্যানেলে এ স্বত্ব বিক্রি করতে পারবে।’সূত্র:রাইজিংবিডি।

ভয়েস/জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION