রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১০:২০ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
উখিয়া থানা ৪ ক্যাটাগরিতে পুরস্কার লাভ: পুরস্কার নিচ্ছেন ওসি আতিকুর রহমান উখিয়ায় ২ লাখ ইয়াবা উদ্ধার, বাজারমূল্য প্রায় ৬ কোটি টাকা বলিউডের শীর্ষ অভিনেত্রীদের অগ্রাধিকার এখন আর চলচ্চিত্র নয় কেন? আর্জেন্টিনার হয়ে মেসির ক্যারিয়ারের ৬টি স্মরণীয় ঘটনা আগে গোল দিয়েও মালয়েশিয়াকে হারাতে পারলো না বাংলাদেশের মেয়েরা নবম পে-স্কেল মন্ত্রিসভায় অনুমোদন চলন্ত বাসে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ, ফেলে দেওয়া হয় ৪০ কিলোমিটার দূরে লারাক দ্বীপে মার্কিন হামলার জবাবে জর্ডানে পাল্টা হামলা ইরানের কক্সবাজারে বালিয়াড়ি ভরাট করে বাঁধ নির্মাণ: প্রকল্প পুনর্বিবেচনার আহ্বান টিআইবির নারীপাচারের নয়া ফাঁদ ও শিকড়ের সংকট

শীতকালে যে খাবার খেলে স্বাস্থ্য ভাল থাকে

লাইফস্টাইল ডেস্ক:

শীতকালীন কিছু সেরা খাবার যেগুলো শরীর সুস্থ রাখতে এবং রোগপ্রতিরোধ ক্ষমতা বাড়াতে নিয়মিত খেতে পারেন।

মিষ্টি আলু: এটি ফাইবার, ভিটামিন এ এবং পটাশিয়ামের ভালো উৎস।নিয়মিত খেলে এটি কোষ্ঠকাঠিন্য দূর করে এবং রোগপ্রতিরোধ ক্ষমতা বাড়ায়।

তিল: এতে থাকা প্রয়োজনীয় ফ্যাটি অ্যাসিড, ভিটামিন ই হাড়, ত্বক এবং চুলের জন্য উপকারী।

খেজুর: পুষ্টির আঁধার এই শুকনো ফল যারা ব্যায়াম করে তাদের জন্য বেশ উপকারী। শীতে নিয়মিত খেজুর খেলে শরীর উষ্ণ থাকে এবং শক্তি জোগায়।

শুকনো ফল: নিয়মিত কাজু বাদাম এবং আখরোট খেলে স্নায়ুতন্ত্র সক্রিয় থাকে। ইনসুলিনের উন্নতি ঘটায় এবং হার্ট ও শরীর সুস্থ রাখে।

বাদাম: এতে উচ্চমাত্রায় প্রোটিন, ভিটামিন বি, অ্যামিনো অ্যাসিড এবং পলিফেনলস রয়েছে। স্ন্যাক্স, চাটনি অথবা অন্যান্য খাবারে যেমন সালাদে মিশিয়ে খেতে পারেন।

শালগম: এটি অ্যান্টিঅক্সিডেন্টে ভরপুর। এতে ভিটামিন কে রয়েছে। এর পাতাতে পর্যাপ্ত ভিটামিন এ পাওয়া যায়। এটি হার্ট এবং হজমক্রিয়ায় ভালো।

ঘি: তরকারি যেমন- ডাল, ভাত রুটি রান্নায় ঘি ব্যবহার করতে পারেন। এটি ভিটামিন, খনিজ এবং স্বাস্থ্যকর চর্বির ভালো উৎস।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION