রবিবার, ১৪ Jun ২০২৬, ০২:১৯ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।

টেকনাফ থেকে ইয়াবার চালান নিয়ে ঢাকায় গ্রেপ্তার

ভয়েস নিউজ ডেস্ক:

সড়কপথে টেকনাফ সীমান্ত থেকে ইয়াবা এনে ঢাকার বিভিন্ন এলাকায় বিক্রির অভিযোগে দুই নারীসহ তিন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা লালবাগ বিভাগ। বুধবার (১৩ জানুয়ারি) বিষয়টি নিশ্চিত করেন গোয়েন্দা লালবাগ বিভাগের সহকারী পুলিশ কমিশনার মধুসূদন দাস।

গ্রেফতারকৃতরা হলেন হাসনা আক্তার ওরফে পুতুল (৩২), সাথী আক্তার (২৬) ও মো. ফরহাদ হোসেন (৪২)।

সহকারী পুলিশ কমিশনার মধুসূদন দাস জানান, মঙ্গলবার (১২ জানুয়ারি) সন্ধ্যায় খিলগাঁও থানার পূর্ব গোড়ান এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। এসময় তাদের কাছ থেকে দুই হাজার পিস ইয়াবা জব্দ করা হয়।

এই গোয়েন্দা কর্মকর্তা বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জানান, গ্রেফতারকৃতরা কক্সবাজারের টেকনাফ থেকে ইয়াবা সংগ্রহ করে সড়ক পথে ঢাকা এনে শহরের বিভিন্ন এলাকায় খুচরা বিক্রয় করতো। বেশ কিছুদিন ধরে তারা এভাবে এই অবৈধ ব্যবসা পরিচালনা করে যাচ্ছে। গ্রেফতারদের বিরুদ্ধে খিলগাঁও থানায় মামলা দায়ের করা হবে।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION