শুক্রবার, ২৪ Jul ২০২৬, ০২:৫৯ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
ইসির আইন-বিধি সংশোধন প্রস্তাব চূড়ান্ত:স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থী হতে পারবেন না এমপিওভুক্ত শিক্ষকরা মামদানি জানালেন নেতানিয়াহুকে গ্রেফতারে আইনি সীমাবদ্ধতার কথা আইনশৃঙ্খলা সভায় আওয়ামী দোসর ফারুক, রাজনৈতিক অঙ্গনে ক্ষোভ পুটিবিলা ইসলামিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষের বিরুদ্ধে অপপ্রচার প্রসঙ্গে বক্তব্য আর্জেন্টিনার হৃদয় ভেঙে বিশ্বকাপ চ্যাম্পিয়ন স্পেন বিএনপি জনগণের সরকার এবং সবসময় জনগণের পাশে থাকবে-সালাহউদ্দিন আহমদ  কক্সবাজার সৈকতে টর্নেডোর আঘাতে তছনছ আর্জেন্টিনা জিতলে কেন বিয়ে করবেন পরীমণি? মিয়ানমার উপকূলে ২ নৌকাডুবি : ৫৩০ রোহিঙ্গা নিহত শিক্ষার্থীদের দাবি মেনে অটোপাস নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

শাবনূর শুধু তারকা নন, হৃদয়ে বেঁচে থাকা মানুষ : পূর্ণিমা

বিনোদন ডেস্ক:
ঢাকাই চলচ্চিত্রের দুই জনপ্রিয় নায়িকা শাবনূর ও পূর্ণিমা। পর্দার বাইরে তাদের আন্তরিক সম্পর্কের আরেকটি দৃষ্টান্ত মিলেছে সামাজিক যোগাযোগমাধ্যমে। প্রিয় সহকর্মী শাবনূরকে নিয়ে আবেগঘন একটি পোস্ট করেছেন পূর্ণিমা।

সম্প্রতি শাবনূরের সঙ্গে কাটানো কিছু স্মরণীয় মুহূর্তের ভিডিও নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করেন পূর্ণিমা। ভিডিওর সঙ্গে দেওয়া বার্তায় তিনি শাবনূরকে বাংলা চলচ্চিত্রের এক উজ্জ্বল নক্ষত্র হিসেবে উল্লেখ করেন।

পূর্ণিমা লেখেন, ‘কিছু মানুষ শুধু তারকা নন, তারা মানুষের হৃদয়ে চিরকাল বেঁচে থাকেন। বাংলা চলচ্চিত্রের এক উজ্জ্বল নক্ষত্র শাবনূর আপু। পর্দার সাফল্যের বাইরেও তিনি একজন অসাধারণ মনের মানুষ।’

স্মৃতিচারণ করে এই অভিনেত্রী আরও বলেন, কয়েক বছর আগে শাবনূরের সঙ্গে কাটানো মুহূর্তগুলো আজও তার জীবনের সবচেয়ে মূল্যবান স্মৃতির মধ্যে অন্যতম। পাশাপাশি বাংলা চলচ্চিত্রে শাবনূরের অবদানকে অবিস্মরণীয় বলেও উল্লেখ করেন তিনি।

শুধু প্রশংসাই নয়, প্রিয় নায়িকাকে বড় পর্দায় ফিরে দেখার আকাঙ্ক্ষাও প্রকাশ করেছেন পূর্ণিমা। পোস্টের শেষাংশে তিনি লেখেন, ‘আপনাকে বড় পর্দায় খুব মিস করি। ভালো থাকুন, সুস্থ থাকুন। অনেক শ্রদ্ধা ও ভালোবাসা।’

একসময় চলচ্চিত্রপ্রেমীদের কাছে শাবনূর ও পূর্ণিমাকে প্রতিদ্বন্দ্বী হিসেবে দেখা হলেও বাস্তব জীবনে তাদের পারস্পরিক শ্রদ্ধা ও ভালোবাসার সম্পর্ক বরাবরই প্রশংসিত। পূর্ণিমার সাম্প্রতিক এই পোস্টও ভক্তদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION