মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০৫ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
হিজড়া ‘গুরুমাকে’ হত্যা করে আরেক নেত্রীর ঘরে আশ্রয়, জানালেন খুনের কারণ উখিয়া থানা ৪ ক্যাটাগরিতে পুরস্কার লাভ: পুরস্কার নিচ্ছেন ওসি আতিকুর রহমান উখিয়ায় ২ লাখ ইয়াবা উদ্ধার, বাজারমূল্য প্রায় ৬ কোটি টাকা বলিউডের শীর্ষ অভিনেত্রীদের অগ্রাধিকার এখন আর চলচ্চিত্র নয় কেন? আর্জেন্টিনার হয়ে মেসির ক্যারিয়ারের ৬টি স্মরণীয় ঘটনা আগে গোল দিয়েও মালয়েশিয়াকে হারাতে পারলো না বাংলাদেশের মেয়েরা নবম পে-স্কেল মন্ত্রিসভায় অনুমোদন চলন্ত বাসে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ, ফেলে দেওয়া হয় ৪০ কিলোমিটার দূরে লারাক দ্বীপে মার্কিন হামলার জবাবে জর্ডানে পাল্টা হামলা ইরানের কক্সবাজারে বালিয়াড়ি ভরাট করে বাঁধ নির্মাণ: প্রকল্প পুনর্বিবেচনার আহ্বান টিআইবির

শিরোপা উৎসবে পচেত্তিনো

ক্রীড়া ডেস্ক:
কোচ হিসেবে টটেনহ্যাম হটস্পারে ২০৩ দিনে জিততে পারেননি একটিও ট্রফি। অথচ প্যারিস সেন্ত জার্মেইর দায়িত্ব নিয়ে মাত্র ১২ দিনের মাথায় শিরোপা উৎসব করলেন মাউরিসিও পচেত্তিনো। দুই লিগ ওয়ান জায়ান্ট বুধবার মুখোমুখি হয়েছিল ফরাসি সুপার কাপে, যে ম্যাচে ২-১ গোলে মার্শেইকে হারিয়ে চ্যাম্পিয়ন পিএসজি। কোচ হিসেবে প্রথম ট্রফি জেতার পর আর্জেন্টাইন বললেন, ‘এটা তো কেবল শুরু।’

পিএসজিতে পচেত্তিনোর শুরু হয়েছে সেন্ত এতিয়েঁর সঙ্গে ড্রয়ে। ফরাসি চ্যাম্পিয়নদের সঙ্গে তার প্রথম জয় ব্রেস্তের বিপক্ষে। আর তৃতীয় ম্যাচ শেষে পেলেন চ্যাম্পিয়নের স্বাদ। টটেনহ্যাম, সাউদাম্পটন ও এস্পানিওলে তার প্রাপ্তি ছিল শূন্য। মাউরো ইকার্দি ও নেইমারের গোলে প্রথম ট্রফি ছুঁলেন আর্জেন্টাইন কোচ।

তবে ক্ষুধা আরও বেড়ে গেছে পচেত্তিনোর। লিগ ওয়ান, ফরাসি কাপ ও চ্যাম্পিয়নস লিগেও সাফল্য চান তিনি, ‘কোচ হিসেবে ১০ দিন (১২ দিন) আর তিন ম্যাচ খেলার পর। আমাদের সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বীর বিপক্ষে ছিল ফাইনাল, জয়টা ছিল খুব গুরুত্বপূর্ণ। ট্রফির চেয়েও বড় ব্যাপার হলো, ক্লাব ও ভক্তদের জন্য এটা সম্মানের আর গর্বের। আমি যেমনটা চাইছি এই দল তা আস্তে আস্তে করে যাচ্ছে। এখানে দুই সপ্তাহ হলো আমার এবং অনেক প্রস্তুতি নিয়েছি। এটা তো কেবল শুরু।’

পচেত্তিনোর বিশ্বাস, সময় ও পরিশ্রমের সঙ্গে দল আরও বেশি উন্নত হবে, ‘ট্রেনিংয়ের জন্য আমাদের হাতে সময় কম ছিল। কিন্তু আমার খেলোয়াড়রা এই ট্রফি, স্বীকৃতির দাবিদার এবং আমার চাহিদার সঙ্গে তারা দ্রুত মানিয়ে নিয়েছে।’ পূর্বসূরি থোমাস টুখেলকে ধন্যবাদ জানিয়ে পিএসজি কোচ বলেছেন, ‘আমি খেলোয়াড়দের, (লিওনার্দো) ও নাসেরকে (আল খেলাইফি) এই সুযোগের জন্য ধন্যবাদ জানাই। এছাড়া থোমাস টুখেল ও তার স্টাফদেরও প্রতি কৃতজ্ঞতা। কারণ তারা শিরোপা জিতেছে বলে আমরা এখানে।’ সূত্র:রাইজিংবিডি।

ভয়েস/জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION