রবিবার, ১৪ Jun ২০২৬, ০২:২১ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।

রোহিঙ্গা ইস্যু: চীনের মধ্যস্থতায় ত্রিপক্ষীয় বৈঠক কাল

রোহিঙ্গা, ফাইল ছবি

ভয়েস নিউজ ডেস্ক:

রোহিঙ্গাদের মিয়ানমারে ফেরাতে চীনের মধ্যস্থতায় আগামী মঙ্গলবার (১৯ জানুয়ারি) ত্রিপক্ষীয় বৈঠক শুরু হচ্ছে। বাংলাদেশ, মিয়ানমার ও চীনের প্রতিনিধিরা এ বৈঠকে অংশ নেবেন।

রোহিঙ্গাদের নিজ দেশে ফেরাতে মঙ্গলবারের এ ভার্চ্যুয়াল বৈঠকে বাংলাদেশের পক্ষে নেতৃত্ব দেবেন পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেন, চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ভাইস মিনিস্টার লুও ঝাওহুই ও মিয়ানমারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের স্থায়ী সচিব আই চান।

সূত্র জানায়, রোহিঙ্গা প্রত্যাবাসন শুরু না হওয়ায় এবার চীনের মধ্যস্থতায় ত্রিপক্ষীয় এ বৈঠকের উদ্যোগ নেওয়া হয়েছে। রাখাইনে গ্রামভিত্তিক রোহিঙ্গাদের পাঠানোর জন্য বৈঠকে বাংলাদেশের পক্ষ থেকে প্রস্তাব দেওয়া হতে পারে। সেখানে সব এলাকার রোহিঙ্গাদের না পাঠিয়ে ধীরে ধীরে গ্রামভিত্তিক রোহিঙ্গাদের পাঠানোর উদ্যোগ নিলে সেটা প্রকৃতপক্ষে সুফল বয়ে আনবে বলে আশা করা হচ্ছে।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION