মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫২ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
হিজড়া ‘গুরুমাকে’ হত্যা করে আরেক নেত্রীর ঘরে আশ্রয়, জানালেন খুনের কারণ উখিয়া থানা ৪ ক্যাটাগরিতে পুরস্কার লাভ: পুরস্কার নিচ্ছেন ওসি আতিকুর রহমান উখিয়ায় ২ লাখ ইয়াবা উদ্ধার, বাজারমূল্য প্রায় ৬ কোটি টাকা বলিউডের শীর্ষ অভিনেত্রীদের অগ্রাধিকার এখন আর চলচ্চিত্র নয় কেন? আর্জেন্টিনার হয়ে মেসির ক্যারিয়ারের ৬টি স্মরণীয় ঘটনা আগে গোল দিয়েও মালয়েশিয়াকে হারাতে পারলো না বাংলাদেশের মেয়েরা নবম পে-স্কেল মন্ত্রিসভায় অনুমোদন চলন্ত বাসে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ, ফেলে দেওয়া হয় ৪০ কিলোমিটার দূরে লারাক দ্বীপে মার্কিন হামলার জবাবে জর্ডানে পাল্টা হামলা ইরানের কক্সবাজারে বালিয়াড়ি ভরাট করে বাঁধ নির্মাণ: প্রকল্প পুনর্বিবেচনার আহ্বান টিআইবির

উইন্ডিজ সাকিব-হাসানের জাদুতে ১২২ রানেই শেষ

ভয়েস ক্রীড়া ডেস্ক:

সাকিব আল হাসানের ছিল ফেরার ম্যাচ। আর হাসান মাহমুদের অভিষেক। দুজনেই রাঙিয়ে রাখলেন। ৭ ওভার ২ বল করে মাত্র ৮ রান দিয়ে সাকিব নেন চার উইকেট। আর হাসান মাহমুদ ৬ ওভারে ২৮ রান দিয়ে নেন তিন উইকেট। দুজনের আক্রমণে বেসামাল উইন্ডিজ অলআউট হয় মাত্র ১২২ রানে। জয়ের জন্য তামিম-লিটনদের সামনে টার্গেট মাত্র ১২৩।

আবারও হাসান-সাকিবের আঘাত

মায়ার্স ফিরে যাওয়ার পর মাত্র এক রান যোগ করতে পারেন উইন্ডিজ। পরপর দুই ওভারে হাসান মাহমুদ ও সাকিব আল হাসান তুলে নেন আকিল হোসেন ও আলঝারি জোসেপকে। আকিল ১ ও জোসেপ ফেরেন ৪ রানে।

মিরাজ ফেরালেন মায়ার্সকে

হাসান মাহমুদের জোড়া আঘাত সামলে ওঠার আগেই মিরাজের বলে উইন্ডিজ হারায় সেট ব্যাটসম্যান মায়ার্সকে। তিনি সর্বোচ্চ ৪০ রান করেন। ম্যাচে এটি ছিল মিরাজের প্রথম উইকেট।

অভিষেকেই হাসানের জোড়া আঘাত

পরপর দুই বলে দুই উইকেট নিয়ে হ্যাটট্রিকের সম্ভাবনা জাগিয়েছেন এই ম্যাচেই অভিষেক হওয়া পেসার হাসান মাহমুদ। নিজের ৫ম ওভারে এসে ক্রিজে থিতু হওয়া রোভম্যান পাওয়েলকে ফেরান মুশফিকের হাতে ক্যাচ বানিয়ে। পাওয়েলের ব্যাট থেকে আসে ২৮ রান। এর পরের বলেই লেগ বিফোরের ফাঁদে ফেলেন রেইমন রেইফারকে। কোনো রানই করতে পারেননি রেইফার।

উইন্ডিজের ১০০

৫৬ রানে ৫ উইকেট হারানোর পর ঘুরে দাঁড়ানোর বার্তা দিচ্ছেন দুই উইন্ডিজ ব্যাটসম্যান কাইল মায়ার্স ও রোভম্যান পাওয়েল। দুজনে ৬ষ্ঠ উইকেটের জুটিতে পঞ্চাশোর্ধ রানের জুটি গড়ে দলীয় রানকে নিয়ে যান তিন অঙ্কে। ২৬ ওভার ৩ বলে ১০০ রানের ঘর পার হয় উইন্ডিজ। পাওয়েল ২৬ ও মায়ার্স ৩৮ রানে অপরাজিত আছেন।

সাকিবের ঘুর্ণিতে কাঁপছে উইন্ডিজ

সাকিবের ঘূর্ণিতে কাঁপছে উইন্ডিজ। আন্দ্রে ম্যাকক্যার্থিকে বোল্ড করে প্রথম উইকেট নেওয়ার পর পরপর দুই ওভারে তুলে নেন অধিনায়ক জেসন মোহাম্মদ ও এনক্রুমা বোনারকে। এখন পর্যন্ত সাকিব পাঁচ ওভারে পাঁচ রান দিয়ে নেন তিন উইকেট। তার একটি ওভারে কোনো রানই নিতে পারেনি ক্যারিবীয়রা। অধিনায়ক জেসন মোহাম্মদ সাকিবের বলে মুশফিকের হাতে স্টাম্পিংয়ের শিকার হয়ে ফেরেন সাজঘরে। তার ব্যাট থেকে আসে ১৭ রান। নিজের পরের ওভারেই নতুন ব্যাটসম্যান বোনারকে শূন্য রানে লেগ বিফোরের ফাঁদে ফেলে সাজঘরে পাঠান বিশ্বসেরা অলরাউন্ডার। বোনার রিভিউ নিয়েই নিজের উইকেট বাঁচাতে পারেননি।

ফেরার ম্যাচেই সাকিবের কীর্তি

নির্বাসনের পর নিজের ফেরার ম্যাচে আন্দ্রে ম্যাকক্যার্থিকে বোল্ড করে ঘরের মাঠে দেড়শ উইকেট নেওয়ার কীর্তিতে নাম লেখান সাকিব আল হাসান। নিজের দ্বিতীয় ওভারের চতুর্থ বলে ম্যাকক্যার্থিকে ফেরান সাকিব। আউট হওয়ার আগে এই উইন্ডিজ করেন ১২ রান। চলমান ম্যাচসহ সাকিব ২০৭ ম্যাচে নিয়েছেন ২৬১ উইকেট। তার মধ্যে ঘরের মাঠে নেন দেড়শ উইকেট। আর বাকি উইকেট নেন বিভিন্ন দেশে।

ওভারে চার রান দিয়ে ক্যারিয়ার শুরু হাসানের

বাংলাদেশের ১৩৪ তম ক্রিকেটার হিসিবে উইন্ডিজের বিপক্ষে অভিষেক হয়েছে পেসার হাসান মাহমুদের। এর আগে টি-টোয়েন্টিতে অভিষেক হলেও এবার ৫০ ওভারের ম্যাচে অভিষেক ঘটে এই পেসারের। ওয়ানডে ক্যারিয়ারের প্রথম ওভারে মাত্র চার রান দিয়েছে হাসান।

উড়ন্ত লিটনে দ্বিতীয় সাফল্য

নিজের তৃতীয় ওভারে আবার উইকেটের স্বাদ পেলেন মোস্তাফিজ। তবে উইকেটটা লিটনের খাতায় যোগ হলে খুব মানাত। বাঁহাতি পেসারের অফস্ট্যাম্পের অনেক বাইরের বল ড্রাইভ করেছিলেন জশুয়া ডা সিলভা। ব্যাটের কোণায় লেগে বল দ্রুত যায় গালিতে। সেখানে ডানদিকে ঝাপিয়ে চোখের পলকে বল মুঠোবন্দী করে নেন লিটন। এ লিটন যেন এক বাজপাখি। জশুয়ার (৯) আউটের সময় ওয়েস্ট ইন্ডিজের সংগ্রহ ২ উইকেটে ২৪।

এক ঘণ্টা পর আবার খেলা শুরু

বৃষ্টিতে এক ঘণ্টা খেলা বন্ধ থাকার পর আবার বল মাঠে গড়িয়েছে। বৃষ্টিতে এক ঘণ্টা খেলা বন্ধ থাকলেও কোনো ওভার কাটা হয়নি।

হঠাৎ বৃষ্টিতে ম্যাচ বন্ধ

বুধবার সকাল থেকেই ঢাকায় গুমোট আবহাওয়া। মধ্য দুপুর পর্যন্ত সূর্যর দেখা মেলেনি। এবার মেঘ ঝরে শুরু হয়েছে বৃষ্টি। তাতে বন্ধ হয়ে আছে বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে অনুষ্ঠিত হওয়া প্রথম ম্যাচ। সেন্টার উইকেট ত্রিপল দিয়ে ঢাকা। বৃষ্টির আগ পর্যন্ত ৩.৩ ওভার খেলা হয়েছে। ওয়েস্ট ইন্ডিজ বাংলাদেশের আমন্ত্রণে ব্যাটিং করতে নেমে ১ উইকেট হারিয়ে তুলেছে ১৫ রান।

শুরুতেই মোস্তাফিজের সাফল্য

দীর্ঘদিন পর মাঠে নেমে উইকেটের জন্য অপেক্ষা করতে হয়নি মোস্তাফিজুর রহমানকে। বাঁহাতি পেসার নিজের প্রথম ও ইনিংসের দ্বিতীয় ওভারে পেয়েছেন সাফল্য। তার ফুলার লেন্থ বল মিস করে এলবিডব্লিউ হন ডানহাতি ওপেনার এমব্রিস। আম্পায়ারের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে রিভিউ নিয়েছিলেন দুই বছর পর দলে ফেরা এ ব্যাটসম্যান। কিন্তু তার ভাগ্যের পরিবর্তন হয়নি। তার আউটের সময় ওয়েস্ট ইন্ডিজের সংগ্রহ ১ উইকেটে ৯।

টস: টস জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশের অধিনায়ক তামিম ইকবাল।

বাংলাদেশ দল: তামিম ইকবাল, সাকিব আল হাসান, নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম, লিটন কুমার দাশ, মাহমুদউল্লাহ রিয়াদ, সৌম্য সরকার, মোস্তাফিজুর রহমান, মেহেদী হাসান মিরাজ, রুবেল হাসান ও হাসান মাহমুদ।

ওয়েস্ট ইন্ডিজ ওয়ানডে দল: জেসন মোহাম্মদ, সুনীল অ্যাম্ব্রিস, এনক্রুমা বোনার, জশুয়া ডা সিলভা, জাহমার হ্যামিল্টন, শেমার হোল্ডার, আলজারি জোসেফ, আন্দ্রে ম্যাকক্যার্থি, রোভম্যান পাওয়েল, রেমন রেইফার।

বাংলাদেশের এক, ওয়েস্ট ইন্ডিজের ছয় ক্রিকেটারের অভিষেক

বাংলাদেশের ১৩৪তম ওয়ানডে ক্যাপ পেলেন হাসান মাহমুদ। ডানহাতি পেসারের ওয়ানডে অভিষেক হলো আজ। সিনিয়র ক্রিকেটারদের অনুপস্থিতিতে নতুন দল নিয়ে আসা ওয়েস্ট ইন্ডিজ দলে একাধিক অভিষেক হবে তা আগেই জানা ছিল। ম্যাচে ছয়জন পেয়েছেন ওয়ানডে ক্যাপ।

দীর্ঘ বিরতির পর মাঠে বাংলাদেশ

পাক্কা ৩১৩ দিন পর বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল ফিরল আন্তর্জাতিক মঞ্চে। সবশেষ মিরপুরেই জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি খেলেছিল বাংলাদেশ। এরপর করোনার কারণে নির্বাসনে চলে যায় ক্রিকেট। দীর্ঘ অপেক্ষার পর আজকের ম্যাচ দিয়ে আবার ২২ গজে সাকিব, মুশফিক, তামিম, মাহমুদউল্লহরা।

মাশরাফি পরবর্তী যুগ শুরু

অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা ৫০ জয় নিয়ে অধিনায়কত্ব ছেড়েছেন। মাশরাফির অধিনায়কত্বের আর্মব্র্যান্ড পেয়েছেন তামিম ইকবাল। তার হাত ধরে আজ নতুন যুগের সূচনা করতে যাচ্ছে বাংলাদেশ। এর আগে তামিম তিন ওয়ানডেতে অন্তবর্তীকালীন অধিনায়কের দায়িত্ব পালন করেছেন। এবার দীর্ঘ মেয়াদে তামিম পেয়েছেন অধিনায়কত্ব।

ওয়ানডে সুপার লিগে বাংলাদেশ

এ ম্যাচ দিয়ে বাংলাদেশ যাত্রা শুরু করতে যাচ্ছে ‘আইসিসি ক্রিকেট ওয়ার্ল্ড কাপ সুপার লিগ’। সোজা ভাষায়, ২০২৩ বিশ্বকাপে সরাসরি অংশগ্রহণ করার লড়াই। আগামী দুই বছরে ২৪টি ওয়ানডে ম্যাচ খেলবে বাংলাদেশ। প্রতিটি ওয়ানডের জন্য বরাদ্দ ১০ পয়েন্ট। ম্যাচ জিতলে বিজয়ী দল পাবে ১০ পয়েন্ট। ম্যাচ টাই বা পণ্ড হলে সমান ৫ পয়েন্ট করে পাবে দুই দল। এভাবে পয়েন্ট প্রক্রিয়ায় এগিয়ে যাবে বিশ্বকাপ সুপার লিগ।

ভয়েস/জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION