রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১০:০৭ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
উখিয়া থানা ৪ ক্যাটাগরিতে পুরস্কার লাভ: পুরস্কার নিচ্ছেন ওসি আতিকুর রহমান উখিয়ায় ২ লাখ ইয়াবা উদ্ধার, বাজারমূল্য প্রায় ৬ কোটি টাকা বলিউডের শীর্ষ অভিনেত্রীদের অগ্রাধিকার এখন আর চলচ্চিত্র নয় কেন? আর্জেন্টিনার হয়ে মেসির ক্যারিয়ারের ৬টি স্মরণীয় ঘটনা আগে গোল দিয়েও মালয়েশিয়াকে হারাতে পারলো না বাংলাদেশের মেয়েরা নবম পে-স্কেল মন্ত্রিসভায় অনুমোদন চলন্ত বাসে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ, ফেলে দেওয়া হয় ৪০ কিলোমিটার দূরে লারাক দ্বীপে মার্কিন হামলার জবাবে জর্ডানে পাল্টা হামলা ইরানের কক্সবাজারে বালিয়াড়ি ভরাট করে বাঁধ নির্মাণ: প্রকল্প পুনর্বিবেচনার আহ্বান টিআইবির নারীপাচারের নয়া ফাঁদ ও শিকড়ের সংকট

যা করা ঠিক নয় প্রিয়জনের সঙ্গে

জীবনযাপন ডেস্ক:

কর্ম ব্যস্ততায় প্রিয়জনের সঙ্গে কতটুকু সময় কাটাতে পারছেন? দামি গিফট, ঘুরে বেড়ানো এসবই তো করছেন। তবুও কোথায় যেন কমতি থেকে যাচ্ছে। বোঝাপড়ার ক্ষেত্রে দিন দিন যেন ফাটল ধরছে। ভেবেও কোন উপায় পাচ্ছেন না, কেননা সময় গড়িয়ে দূরত্ব আরও বেড়েই চলেছে।

এ অবস্থায় প্রিয়জনের সঙ্গে দূরত্ব মেটাতে চেষ্টা করতে হবে আপনাকেই। কিছু বিষয়ে যত্ন নিন। চলুন দেখে নেই এই বিষয়গুলো।

অকারণে সন্দেহ
প্রিয়জনকে অকারণে সন্দেহ করবেন না। যেকোন বিষয়ে দ্বিধা থাকলে তা কথা বলে মিটিয়ে নিন। সন্দেহ না করে সরাসরি বলুন। তবে তা অবশ্যই সহনশীল হয়ে।

খিটখিটে অভ্যাস
প্রিয়জনের সঙ্গে কথা বলুন সহনীয়ভাবেই। অন্য কাজের জন্য মেজাজ খারাপ হলে কখনোই তা প্রিয়জনের উপর দেখাবেন না। খিটখিটে কণ্ঠে কথা বলবেন না। এতে সম্পর্ক আরো নাজুক হয়ে যাবে।

কথা চেপে রাখবেন না
ব্যস্ততায় সময় করে কথাও হচ্ছে না প্রিয়জনের সঙ্গে। আবার কথা হলেও প্রয়োজনীয় কথাই সেরে নিচ্ছেন। এই দিকে খেয়াল করুন। যেকোনও সম্পর্কের জন্য জরুরি হলো কমিউনিকেশন। আর কমিউনিকেশনের অন্যতম মাধ্যম কথা বলা। জমে থাকা না বলা কথাগুলো শেয়ার করুন।

যোগাযোগ বন্ধ রাখবেন না
সারাদিন কিছুক্ষণ পর পর কথা না বললেও যখনই সময় পাবেন প্রিয়জনকে ফোন দিন। খোজ নিন। ছোট ছোট মূহুর্তগুলো ফোনেই শেয়ার করুন। তার দিনটি কেমন ছিল এ বিষয়েও জানতে চান।

বিশেষ মূহুর্তগুলো নষ্ট করবেন না
প্রিয়জনের সঙ্গে বিশেষ মূহুর্তগুলো উপভোগ করুন। পরিকল্পনা করে নিন বিশেষ দিনটিকে নিয়ে। সারপ্রাইজও দিতে পারেন। আবার পরিকল্পনাটি তার সঙ্গেও ভাগাভাগি করে নিতে পারেন। এতে সম্পর্কের দূরত্ব কমবে।

যুক্তি চাপিয়ে দিবেন না
ভালো একজন শ্রোতা হতে হবে। আপনার সামনের মানুষটি ঠিক কী বলতে চাইছে তা শুনুন। নিজের যুক্তি তার উপর চাপিয়ে দেবেন না। প্রিয়জনের মতামতকে গুরুত্ব দিন। তাহলে আপনার কথাও তার কাছে গুরুত্ব পাবে।

ইমোশন চেপে রাখবেন না
আপনার ভালোলাগা, খারাপ লাগাগুলো প্রিয়জনের সঙ্গে শেয়ার করুন। কিছু বিষয় সবসময় মস্তিষ্ক দিয়ে বিচার না করে ইমোশন দিয়েও ভাবতে পারেন। দেখবেন কেমন সুন্দরভাবে এগিয়ে চলেছে আপনার সম্পর্ক।

ভয়েস/ জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION