মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩১ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
হিজড়া ‘গুরুমাকে’ হত্যা করে আরেক নেত্রীর ঘরে আশ্রয়, জানালেন খুনের কারণ উখিয়া থানা ৪ ক্যাটাগরিতে পুরস্কার লাভ: পুরস্কার নিচ্ছেন ওসি আতিকুর রহমান উখিয়ায় ২ লাখ ইয়াবা উদ্ধার, বাজারমূল্য প্রায় ৬ কোটি টাকা বলিউডের শীর্ষ অভিনেত্রীদের অগ্রাধিকার এখন আর চলচ্চিত্র নয় কেন? আর্জেন্টিনার হয়ে মেসির ক্যারিয়ারের ৬টি স্মরণীয় ঘটনা আগে গোল দিয়েও মালয়েশিয়াকে হারাতে পারলো না বাংলাদেশের মেয়েরা নবম পে-স্কেল মন্ত্রিসভায় অনুমোদন চলন্ত বাসে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ, ফেলে দেওয়া হয় ৪০ কিলোমিটার দূরে লারাক দ্বীপে মার্কিন হামলার জবাবে জর্ডানে পাল্টা হামলা ইরানের কক্সবাজারে বালিয়াড়ি ভরাট করে বাঁধ নির্মাণ: প্রকল্প পুনর্বিবেচনার আহ্বান টিআইবির

তামিম সেভেন রিংস্ সিমেন্টের ব্র্যান্ড অ্যাম্বাসেডর

ভয়েস ক্রীড়া ডেস্ক:

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক তামিম ইকবাল দেশের অন্যতম সেরা সিমেন্ট ব্র্যান্ড সেভেন রিংস্ সিমেন্টের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে সম্প্রতি চুক্তিবদ্ধ হয়েছেন। সেভেন রিংস্ সিমেন্টের কর্পোরেট অফিসে চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে কোম্পানির পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন ডিরেক্টর তাহ্মিনা আহমেদ।

চুক্তি স্বাক্ষরের পর তামিম ইকবাল বলেন, ‘সেভেন রিংস্ সিমেন্টের সাথে যুক্ত হতে পেরে আমি খুবই গর্ববোধ করছি। সেভেন রিংস্ সিমেন্টই একমাত্র সিমেন্ট কোম্পানি যাদের বাংলাদেশের তিনটি ভিন্ন জায়গায় তিনটি সিমেন্ট ফ্যাক্টরি রয়েছে। আমি আরো গর্বিত এটা জেনে যে বাংলাদেশের বাইরেও সিমেন্ট রপ্তানি করছে সেভেন রিংস্ সিমেন্ট। যে লক্ষ্য নিয়ে সেভেন রিংস্ সিমেন্ট এগিয়ে যাচ্ছে, আমি আশা করি খুব শীগ্রই সেভেন রিংস্ সিমেন্ট বাংলাদেশের মার্কেট লিডার হবে।’

সেভেন রিংস্ সিমেন্টের ডিরেক্টর তাহ্‌মিনা আহমেদ বলেন, ‘বাংলাদেশ জাতীয় ক্রিকেটদলের অধিনায়ক তামিম ইকবালকে সেভেন রিংস্ সিমেন্টের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে চুক্তিবদ্ধ করতে পেরে আমরা আনন্দিত।’

হংকং ভিত্তিক ব্যবসায়িক প্রতিষ্ঠান শুন্ শিং গ্রুপের স্বনামধন্য সিমেন্ট ব্র্যান্ড সেভেন রিংস্ সিমেন্ট বিগত তিন দশক ধরে বাংলাদেশে আন্তর্জাতিক মানের সিমেন্ট উৎপাদন ও সরবরাহ করে আসছে। তিন দশকের অভিজ্ঞতায় সেরা কাঁচামাল সংগ্রহ, অত্যাধুনিক টেকনোলজিতে সিমেন্ট উৎপাদন ও গুনগত মান নিয়ন্ত্রণ এবং নির্ভরযোগ্য দ্রুত সরবরাহ ব্যবস্থা সেভেন রিংস্ সিমেন্টের প্রতি ভোক্তাদের সর্বোচ্চ আস্থা নিশ্চিত করেছে।

ভয়েস/জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION