বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০২:২৯ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
সেন্টমার্টিন নৌ-রুটে মৌসুমের প্রথম যাত্রা: ৮ শতাধিক পর্যটকের উচ্ছ্বাসে প্রাণ ফিরে পেল প্রবাল দ্বীপ টেকনাফে ১১ লাখ ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার হরমুজের কাছে ২টি মার্কিন ড্রোন ভূপাতিত করার দাবি ইরানের ঝলমলে ত্বকের জন্য ঐশ্বরিয়ার ভরসা মাত্র তিন অভ্যাস যে মোরগের লেজের পালকের দৈর্ঘ্য ৫০ ফুট ঘুরতে যাবেন? জেনে নিন ২০২৭ সালে লম্বা ছুটি পড়বে কোন কোন মাসে সৌদি আরবের সঙ্গে আলোচনা চলছে, জানালো ইরান মিরপুরে টানা তিনদিন ধরে চলছে সংঘর্ষ: জনমনে আতংক ইনানীতে নলকূপ খননে গ্যাস উদগীরণ, মজুত নিরূপণে জরিপ দ্বীপ প্রস্তুত: আজ সেন্টমার্টিন খুললেও যায়নি কোন জাহাজ: চূড়ান্ত অনুমতির অপেক্ষায়

মেসির বার্সা রুদ্ধশ্বাস জয়ে ফাইনালে

খেলাধুলা ডেস্ক:

কোপা দেল রের সেমিফাইনালের প্রথম লেগে সেভিয়ার কাছে ২-০ গোলে হেরেছিলো রোনাল্ড কোম্যানের শিষ্যরা। গতকাল একই প্রতিপক্ষকে ক্যাম্প ন্যুতে ৩-০ গোল ব্যবধানে হারিয়ে ফাইনালে উঠেছে বার্সেলোনা। সম্ভাব্য প্রতিপক্ষ হিসেবে লেভান্তে কিংবা অ্যাথলেটিক ক্লাবকে ফাইনালে মোকাবেলা করবে লিওনেল মেসির দল। আর জিতলেই বার্সেলোনার কোচ হিসেবে প্রথম ট্রফির স্বাদ পাবেন কোম্যান।

প্রথমার্ধের ১২তম মিনিটে ওসমান ডেম্বেলে গোল করে দলকে এগিয়ে দেন। মোট গোল এগিয়ে দাঁড়ায় ২-১ ব্যবধানে। তখনও জয়ের জন্য আরও দুই গোল প্রয়োজন ছিলো বার্সেলোনার। তবে বিরতির আগে আর কোনো গোল পায়নি বার্সা। দ্বিতীয়ার্ধে যেন মরিয়া হয়ে খেলছিলো তারা। ৭১তম মিনিটে মিনগেজা ডি বক্সে ফাউল করলে পেনাল্টি পায় সেভিয়া। তবে ওকাম্পোসের শট ঠেকিয়ে দেন গোলরক্ষক আন্দ্রে টের স্টেগান।

মূল সময়ের শেষ মিনিটে বার্সাকে ২-০ গোলে এগিয়ে সমতায় ফেরান জেরার্ড পিকে। গ্রিজম্যানের পাস থেকে দুর্দান্ত হেডে বল জালে জড়িয়েছেন তিনি। কিন্তু নাটকের ক্লাইম্যাক্স তখনও বাকি। ড্র অবস্থায় থাকার কারণে পাঁচ মিনিট ইনজুরি সময়ের পর অতিরিক্ত সময়ে খেলা গড়িয়েছে। শুরুর পঞ্চম মিনিটে জর্ডি আলবার পাসকে হেড করে বল জালে জড়িয়েছেন মার্টিন ব্র্যাথওয়েট। আর ততক্ষণে ফাইনালে ওঠার আনন্দ শুরু হয়ে গেছে ভক্তদের মাঝে।

সেই আনন্দ টিকে ছিলো বহুক্ষণ। কারণ, নিজেদের আর ফেরাতে পারেনি সেভিয়া। মূল সময়ের শেষে ফার্নান্দো দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়লে মাত্র দশ জনকে নিয়ে খেলতে হয়েছে সফরকারী সেভিয়াকে।

শেষ পর্যন্ত কোপা দেল রের ফাইনালে বার্সেলোনা। এদিকে এমনভাবে ৩-০ গোল ব্যবধানে জয়ে ফিরে আসার পর ভক্তরা চ্যাম্পিয়নস লিগে পিএসজির বিপক্ষে জয়ের আশায় বুক বাঁধছে। সব মিলিয়ে বেশ ভালো সময় কাটছে কাতালান ক্লাবটির।

ভয়েস/জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION