মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০৭ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
হিজড়া ‘গুরুমাকে’ হত্যা করে আরেক নেত্রীর ঘরে আশ্রয়, জানালেন খুনের কারণ উখিয়া থানা ৪ ক্যাটাগরিতে পুরস্কার লাভ: পুরস্কার নিচ্ছেন ওসি আতিকুর রহমান উখিয়ায় ২ লাখ ইয়াবা উদ্ধার, বাজারমূল্য প্রায় ৬ কোটি টাকা বলিউডের শীর্ষ অভিনেত্রীদের অগ্রাধিকার এখন আর চলচ্চিত্র নয় কেন? আর্জেন্টিনার হয়ে মেসির ক্যারিয়ারের ৬টি স্মরণীয় ঘটনা আগে গোল দিয়েও মালয়েশিয়াকে হারাতে পারলো না বাংলাদেশের মেয়েরা নবম পে-স্কেল মন্ত্রিসভায় অনুমোদন চলন্ত বাসে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ, ফেলে দেওয়া হয় ৪০ কিলোমিটার দূরে লারাক দ্বীপে মার্কিন হামলার জবাবে জর্ডানে পাল্টা হামলা ইরানের কক্সবাজারে বালিয়াড়ি ভরাট করে বাঁধ নির্মাণ: প্রকল্প পুনর্বিবেচনার আহ্বান টিআইবির

এনজিও নারী কর্মীর বিরুদ্ধে বিজিবি’র মানহানি মামলার চার্জ গঠন ১৫ মার্চ

ভয়েস প্রতিবেদক:
কক্সবাজারে ধর্ষণ অভিযোগের বিরুদ্ধে বিবিজির দায়ের করা শতকোটি টাকার মানহানি মামলায় এনজিও ব্লাস্টের সেই কর্মীর জামিন বহাল রাখা হয়েছে। একই সাথে মামলার চার্জ গঠনের তারিখ পেছানো হয়েছে। আগামী ১৫ মার্চ চার্জ গঠনের পরবর্তী দিন ধার্য্য করা হয়েছে। বৃহস্পতিবার সাড়ে ১২টার দিকে কক্সবাজারের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তামান্না ফারাহর আদালত এই আদেশ দেন। শুনানীতে অংশ নেন বাদি ও আসামী পক্ষের আইজীবিরা। আদালত কক্ষ থেকে বের হয়ে সাংবাদিকদের তথ্য নিশ্চিত করেন উভয় পক্ষের আইনজীবিরা।
বিজিবির প্রধান আইনজীবি সাজ্জাদুল করিম জানিয়েছেন, আজ ১১ মার্চ এই মামলার চার্জ গঠনের দিন ধার্য্য ছিলো। চার্জ গঠনের তারিখ পিছিয়ে আগামী ১৫ মার্চ পরবর্তী দিন ধার্য্য করা হয়েছে।
আসামী এনজিও ব্লাস্টের সেই কর্মীর পক্ষের প্রধান আইনজীবি আবদু শুক্কুর জানান, আসামীর জামিন বহাল রাখার আবেদনের প্রেক্ষিতে  জামিন বহাল রেখেছে আদালত। একই সাথে মামলা থেকে তাকে অব্যাহতির আবেদন করা হয়েছে।  চার্জ গঠনের তারিখ পিছিয়ে আগামী ১৫ মার্চ পরবর্তী দিন ধার্য্য করা হলেও মামলা থেকে অব্যাহত পাব বলে আশা করা হচ্ছে।
গত বছরের ৮ অক্টোবর টেকনাফস্থ বিজিবি ২ ব্যাটালিয়নের দমদমিয়া চেকপোস্টে ব্লাস্টের এক নারীকর্মীকে তল্লাশি করা হয়। পরে ওই নারী বিজিবি সদস্যদের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ করেন। এ নিয়ে দেশজুড়ে হইচই পড়ে যায়। কিন্তু স্বাস্থ্য পরীক্ষায় ধর্ষণের আলামত পাননি বলে প্রতিবেদন দেন চিকিৎসকরা। এর প্রেক্ষিতে গত ১০ নভেম্বর কক্সবাজার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তামান্না ফারাহর আদালতে ওই নারীর বিরুদ্ধে শতকোটি টাকার মানহানির মামলা করে বিজিবি। এরপর ২২ নভেম্বর তদন্ত প্রতিবেদন দেয় টেকনাফ থানা পুলিশ।
ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION