মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩০ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
হিজড়া ‘গুরুমাকে’ হত্যা করে আরেক নেত্রীর ঘরে আশ্রয়, জানালেন খুনের কারণ উখিয়া থানা ৪ ক্যাটাগরিতে পুরস্কার লাভ: পুরস্কার নিচ্ছেন ওসি আতিকুর রহমান উখিয়ায় ২ লাখ ইয়াবা উদ্ধার, বাজারমূল্য প্রায় ৬ কোটি টাকা বলিউডের শীর্ষ অভিনেত্রীদের অগ্রাধিকার এখন আর চলচ্চিত্র নয় কেন? আর্জেন্টিনার হয়ে মেসির ক্যারিয়ারের ৬টি স্মরণীয় ঘটনা আগে গোল দিয়েও মালয়েশিয়াকে হারাতে পারলো না বাংলাদেশের মেয়েরা নবম পে-স্কেল মন্ত্রিসভায় অনুমোদন চলন্ত বাসে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ, ফেলে দেওয়া হয় ৪০ কিলোমিটার দূরে লারাক দ্বীপে মার্কিন হামলার জবাবে জর্ডানে পাল্টা হামলা ইরানের কক্সবাজারে বালিয়াড়ি ভরাট করে বাঁধ নির্মাণ: প্রকল্প পুনর্বিবেচনার আহ্বান টিআইবির

গভীর রাতে ঢাকায় ফিরছেন সাকিব

ভয়েস নিউজ ডেস্ক:
দেশের ক্রিকেটে ঝড় তুলে দেয়া সাকিব আল হাসান সোমবার গভীর রাতে ঢাকায় ফিরছেন।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) লজিস্টিক সাপোর্টের দায়িত্বে থাকা কর্মকর্তা ওয়াসিম খান এই খবর নিশ্চিত করেছেন।

বিসিবি সূত্রে জানা গেছে, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কর্মকর্তাদের সঙ্গে কথা বলতেই হঠাৎ দেশে আসছেন সাকিব।

ওয়াসিম খান বলেন, ‘সাকিব আজ রাত দুইটায় কাতার এয়ারওয়েজের একটি ফ্লাইটে যুক্তরাষ্ট্র থেকে ঢাকা ফিরছে।’

সাকিব সম্প্রতি একটি সাক্ষাৎকারে বোর্ডের কয়েক জন কর্মকর্তার ‘দায়িত্বের প্রতি অবহেলা’ নিয়ে মন্তব্য করেন। এরপর বোর্ড থেকে জরুরি সভা ডেকে তার আইপিএল খেলার অনুমতি বাতিলের ইঙ্গিত দেয়া হয়।

পরে রবিবার রাতে সাকিব আরও একধাপ এগিয়ে নিজের অবস্থান পরিষ্কার করেন।

বাংলাদেশের জনপ্রিয় ক্রীড়া সাংবাদিক উৎপল শুভ্রকে দেয়া দীর্ঘ সাক্ষাৎকারে সাকিব বলেন, ‘আমি প্ল্যান করে কিছু বলি না। যা মনে আসে, তা-ই বলি। যা বিশ্বাস করি, তা-ই বলি। যা ঠিক মনে করি, বলে দিয়েছি।’

এর প্রতিক্রিয়া কী হতে পারে সেই ভাবনাও সাকিবের মনে আসেনি, ‘কী প্রতিক্রিয়া হবে, এ নিয়ে ভাবি না। আমি চিন্তা করলে বড় চিন্তা করি। আচ্ছা আপনিই বলেন, আমি যা বলেছি, তাতে কি আমার নিজের কোনো লাভ আছে? নিজের লাভ তো গাধাও বোঝে। আমি ক্রিকেটের বৃহত্তর স্বার্থে কথাগুলো বলেছি। কারও যখন বলার সাহস নাই, আমিই না হয় বললাম। আমার ব্যক্তিগত লাভের জন্য তো বলি নাই। কেউ যদি এটা ভালোভাবে নিতে চায়, তা ক্রিকেটের জন্য ভালো হবে। আমরা যদি ভালো করতে চাই, বাংলাদেশের ক্রিকেটের উন্নতি চাই, তাহলে তো আমি আমার কথায় কোনো সমস্যা দেখি না।’

আলাপে উৎপল শুভ্র সাকিব ইস্যুর প্রায় প্রতিটি দিক নিয়ে কথা বলেছেন। সর্বকালের অন্যতম সেরা এই অলরাউন্ডার ইচ্ছা করে এমন বিতর্ক তৈরির চেষ্টা করছেন কি না, যাতে বিসিবি তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়। তখন রাগ করে বাংলাদেশের পক্ষে খেলা ছেড়ে দিয়ে যুক্তরাষ্ট্রে স্থায়ী হতে পারেন।

এ বিষয়ে সাকিবের উত্তর এমন, ‘তাই নাকি? এমন কথা হচ্ছে নাকি! কারও মনে যদি এমন চিন্তা এসে থাকে, তবে তা ভুল চিন্তা।’ সূত্র:দেশরূপান্তর।

ভয়েস/জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION