মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩০ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
হিজড়া ‘গুরুমাকে’ হত্যা করে আরেক নেত্রীর ঘরে আশ্রয়, জানালেন খুনের কারণ উখিয়া থানা ৪ ক্যাটাগরিতে পুরস্কার লাভ: পুরস্কার নিচ্ছেন ওসি আতিকুর রহমান উখিয়ায় ২ লাখ ইয়াবা উদ্ধার, বাজারমূল্য প্রায় ৬ কোটি টাকা বলিউডের শীর্ষ অভিনেত্রীদের অগ্রাধিকার এখন আর চলচ্চিত্র নয় কেন? আর্জেন্টিনার হয়ে মেসির ক্যারিয়ারের ৬টি স্মরণীয় ঘটনা আগে গোল দিয়েও মালয়েশিয়াকে হারাতে পারলো না বাংলাদেশের মেয়েরা নবম পে-স্কেল মন্ত্রিসভায় অনুমোদন চলন্ত বাসে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ, ফেলে দেওয়া হয় ৪০ কিলোমিটার দূরে লারাক দ্বীপে মার্কিন হামলার জবাবে জর্ডানে পাল্টা হামলা ইরানের কক্সবাজারে বালিয়াড়ি ভরাট করে বাঁধ নির্মাণ: প্রকল্প পুনর্বিবেচনার আহ্বান টিআইবির

পিছুটান:বেলের মন পড়ে আছে বার্নাব্যুতেই

ভয়েস নিউজ ডেস্ক:

টটেনহাম হটস্পারে এখন ধারে খেলছেন ওয়েলস তারকা গ্যারেথ বেল। কিন্তু ধারের মেয়াদ শেষে সেপ্টেম্বরেই আবারও পুরোনো ঘর রিয়াল মাদ্রিদে ফিরতে চান তিনি। ৩১ বছর বয়সী এই তারকা রিয়ালের সঙ্গে ২০২২ সালের পরেও চুক্তি নবায়ন করতে আগ্রহী।

ক্লাবের ভবিষ্যৎ নিয়ে পিছুটান দিতে চেয়েছেন অনেকেই। কিন্তু সেসব নিয়ে একেবারেই ভাবছেন না বেল। তিনি বলেন, “এটি আমার জন্য কোনো ব্যাপার নয়। আমি মনে করি স্পার্সে আসার মূল কারণ হলো এ বছর যেন আমি একমাত্র ফুটবল খেলাতেই মন দিই। ইউরোতে গিয়ে আমি যেন ম্যাচে ভালো করতে পারি। পরিকল্পনা ছিল স্পার্সে এক মৌসুম খেলেই ইউরোর পর রিয়াল মাদ্রিদে চলে যাওয়া।”

ইতোমধ্যে রিয়ালের হয়ে চারটি চ্যাম্পিয়নস লিগ, একটি কোপা দেল রে, তিনটি করে উয়েফা সুপার কাপ এবং ক্লাব বিশ্বকাপের পাশাপাশি দুটি লা লিগা জিতেছেন বেল। তবে ইনজুরির পাশাপাশি কোচ জিনেদিন জিদানের সঙ্গে মনোমালিন্য তাকে পুরোনো ঘর টটেনহ্যামে ফিরিয়েছে। ২০০৭ সালে এই ক্লাবেই মাত্র ৫ মিলিয়ন ইউরোতে সাউদাম্পটন থেকে এসে যোগ দিয়েছিলেন তিনি।

সম্প্রতি টটেনহ্যামে নিজেকে খুঁজে পেয়েছেন বেল। ২৫ ম্যাচে মাঠে নেমে ১০ গোল আদায় করেছেন তিনি। বর্তমানে বিশ্বকাপ কোয়ালিফায়ারে বেলজিয়ামের বিপক্ষে আজ বুধবার মাঠে নামার জন্য ওয়েলস জাতীয় দলের সঙ্গে অনুশীলনে আছেন এই তারকা। তবে টটেনহামের কোচ জোসে মরিনহোর মতে, একমাত্র রিয়ালই জানে বেলের ভবিষ্যৎ।

ভয়েস/জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION