EDITOR
- ২৬ মার্চ, ২০২১ /

ভয়েস প্রতিবেদক, পেকুয়া:
পেকুয়া উপজেলার মগনামা ইউনিয়ন পরিষদের উদ্যোগে ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবস (জাতীয় দিবস) ও ৫০ বছর সুবর্ণজয়ন্তী পালন উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বেলা ১১টার দিকে মগনামা ইউনিয়ন সংলগ্ন এলাকায় র্যালিতে নেতৃত্ব দেন চেয়ারম্যান শরাফত উল্লাহ চৌধুরী ওয়াসিম। এর পরপরই মগনামা ইউনিয়ন পরিষদ হল রুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
চেয়ারম্যান শরাফত উল্লাহ চৌধুরী ওয়াসিমের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন মগনামা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি (ভারপ্রাপ্ত) মোস্তাক আহমেদ ও সাধারণ সম্পাদক রশিদ আহমেদ।
এসময় ইউপি সদস্যসহ মগনামা ইউনিয়ন আ’লীগ ও ওয়ার্ড আ’লীগের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।
ভয়েস/আআ