বুধবার, ০১ Jul ২০২৬, ০১:০৮ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।

মহান স্বাধীনতা দিবস ও সুবর্ণজয়ন্তীতে মগনামা ইউপির উদ্যোগে র‌্যালি ও আলোচনা সভা

ভয়েস প্রতিবেদক, পেকুয়া:
পেকুয়া উপজেলার মগনামা ইউনিয়ন পরিষদের উদ্যোগে ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবস (জাতীয় দিবস) ও ৫০ বছর সুবর্ণজয়ন্তী পালন উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বেলা ১১টার দিকে মগনামা ইউনিয়ন সংলগ্ন এলাকায় র‌্যালিতে নেতৃত্ব দেন চেয়ারম্যান শরাফত উল্লাহ চৌধুরী ওয়াসিম। এর পরপরই মগনামা ইউনিয়ন পরিষদ হল রুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
চেয়ারম্যান শরাফত উল্লাহ চৌধুরী ওয়াসিমের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন মগনামা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি (ভারপ্রাপ্ত) মোস্তাক আহমেদ ও সাধারণ সম্পাদক রশিদ আহমেদ।
এসময় ইউপি সদস্যসহ মগনামা ইউনিয়ন আ’লীগ ও ওয়ার্ড আ’লীগের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।
ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION