বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০২:৫৪ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
ইনানীতে ২ দিন ধরে জ্বলছে নলকূপ থেকে ওঠা গ্যাসের আগুন: ২২ কিলোমিটার এলাকা বিদ্যুৎ বিচ্ছিন্ন সাংবাদিক আবদুল আজিজের পিতার প্রথম মৃত্যু বার্ষিকী আজ ইনানীতে গভীর নলকূপ খননের সময় নির্গমন গ্যাসের আগুন: আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিস ছেলের হাতে বাবা খুন ঘূর্ণিঝড় অর্ণবে রূপ নিয়েছে গভীর নিম্নচাপটি সেন্টমার্টিন ১ নভেম্বর থেকে পর্যটকদের জন্য খোলা প্রতিপক্ষ ফুটবলারের ওপর রাগ কমছে না নেইমারের, পাল্টা বক্তব্য নেস্তরের রামুর রশিদ নগর ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার: চুরির ৯৬ লাখ টাকা ভাগ নেওয়ার অভিযোগ অতি প্রবল ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে নিম্নচাপটি, কবে কোথায় আঘাত হিমছড়ি সমুদ্রে গোসলে নেমে তিন পর্যটক নিহতের ঘটনায় নিখোঁজ আরো একজনের মরদেহ উদ্ধার

ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ:চট্টগ্রাম থেকে ছাড়ছে না দূরপাল্লার যান

ভয়েস নিউজ ডেস্ক:
হেফাজতে ইসলামের ডাকা সকাল-সন্ধ‌্যা হরতাল চলছে। হরতালে চট্টগ্রাম মহানগরে সীমিত সংখ্যক যানবাহন চলাচল করলেও দূরপাল্লার কোনো যান চলাচল করছে না।

এদিকে, রোববার (২৮ মার্চ) সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক এবং চট্টগ্রাম নগরী থেকে হাটহাজারী ও পটিয়ায় সড়ক অবরোধ করে অবস্থান নিয়েছে হেফাজতে ইসলামের নেতা-কর্মীরা। এর ফলে চট্টগ্রাম-খাগড়াছড়ি সড়ক, চট্টগ্রাম-কক্সবাজার সড়কে যানবাহন চলাচল পুরোপুরি বন্ধ রয়েছে। তবে সকাল থেকে চট্টগ্রামের কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।

হেফাজতে ইসলামের সাংগঠনিক সম্পাদক মাওলানা আজিজুল হক বলেন, ‘হেফাজতে ইসলামের নেতা-কর্মীরা শান্তিপূর্ণভাবে হরতাল পালন করছেন। চট্টগ্রামের কোথাও যানবাহন চলাচল করছে না।’

চট্টগ্রামের কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ (ওসি) নেজাম উদ্দিন জানিয়েছেন, হরতালে কোনো ধরনের সহিংসতা বা অপ্রীতিকর ঘটনা না ঘটে এ জন‌্য আইনশৃংখলা রক্ষাকারী বাহিনী মাঠে রয়েছে। এখানে যান চলাচল স্বাভাবিক রয়েছে। সূত্র:রাইজিংবিডি।

ভয়েস/জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION