শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫৮ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।

চট্টগ্রাম ষোলশহরে ফের ট্রেনের ধাক্কায় মৃত্যু

ভয়েস নিউজ ডেস্ক:

চট্টগ্রাম নগরের ষোলশহর রেলওয়ে ক্রসিং এলাকায় ট্রেনের ধাক্কায় অজ্ঞাতপরিচয় এক ব্যক্তি নিহত হয়েছেন। শনিবার (২৬ সেপ্টেম্বর) দুপুর ১টার দিকে এ দুর্ঘটনা ঘটে। চট্টগ্রাম রেলওয়ে থানার ষোলশহর স্টেশনের ইনচার্জ (আইসি) অসীম ধর জানান, প্রাথমিকভাবে জানা গেছে, ওই ব্যক্তি রেললাইনের ওপর দিয়ে হাঁটছিলেন। এসময় পেছন দিক থেকে পর্যটক এক্সপ্রেস ট্রেনটি আসে। ট্রেনটি কাছে চলে এলে তিনি বিভ্রান্ত হয়ে পড়েন। পরে ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

নিহতের পরিচয় তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। তার বয়স আনুমানিক ৫০ বছর। তিনি ষোলশহর স্টেশন এলাকায় ভাসমানভাবে থাকতেন বলে ধারণা করা হচ্ছে।

ষোলশহর স্টেশনের ইনচার্জ অসীম ধর বলেন, পুলিশ মরদেহ উদ্ধার করেছে। ময়নাতদন্তের জন্য মরদেহটি চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের মর্গে পাঠানো হবে।

এর আগে ১১ সেপ্টেম্বর একই এলাকায় ট্রেনের ধাক্কায় এক শিশুসহ দুজনের মৃত্যু হয়েছিল। এর কয়েক দিনের ব্যবধানে আবারও প্রাণহানির ঘটনায় ওই এলাকায় রেললাইনে চলাচল ও নিরাপত্তা নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION