মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০৩ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
হিজড়া ‘গুরুমাকে’ হত্যা করে আরেক নেত্রীর ঘরে আশ্রয়, জানালেন খুনের কারণ উখিয়া থানা ৪ ক্যাটাগরিতে পুরস্কার লাভ: পুরস্কার নিচ্ছেন ওসি আতিকুর রহমান উখিয়ায় ২ লাখ ইয়াবা উদ্ধার, বাজারমূল্য প্রায় ৬ কোটি টাকা বলিউডের শীর্ষ অভিনেত্রীদের অগ্রাধিকার এখন আর চলচ্চিত্র নয় কেন? আর্জেন্টিনার হয়ে মেসির ক্যারিয়ারের ৬টি স্মরণীয় ঘটনা আগে গোল দিয়েও মালয়েশিয়াকে হারাতে পারলো না বাংলাদেশের মেয়েরা নবম পে-স্কেল মন্ত্রিসভায় অনুমোদন চলন্ত বাসে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ, ফেলে দেওয়া হয় ৪০ কিলোমিটার দূরে লারাক দ্বীপে মার্কিন হামলার জবাবে জর্ডানে পাল্টা হামলা ইরানের কক্সবাজারে বালিয়াড়ি ভরাট করে বাঁধ নির্মাণ: প্রকল্প পুনর্বিবেচনার আহ্বান টিআইবির

নেইমার দুই ম্যাচ নিষিদ্ধ

ভয়েস নিউজ ডেস্ক:

ফরাসি লিগ ওয়ানে দুই ম্যাচের নিষেধাজ্ঞা পেলেন প্যারিস সেইন্ট জার্মেইয়ের ব্রাজিলিয়ান ফরোয়ার্ড নেইমার। চোট কাটিয়ে আন্তর্জাতিক বিরতির আগেই মাঠে ফিরেছিলেন তিনি। ফরাসি লিগ ওয়ানে লিলের বিপক্ষে ম্যাচে বদলি হয়ে মাঠে নেমেছিলেন নেইমার। কোনো গোল পাননি, গোল করাতেও পারেননি। বরং মেজাজ হারিয়ে লাল কার্ড দেখে মাঠ থেকে বহিষ্কৃত হন নেইমার। ফ্রান্সের পেশাদার লীগের (এলএফপি) শৃঙ্খলা কমিটি কাল নেইমারকে লিগ ওয়ানে দুই ম্যাচ নিষিদ্ধ করেছে।

উয়েফা চ্যাম্পিয়নস লীগে বুধবার রাতে দারুণ খেলেছেন নেইমার। বায়ার্ন মিউনিখের বিপক্ষে পিএসজির ৩-২ গোলের জয়ে দুই গোল করিয়েছেন তিনি। এর মধ্যে একটি পাস তো মনোমুগ্ধকর। কেউ ভাবতেও পারেনি বলটা নেইমার নিজ দলের গোলকিপারের কাছে না পাঠিয়ে বায়ার্নের বক্সে ফেলবেন।

সেখান থেকে গোল করেন মার্কিনিওস। এমন পারফরম্যান্সের রাতেই ঘরোয়া লীগে নিষেধাজ্ঞার খবর পান নেইমার।

ফরাসি লিগ ওয়ানে লিলের বিপক্ষে সেই ম্যাচের অন্তিম মুহূর্তে নেইমারকে বারবার ফাউল করছিলেন তিয়াগো জালো। আগেই এক হলুদ কার্ড দেখা নেইমার মাথা ঠান্ডা করে রাখতে পারেননি। ক্ষোভ প্রকাশ করে ধাক্কা দিয়ে দেখেছেন দ্বিতীয় হলুদ কার্ড।

২০২০ সালের পর থেকে লীগে ১৪ ম্যাচে এ নিয়ে তিনবার লাল কার্ড দেখলেন নেইমার। ফ্রেঞ্চ লীগে এ সময়ে তার চেয়ে বেশি লাল কার্ড দেখেননি কেউ। শুরুতে এলএফপি তিন ম্যাচ নিষিদ্ধ করেছিল নেইমারকে। কিন্তু পরে শাস্তি কমানো হয়। এমনিতে কোনো ম্যাচে দুটি হলুদ কার্ড (লাল) দেখলে এক ম্যাচ নিষিদ্ধ হতে হয়। কিন্তু নেইমারের লাল কার্ড দেখা ও আচরণবিধি ভাঙার অতীত রেকর্ড এ ক্ষেত্রে দুই ম্যাচ নিষেধাজ্ঞায় ভূমিকা রেখেছে। সুত্র: মানবজমিন।

ভয়েস/ জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION