মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০৩ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
হিজড়া ‘গুরুমাকে’ হত্যা করে আরেক নেত্রীর ঘরে আশ্রয়, জানালেন খুনের কারণ উখিয়া থানা ৪ ক্যাটাগরিতে পুরস্কার লাভ: পুরস্কার নিচ্ছেন ওসি আতিকুর রহমান উখিয়ায় ২ লাখ ইয়াবা উদ্ধার, বাজারমূল্য প্রায় ৬ কোটি টাকা বলিউডের শীর্ষ অভিনেত্রীদের অগ্রাধিকার এখন আর চলচ্চিত্র নয় কেন? আর্জেন্টিনার হয়ে মেসির ক্যারিয়ারের ৬টি স্মরণীয় ঘটনা আগে গোল দিয়েও মালয়েশিয়াকে হারাতে পারলো না বাংলাদেশের মেয়েরা নবম পে-স্কেল মন্ত্রিসভায় অনুমোদন চলন্ত বাসে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ, ফেলে দেওয়া হয় ৪০ কিলোমিটার দূরে লারাক দ্বীপে মার্কিন হামলার জবাবে জর্ডানে পাল্টা হামলা ইরানের কক্সবাজারে বালিয়াড়ি ভরাট করে বাঁধ নির্মাণ: প্রকল্প পুনর্বিবেচনার আহ্বান টিআইবির

অ্যাটলেটিকো না জিতেও রিয়ালকে পেছনে ফেললো 

ক্রীড়া ডেস্ক:

স্প্যানিশ লা লিগায় শনিবার রাতে বার্সেলোনাকে হারিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে উঠেছিল রিয়াল মাদ্রিদ। তবে ২৪ ঘণ্টার ব্যবধানে তাদের হটিয়ে আবার শীর্ষস্থান দখলে নিয়েছে নগর প্রতিদ্বন্দ্বী অ্যাটলেটিকো মাদ্রিদ। রোববার (১০ এপ্রিল) দিবাগত রাতে রিয়াল বেটিসের সঙ্গে ১-১ গোলে ড্র করে শীর্ষে ফিরেছে দিয়েগো সিমিওনের শিষ্যরা। তবে তাদের শীর্ষস্থান অনেকটাই নড়বড়ে হয়ে গেছে।

কারণ, দ্বিতীয় স্থানে থাকা রিয়ালের চেয়ে তারা মাত্র ১ পয়েন্টে এগিয়ে। তৃতীয় স্থানে থাকা বার্সেলোনার চেয়ে ২ পয়েন্টে। ৩০ ম্যাচ শেষে অ্যাটলেটিকোর সংগ্রহ ৬৭ পয়েন্ট, রিয়ালের ৬৬ আর বার্সার ৬৫। লিগে প্রত্যেকের ম্যাচ বাকি আছে ৮টি করে।

বেটিসের মাঠে ম্যাচের ৫ মিনিটেই এগিয়ে যায় অ্যাটলেটিকো। এ সময় বেটিসের ডি বক্সের ভেতরে জটলার মধ্যে গোলরক্ষক বল ধরতে ব্যর্থ হলে ফাঁকা পোস্টে বল জড়ান অ্যাটলেটিকোর ইয়ানিক কারাসকো। ২০ মিনিটের মাথায় দারুণ বোঝাপোড়ায় গোল শোধ দেন বেটিসের ক্রিস্টিয়ান তেল্লো। তাতে সমতা নিয়ে শেষ হয় প্রথমার্ধের লড়াই।

দ্বিতীয়ার্ধে বাকি সময়েও অবশ্য এই সমতা আর কেউ ভাঙতে পারেনি। তাতে ১-১ গোলের ড্রয়ে পয়েন্ট ভাগাভাগি করে মাঠ ছাড়ে অ্যাটলেটিকো।

অবশ্য নিষেধাজ্ঞার কারণে অ্যাটলেটিকোর হয়ে এই ম্যাচে খেলতে পারেননি লুইস সুয়ারেজ ও মার্কোস লরেন্টো। তার ওপর এই ম্যাচে ইনজুরিতে পড়েছেন জোয়াও ফেলিক্স ও কিয়েরান ত্রিপিয়ের। লিগের বাকি ম্যাচগুলোতে যে তাদের দারুণ পরীক্ষা দিতে হবে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION