বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০২:০০ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
সেন্টমার্টিন নৌ-রুটে মৌসুমের প্রথম যাত্রা: ৮ শতাধিক পর্যটকের উচ্ছ্বাসে প্রাণ ফিরে পেল প্রবাল দ্বীপ টেকনাফে ১১ লাখ ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার হরমুজের কাছে ২টি মার্কিন ড্রোন ভূপাতিত করার দাবি ইরানের ঝলমলে ত্বকের জন্য ঐশ্বরিয়ার ভরসা মাত্র তিন অভ্যাস যে মোরগের লেজের পালকের দৈর্ঘ্য ৫০ ফুট ঘুরতে যাবেন? জেনে নিন ২০২৭ সালে লম্বা ছুটি পড়বে কোন কোন মাসে সৌদি আরবের সঙ্গে আলোচনা চলছে, জানালো ইরান মিরপুরে টানা তিনদিন ধরে চলছে সংঘর্ষ: জনমনে আতংক ইনানীতে নলকূপ খননে গ্যাস উদগীরণ, মজুত নিরূপণে জরিপ দ্বীপ প্রস্তুত: আজ সেন্টমার্টিন খুললেও যায়নি কোন জাহাজ: চূড়ান্ত অনুমতির অপেক্ষায়

প্রথম টেস্ট সেঞ্চুরি নাজমুলের

নাজমুল

খেলাধুলা ডেস্ক:

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে চার ইনিংসের তিনে নেমে রান পাননি নাজমুল হাসান। নিউজিল্যান্ডে দলের সঙ্গে থাকায় খেলতে পারেননি জাতীয় লিগেও। যেখানে আবার তিনে ব্যাটিং করে সেঞ্চুরি করেন আরেক তরুণ টপ অর্ডার ব্যাটসম্যান সাইফ হাসান। আর ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে চট্টগ্রাম টেস্টের প্রথম ইনিংস দারুণ খেলে ৫৯ রান করেন আরেক টপ অর্ডার ব্যাটসম্যান সাদমান ইসলাম। তিনজনই ওপেনিং ও তিন নম্বর জায়গার জন্য লড়ছিলেন।

পাল্লেকেলেতে শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টেস্টে সাদমানকে বসিয়ে সাইফকে তামিম ইকবালের সঙ্গী করে পাঠানো হয়। তিনে জায়গা ধরে রাখেন নাজমুল। তবে নাজমুলের সময় ফুরিয়ে আসছিল। ক্যারিবীয়দের বিপক্ষে টানা চার ইনিংসের ব্যর্থতার পর শ্রীলঙ্কায় ব্যর্থ হলে হয়তো পরের টেস্টেই সাদমানের জন্য জায়গা ছাড়তে হতো নাজমুলের। কিন্তু আজ পাল্লেকেলে টেস্টের প্রথম দিন ক্যারিয়ারের প্রথম টেস্ট সেঞ্চুরি করে সব শঙ্কা দূর করলেন নাজমুল।

ইনিংসের দ্বিতীয় ওভারেই সাইফ ০ রানে আউট হওয়ার পর ক্রিজে এসে তামিমের সঙ্গে ১৪৪ রানের জুট গড়েন নাজমুল। ২০০৯ সালের পর দেশের বাইরে দ্বিতীয় উইকেটে এটিই শতরানের জুটি। অন্য প্রান্তে তামিম যখন খেলছিলেন বিধ্বংসী ক্রিকেট, তখন নাজমুলের ব্যাট ছিল শান্ত। আঁটসাঁট কৌশলে লঙ্কান বোলারদের ভালো বল গুলো ঠেকিয়ে দিচ্ছিলেন অনায়াসে। কোনো ঝুঁকি ছাড়াই ১২০ বলে ফিফটি পূর্ণ করেন এই বাঁহাতি তরুণ।

তামিম ৯০ রানে আউট হলেও নাজমুল সারা সকাল যা করেছেন ঠিক তাই করে গেছেন দিনের দ্বিতীয় সেশনে। তামিমের সঙ্গে ম্যারাথন জুটির পর নতুন ব্যাটসম্যান অধিনায়ক মুমিনুল হকের কাজটাও সহজ করে দেন উইকেটে থিতু হওয়া নাজমুল। প্রথম সেশনে ২৮ রান দাঁড়িয়ে একবার উইকেটকিপারের ব্যর্থতায় জীবন পাওয়া নাজমুল দিনের তৃতীয় ও শেষ সেশনেও লঙ্কান বোলারদের আর কোনো সুযোগ দেননি। ধনাঞ্জয়া ডি সিলভার করা ইনিংসের ৭৪তম ওভারে ২৩৫ বল খেলে দারুণ এক কাভার ড্রাইভে সেঞ্চুরি পূর্ণ করেন নাজমুল। সঙ্গে মুমিনুলের সঙ্গে এক শ রানের জুটিও। ১২টি চার ও ১টি ছক্কায় নাজমুল সাজান তাঁর ক্যারিয়ারের প্রথম টেস্ট সেঞ্চুরি।

ধারাভাষ্যকার ও সাবেক শ্রীলঙ্কান ক্রিকেটার রাসেল আর্নল্ড বেশ কয়েকবার নাজমুলের রক্ষণাত্মক কৌশলের প্রশংসা করেন। তিনি বলছিলেন, ‘নাজমুলের সবচেয়ে বেশি নজরে এসেছে যেই বিষয়টি সেটি হলো তাঁর রক্ষণাত্মক কৌশল। কোনো ভুল শট খেলেনি পুরো ইনিংসে। কোনো সুযোগ দেয়নি।’ সূত্র:প্রথম আলো।

ভয়েস/জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION