বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০১:৫২ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
সেন্টমার্টিন নৌ-রুটে মৌসুমের প্রথম যাত্রা: ৮ শতাধিক পর্যটকের উচ্ছ্বাসে প্রাণ ফিরে পেল প্রবাল দ্বীপ টেকনাফে ১১ লাখ ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার হরমুজের কাছে ২টি মার্কিন ড্রোন ভূপাতিত করার দাবি ইরানের ঝলমলে ত্বকের জন্য ঐশ্বরিয়ার ভরসা মাত্র তিন অভ্যাস যে মোরগের লেজের পালকের দৈর্ঘ্য ৫০ ফুট ঘুরতে যাবেন? জেনে নিন ২০২৭ সালে লম্বা ছুটি পড়বে কোন কোন মাসে সৌদি আরবের সঙ্গে আলোচনা চলছে, জানালো ইরান মিরপুরে টানা তিনদিন ধরে চলছে সংঘর্ষ: জনমনে আতংক ইনানীতে নলকূপ খননে গ্যাস উদগীরণ, মজুত নিরূপণে জরিপ দ্বীপ প্রস্তুত: আজ সেন্টমার্টিন খুললেও যায়নি কোন জাহাজ: চূড়ান্ত অনুমতির অপেক্ষায়

তামিমের আগ্রাসী ব্যাটিংয়ে শুরু

খেলাধুলা ডেস্ক:

আগ্রাসী ব্যাটিংয়ে শুরু করেছেন তামিম ইকবাল। তৃতীয় বলেই চার মারেন তিনি। আগের বলেই সুরাঙ্গা লাকমল তার বিরুদ্ধে এলবিডাব্লিউর আপিল করেন। রেফারি নট আউট দিলে রিভিউ নেয় শ্রীলঙ্কা। বল পিচ আউটসাইড লাইনে থাকায় আম্পায়ারের সিদ্ধান্ত বহাল থাকে, রিভিউ নষ্ট হয় স্বাগতিকদের।

সংক্ষিপ্ত স্কোর: বাংলাদেশ: ১২ ওভারে ৪৮/০ (তামিম ৩৭*, সাইফ ৭*)। শ্রীলঙ্কা: ১৫৯.২ ওভারে ৪৯৩/৭ ডিক্লে.

এই আক্রমণাত্মক ব্যাটিং করেই যাচ্ছেন তামিম। ৫ ওভার শেষে দলের ২৩ রানের মধ্যে মধ্যে ২১ রানই ছিল বাঁহাতি ব্যাটসম্যানের। চতুর্থ ওভারে বিশ্ব ফার্নান্ডোকে পর পর দুটি চার মেরেছেন। অন্য প্রান্তে থাকা সাইফ হাসান রানের খাতা খোলেন ষষ্ঠ ওভারে।

এর আগে চার উইকেট হাতে রেখে তৃতীয় দিন মাঠে নেমেছিল শ্রীলঙ্কা, রান ছিল ৪৬৯। দিনের চতুর্থ ওভারে রমেশ মেন্ডিস আউট হওয়ার সঙ্গে সঙ্গে বাংলাদেশের বিপক্ষে ইনিংস ঘোষণা করে তারা। ৭ উইকেটে ৪৯৩ রান স্বাগতিকদের।

তাসকিন নতুন দিনে দ্বিতীয় ওভারে পান নিজের চতুর্থ উইকেট। রমেশকে ৩৩ রানে মুশফিকুর রহিমের ক্যাচ বানান। অন্য প্রান্তে ৭৭ রানে অপরাজিত ছিলেন নিরোশান ডিকবেলা। মাত্র ২৩ রানের জন্য প্রথম সেঞ্চুরি হলো না তার।

তাসকিন ৩৪.২ ওভারে ৭ মেডেনসহ ১২৭ রান দিয়ে চার উইকেট নেন।

শ্রীলঙ্কা ও বাংলাদেশের টেস্ট সিরিজে শুক্রবার (৩০ এপ্রিল) ছিল সবচেয়ে ভারসাম্যপূর্ণ একটা দিন। স্পিন ও পেস দিয়ে বাংলাদেশ আদায় করে ৫ উইকেট, শ্রীলঙ্কাও দ্বিতীয় দিনে দুই ফিফটিতে বড় সংগ্রহের পথে ছুটছিল। বাংলাদেশের এই উইকেট উদযাপনের দিনে নিরোশান ডিকবেলা পাল্টা আক্রমণ করে ১৮তম ফিফটি হাঁকান। তার সঙ্গে রমেশের জুটি ছিল ১১১ রানের।

শ্রীলঙ্কার বড় সংগ্রহে লাহিরু থিরিমান্নে ১৪০ রানের সেরা ইনিংস খেলেন। অধিনায়ক দিমুথ করুণারত্নে করেন ১১৮ রান। এছাড়া ওশাডা ফার্নান্ডোর ব্যাটে আসে ৮১ রান।

ভয়েস/জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION